Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবি অধ্যাপকের নামে মামলা: মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বললো জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
    শিক্ষাঙ্গন

    জাবি অধ্যাপকের নামে মামলা: মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বললো জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

    DDP DigitalBy DDP DigitalNovember 5, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে জামায়াত নেতা জাহিদুল ইসলামের দায়ের করা মানহানির মামলাকে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

    মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয় ।

    বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন চাপ সৃষ্টি ও ভিন্নমত দমনের প্রবণতা উদ্বেগজনক। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই ধরনের কর্মকাণ্ডে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

    বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধের অপরিহার্য উপাদান। তাই অধ্যাপক খান তাঁর স্বাধীন মত প্রকাশের কারণে হয়রানির শিকার হবেন না এই প্রত্যাশা করছি। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

    এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. শামছুল আলম বলেন, অধ্যাপক নাহরিন ইসলাম খান একটি টকশোতে গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে কিছু বক্তব্য দেন। সেখানে তিনি কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি। কিন্তু সেটিকে ইস্যু করে একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে মামলা করেছেন-এটা তারা করতে পারেন না। কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে পাল্টা মতামত দেওয়া যেত, কিন্তু মামলা করা মানে স্বাধীনভাবে কথা বলার পথ রুদ্ধ করা।

    তিনি আরও বলেন, এভাবে মামলা করা ফ্যাসিস্ট রাজনীতির অংশ। শেখ হাসিনার সরকারের মতো বিরোধী মত দমনের প্রবণতা এখনো বহাল রয়েছে। তারা যদি ক্ষমতায় আসার আগেই এমন আচরণ করে, তবে আমরা আশঙ্কা করছি—ক্ষমতায় এলে তারা বিরোধীজোটের কাউকেই শান্তিতে থাকতে দেবে না।

    উল্লেখ্য, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয় । মামলার বাদী অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version