Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় সেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন যুব দল নেতা
    বাংলাদেশ

    বারহাট্টায় সেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন যুব দল নেতা

    DDP DigitalBy DDP DigitalOctober 6, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় যুবদলের এক নেতার বিরুদ্ধে সেচ্ছাসেবক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।আজ সোমবার বিকালে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এই ঘটনা ঘটে। আহত সেচ্ছাসেবক দল নেতা অনিক মোড়ল(৩৫) নৈহাটি গ্রামের সাইকুল ইসলামের ছেলে।অভিযুক্ত যুব দল নেতা মানিক মিয়া একই এলাকার চক বালাম গ্রামের বজলু রহমানের ছেলে।

    স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায় নৈহাটি বাজারে অনিক মড়লের ব্যবসা প্রতিষ্ঠান আছে।গত কয়েকদিন আগে চিরাম ইউনিয়নে মাদকের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করেন সেচ্ছাসেবক দলের নেতা অনিক।সেই ক্ষোভ থেকেই তার উপর দলবল নিয়ে হামলা চালায় মানিক। হামলার একপর্যায়ে স্থানীয়রা অনিক মড়লকে উদ্বার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। তারা আরও জানায় আহত ওই সেচ্ছাসেবক দলের নেতার মাথায়,চোখের ওপরে বেশ কিছু সেলাই লেগেছে।

    বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ কাদির খান বলেন, সেচ্ছাসেবক দলের চিরাম ইউনিয়নের এই নেতা মাদক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারনে তার উপর হামলা হয়েছে। আমি এই ঘটনার নিন্দা জানাই ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

    এই ব্যপারে মানিক মিয়াকে ফোন দিলে নৈহাটি বাজারের কাপারুল নামের এক দোকানদার রিসিভ করে বলেন, মানিক মিয়া ফোন চার্জে রেখে বাইরে চলে গেছে। মারামারি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কথার কাটাকাটি হয়ে হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। এক পর্যায়ে অনিক মড়ল দোকানের কাউন্টারে পড়ে গেলে মাথায় আঘাত পায়।

    বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, চিরাম ইউনিয়নে মারামারির ঘটনা ঘটেছে। একজন বারহাট্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version