Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আরবিএম ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা ও ব্যাজ প্রদান সম্পন্ন
    শিক্ষাঙ্গন

    আরবিএম ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা ও ব্যাজ প্রদান সম্পন্ন

    Toufiq ApuBy Toufiq ApuNovember 3, 2025No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য স্কাউটিং আন্দোলন বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল এবং রোভার অঞ্চলের আওতায় গাজীপুর জেলা স্কাউটস এবং গাজীপুর জেলা রোভারের রেজিস্ট্রেশনকৃত “রাণী বিলাসমণি (আরবিএম) ওপেন স্কাউট গ্রুপের ৫র্থ বার্ষিক ক্যাম্প, ৬ষ্ঠ দীক্ষা অনুষ্ঠান এবং ৪র্থ ব্যাজ প্রদান অনুষ্ঠান ২০২৫, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর’এ ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত সম্পন্ন হয়েছে। উক্ত ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে নবাগত সদস্যবৃন্দ দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়।

    ১ নভেম্বর নবাগত স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান করেন স্কাউট লিডার মোঃ রাকিব হাসান শিপু, পিএস, পিআরএস এবং নবাগত রোভার স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান করেন রোভার স্কাউট লিডার (আরএসএল) মো: সাইদুল ইসলাম, পিআরএস।

    ক্যাম্প পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ এবং রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল; আরবিএম ওপেন স্কাউট গ্রুপের সহ-সভাপতি মোঃ এরশাদ হোসেন, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: শামসুল হক, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মো: মসিউর রহমান, সহকারি পরিচালক কাজী নাসির আহমেদ, গাজীপুর জেলা সিনিয়র রোভার মেট (এসআরএম) প্রতিনিধি মো: আকিব হাসান প্রমূখ।

    ক্যাম্প পরিচালনা ও সহায়তা করেন আরবিএম ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক অ্যাডভোকেট মো: আওলাদ হোসেন (মারুফ) সিডিআরএস, স্কাউট লিডার মোঃ রাকিব হাসান শিপু, পিএস, পিআরএস, রোভার স্কাউট লিডার মোঃ সাইদুল ইসলাম, পিআরএস, সদস্য রাফায়েত হোসেন রাফি, মিরাজুল ইসলাম সৌরভ, পিএস, মো তৌসিফুজ্জামান রিফাত, নাজমুছ সাকিব তন্ময়, মেহেদী হাসান শাকিল প্রমূখ।

    ক্যাম্পে রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ করেন মোঃ রবিউল ইসলাম রিফাত, আরাফাত লাবিব, মাহমুদ ওবায়েদ, কাজি আব্দুর রাফি, তাহমিদ হাসান অর্ক, তানভীর তাহসিন, আয়ান হাসিন সিদ্দিকী, সাব্বির খন্দকার, সিয়াম হোসেইন, মাফরুদ হাসান, সৌরভ হাসান, রোশান মাহমুদ, আবরার সাকিব, শেখ মাগফিরুল ইসলাম নাহিন, আহনাফ আহমেদ, অর্ণব ইসলাম, আফনান খান, মোঃ সাকিব, সিয়াম মাহমুদ প্রিন্স, রাফায়েত হোসেন রাফি, রুবায়েত হোসেন তরফদার, মুসফিকুর রহমানর, নূসায়ের সাঈফ প্রমূখ।

    আরবিএম মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এবং খাদ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আবু নাসার উদ্দিন, এএলটি বলেন, স্কাউটিং এ অংশগ্রহণ এবং অর্জন তখনই সফলতা পাবে যখন আপনি পড়ালেখায় ভালো করে নিজ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নিজ পেশায় প্রতিষ্ঠিত হতে হলে, সঠিক পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, দক্ষতা বৃদ্ধি, ইতিবাচক মানসিকতা এবং পেশাগত সম্পর্ক গড়ে তোলা জরুরি। এসব বিষয়ে স্কাউটিং কার্যক্রম আপনার জন্য সহায়ক হবে।

    উল্লেখ্য, ক্যারিয়ার প্ল্যানিং, স্কাউটস ওন, তাঁবু জলসা, হাইকিং, বনকলা, উপদল পদ্ধতি, প্রাথমিক প্রতিবিধান, দড়ির কাজ, পাত্রবিহীন রান্না ইত্যাদি বিষয়াদি উক্ত ক্যাম্পে অনুশীলন করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version