Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় কুরআন অবমাননার প্রতিবাদী সমাবেশে মাদানী
    বাংলাদেশ

    বারহাট্টায় কুরআন অবমাননার প্রতিবাদী সমাবেশে মাদানী

    DDP DigitalBy DDP DigitalSeptember 23, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ আমরা কুরআনের পক্ষে থাকতে চাই, প্রয়োজনে জীবন দিতে চাই।কুরআন আমাদের সিনায় আছে। আমরা মানুষকে বলি নাই বাড়িঘর ভাঙ্গচুর করুক।এটা জনতার আবেগে হয়ে গেছে।আমরা এটার সমাধান চাই।কোন অবস্থাতেই কুরআনের অবমাননা মেনে নেওয়া হবে না। কুরআনের ইজ্জতের জন্য পুরো পৃথিবী ধ্বংস করতে হলেও আমি রাজি আছি।আমরা আন্তর্জাতিক মাঠের প্লেয়ার আঞ্চলিক মাঠে আইনেন না। আমরা খেলি মোদির সাথে,হাসিনার সাথে। এখনও যদি কুরআনের অবমাননা হয় তাহলে বর্তমান সরকারের পরিণতিও হবে হাসিনার মতই।যদি হাসিনার মত করুন পরিণতি না চান সবাই যার যার মত শুধরে যান।

    মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চন্দ্রপুর বাজারে কুরআন অবমাননা করায় দুই দফা দাবীতে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম মাদানি।

    এসময় আরো বক্তব্য রাখেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজী,মুফতি রিজওয়ান রফিকী,মুফতি আরিফ জাব্বার কাসেমী,মুফতি সালমান ফারসী,মুফতি আনিছুর রহমান সহ প্রমুখ।

    রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, যদি দ্রুত তৌহিদী জনতার নামে হওয়া মামলা তুলে না নেওয়া হয়। তাহলে নেত্রকোনা অচল করে দেওয়া হবে।যদি একজনকেও গ্রেফতার করা হয় তাহলে আরো কঠিন হব আমরা।দয়া করে যারা হয়রানি মূলক মামলা করেছেন তারা মামলা তুলে নেন।বসে আলোচনা করে সমাধান করেন।তওবা করে ভুল স্বীকার করেন।বাড়াবাড়ি করবেন না।যে পদক্ষেপ নিবেন যত লড়বেন পয়েন্ট তত বাড়বে।পয়েন্ট বাড়াবেন না।

    এসময় তিনি কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ সমাবেশে শরিক হওয়ার জন্য এবং ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকল পর্যায়ের ধর্মপ্রাণ মানুষকে আহব্বান জানান।

    প্রতিবাদ সমাবেশের সভাপতির বক্তব্যে মুফতি খায়ের কাসেমী বলেন পবিত্র কুরআন পুড়িয়ে মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে। তাই এই অপকর্মের জন্য অপরাধীদের ফাঁসি দিতে হবে।প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাদের কোন নিস্তার নাই।এসময় তিনি ৭ দফা কর্মসূচি ঘোষণা করেন।

    প্রতিবাদ সমাবেশের শেষ দিকে রফিকুল ইসলাম মাদানী কুরআন অবমাননাকারীদের হেদায়েত চেয়ে দোয়া করে প্রতিবাদ সমাবেশ শেষ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version