Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে মীরসরাই পৌরসভায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
    বাংলাদেশ

    গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে মীরসরাই পৌরসভায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

    Toufiq ApuBy Toufiq ApuOctober 31, 2025No Comments2 Mins Read

    চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় পরিবেশ, জলবায়ু ও কৃষি বিষয়ক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস ২০২৫ এর অংশ বিশেষ আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় মীরসরাই পৌরসভা চত্বরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

    সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো : আবুল কালাম আজাদ।

    প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে চট্টগ্রামের পরিবেশ উন্নয়নে যে দায়িত্ব পালন করে আসছে তা প্রশংসার দাবিদার। প্রতাপ চন্দ্র রায় বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষা করতে এবং সবুজে সবুজে চট্টগ্রামকে সাজাতে চট্টগ্রামে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংগঠন একটি প্রশংসনীয় কাজ করছে, তা অনুকরণীয় ও অনুসরণীয়।

    সংগঠনের সদস্য ( অর্থ ও হিসাব) আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ( মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য আকতার হোসেন শাকিল, সমাজকর্মী নুরুল আমিন, আব্দুল খালেক, আব্দুল হালিম, জহিরুল ইসলাম।

    সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থী এবং স্হানীয় জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন ফলজ,বনজ,ঔষধীসহ খেজুর চারা বিতরণ করা হয় এবং পৌরসভা চত্বরে চারা রোপণ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version