Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ব্যাটারদের ব্যর্থতায় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
    ক্রীড়াঙ্গন

    ব্যাটারদের ব্যর্থতায় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

    DDP DigitalBy DDP Digitalঅক্টোবর ২৭, ২০২৫No Comments3 Mins Read

    প্রথম ছয় ব্যাটারের মধ্যে রান পেলেন কেবল তাওহিদ হৃদয়। সেটাও খুব ভালো স্ট্রাইকরেটে নয়। টপ আর মিডল অর্ডার ব্যাটারদের রীতিমত লজ্জা দিলেন বোলাররা। তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদরা যেমন ব্যাটিং করলেন; বোঝাই গেলো একটু দেখেশুনে খেললে এই উইকেটে ১৬৬ রান তাড়া করা কোনো ব্যাপারই ছিল না।

    চট্টগ্রামে ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে লিটন দাসের দল পিছিয়ে গেলো ১-০ ব্যবধানে।

    প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

    তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন ছক্কা দিয়ে। তবে ভালো খেলতে খেলতে আউট হয়ে যাওয়ার অভ্যাস থেকে বের হতে পারেননি। ৫ বলে ১৫ করে জেডেন সিলসের বলে পুল করে মিডঅনে ক্যাচ দিয়ে আসেন তামিম।

    লিটন দাস-সাইফ হাসানও সুবিধা করতে পারেননি। ৮ বলে ৫ করে আকিল হোসেনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সাইফও করেন ৭ বলে ৮। আকিলেরই বলে সু্ইপ করে ফাইন লেগে ধরা পড়েন তিনি।

    এরপর শামীম হোসেন পাটোয়ারী (১) বোল্ড হন জেসন হোল্ডারের বলে। পাওয়ার প্লেতেই ৪১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

    উইকেট পতনের সেই মিছিল থামেনি। ক্যারিবীয় স্পিনার খারি পিয়েরেকে স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন নুরুল হাসান সোহান (১০ বলে ৫)। তাওহিদ হৃদয় করেন ২৫ বলে ২৮। ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

    সেখান থেকে লোয়ার অর্ডারের তানজিম হাসান সাকিব আর নাসুম আহমেদ হাল ধরেন। সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের ঝোড়ো একটি জুটি গড়ে আশাও জাগিয়েছিলেন তারা।

    ২৭ বলে ৩ চার আর ১ ছক্কায় ৩৩ করে হোল্ডারের বলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন তানজিম সাকিব। ১২ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২০ রান করেন নাসুম। এরপরই সব আশা শেষ হয়ে যায়। রিশাদ ৩ বলে ৬ করে ফেরেন। শেষদিকে তাসকিন ৮ বলে ১০ আর মোস্তাফিজ ৮ বলে করেন ১১ রান।

    ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৩২ রানে শিকার করেন ৩টি উইকেট।

    এর আগে শেষ ওভারে রভম্যান পাওয়েল হাঁকালেন তিন ছক্কা। শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুললো ৬৪ রান। শেষের এই ঝড়েই ৩ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে সফরকারীরা।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। স্পিন দিয়েই আক্রমণ শুরু করে বাংলাদেশ। নাসুম আহমেদ প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। পরের ওভারে তাসকিন আহমেদও ৩ রানের বেশি খরচ করেননি।

    তবে চতুর্থ ওভারে তাসকিন দিয়ে বসেন ১৭ রান। নাহলে পাওয়ার প্লেতে আরও কম রান হতো। মোস্তাফিজুর রহমান পঞ্চম ওভারে ৪ আর নাসুম আহমেদ ষষ্ঠ ওভারে খরচ করেন মাত্র ১ রান।

    পাওয়ার প্লেতে রান তুলতে না পারায় পরে চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। অবশেষে সেই সুযোগ কাজে লাগিয়ে উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ইনিংসের নবম ওভারে রিশাদকে রিভার্স সুইপ খেলতে গেলে বল গায়ে লেগে বোল্ড হন অলিক আথানেজে (২৭ বলে ৩৪)।

    ১৩তম ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। টানা দুই বলে ফেরান ব্রেন্ডন কিং (৩৬ বলে ৩৩) আর শেরফান রাদারফোর্ডকে (০)। তবে উইকেট নিলেও বোলিংয়ে তেমন নিয়ন্ত্রণ ছিল না এই পেসারের।

    শেষ ওভারে তানজিম হাসান সাকিবকে বেদম পেটান রভম্যান পাওয়েল। হাঁকান তিন ছক্কা। ওই ওভারেই আসে ২২ রান।

    ২৮ বলে ১ চার আর ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন পাওয়েল। সমান বলে সমান চার-ছক্কায় হার না মানা ৪৬ করেন শাই হোপ।

    তাসকিন ২ উইকেট পেলেও খরচ করেন ৩৬ রান। তানজিম সাকিব ৪ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। রিশাদ ১ উইকেট নিতে খরচ করেন ৪০ রান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৪:২২)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version