Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » `রাইট টক অফ বাংলাদেশ’ দাউদকান্দি উপজেলা শাখায় নতুন কমিটি
    বাংলাদেশ

    `রাইট টক অফ বাংলাদেশ’ দাউদকান্দি উপজেলা শাখায় নতুন কমিটি

    DDP DigitalBy DDP DigitalSeptember 5, 2025Updated:September 5, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত এবং দেশের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন ‘রাইট টক অফ বাংলাদেশ’ এর দাউদকান্দি উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

    তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ রাজিব, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ কলামিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মোঃ ইকরাম হাসান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাইজা ইসলাম।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

    সভাপতি মোঃ রাজিব এক প্রতিক্রিয়ায় বলেন, “রাইট টক অফ বাংলাদেশ একটি ইতিবাচক চিন্তা-চর্চার প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, দাউদকান্দি উপজেলায় সামাজিক উন্নয়ন, সচেতনতা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নতুন কমিটি দায়িত্ব পেয়েছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করব যেন সমাজে বাস্তব পরিবর্তন আনা যায়।”

    সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হাসান বলেন, “আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানাই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বকে। আমরা সমাজের বিভিন্ন স্তরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো। নারী, শিশু, পরিবেশ, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক সমাজ গঠনে আমরা অঙ্গীকারাবদ্ধ। রাইট টক অফ বাংলাদেশ শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন – ইতিবাচক বাংলার জন্য,সবাই মিলে বাংলাদেশ সাজাবো।”

    নতুন কমিটি খুব শিগগিরই একটি প্রাথমিক কর্মপরিকল্পনা ঘোষণা করবে এবং পূর্নাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম বেগবান করবে বলে জানা গেছে।নতুন এই কমিটি কে স্বাগত জানিয়েছেন সমাজের সচেতন মহল ও সামাজিক চিন্তাবিদগন।

    ‘সবার জন্য ইতিবাচক বাংলাদেশ’ – এই শ্লোগানকে সামনে রেখে রাইট টক অফ বাংলাদেশ এগিয়ে চলেছে অগ্রগতির পথে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version