Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর যাত্রা
    বাংলাদেশ

    তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর যাত্রা

    Toufiq ApuBy Toufiq ApuSeptember 8, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক: বন্যপ্রাণী দেখলেই আমরা কেমন যেন দূর দূর করে তাড়িয়ে দিতে চাই। কেউ বা ভয়ে গুটি শুটি হয়ে যায়। অথচ প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণীর যথেষ্ট ভূমিকা রয়েছে। এটা খুব স্পষ্টভাবেই উপলব্ধি করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাণী সংক্রান্ত তাকে নিয়ে পোষ্টগুলো দেখেই অনুভব করা যায়। এছাড়াও নিরবে তিনি দেশের মানুষের জন্য মানবিক কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

    তবে দুঃখজনক সত্য মানুষ নিজের স্বার্থে নির্বিচারে শিকার, বনভূমি ধ্বংস ও দূষণের মাধ্যমে বন্যপ্রাণীর অস্তিত্ব বিপন্ন করছে। এর ফলে অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমাদের সবার উচিত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সচেতন হওয়া। গ্রামাঞ্চলে বন্দুক দিয়ে ব্যক্তিগত উদ্যোগে ঘুঘু, বকসহ বিভিন্ন পাখি শিকার বন্ধ হওয়া জরুরী। দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। তারই ধারাবাহিকতায় যাত্রা শুরু করেছে- বাংলাদেশ এ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ আদনান আজাদকে আহ্বায়ক ও মেহেদী হাসিবকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    সম্প্রতি রাজধানীর বনানীতে একটি কমিউনিটি সেন্টারে এ কমিটি গঠন করা হয়।

    কমিটিতে বাপ্পি খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শাহানা শিমু, ফাইজুল ইসলাম নীল, তৌফিক সিতু ও সিমান্ত সরকারকে সদস্য করে সংগঠনটির প্রধান সমন্নয়ক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন এ কমিটির অনুমোদন দেন।

    সংগঠনটির স্বপ্নদ্রষ্টা প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এ উদ্দ্যোগকে স্বাগত জানান। তিনি প্রকৃতি প্রেমিক ও মানবিক হৃদয়ের একজন রাজনীতিবিদ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version