Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবি পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী গবেষক নাফিস আহনাফ শাহেদ যুক্তরাষ্ট্রে সম্মানজনক এনএসএফ এ্যাওয়ার্ড লাভ
    শিক্ষাঙ্গন

    জাবি পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী গবেষক নাফিস আহনাফ শাহেদ যুক্তরাষ্ট্রে সম্মানজনক এনএসএফ এ্যাওয়ার্ড লাভ

    DDP DigitalBy DDP DigitalNovember 5, 2025No Comments1 Min Read

    জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাফিস আহনাফ শাহেদ Advanced Materials Science গবেষণায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০ লাখ মার্কিন ডলারের সম্মানজনক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এ্যাওয়ার্ড অর্জন করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ ০৩ নভেম্বর ২০২৫, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত)মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নাফিস শাহেদ বর্তমানে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিংকন ডক্টরাল গবেষক হিসেবে কর্মরত আছেন।

    আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, নাফিস আহনাফ শাহেদ Advanced Materials Science গবেষণায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এর Designing Materials to Revolutionize and Engineer our Future কর্মসূচির আওতায় ২০ লাখ মার্কিন ডলার অনুদান লাভ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এ অর্জন পদার্থবিদ্যা গবেষণা ও উদ্ভাবনে তাঁর নিরলস পরিশ্রমের স্বীকৃতি। এতে বিশ্ববিদ্যালয় সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে। উপাচার্য অভিনন্দন বার্তায়, নাফিস আহনাফ শাহেদ-এর অব্যাহত সাফল্য ও মঙ্গল কামনা করেন।

    উল্লেখ, সম্প্রতি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিংকন-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইভগেনি সিম্বাল (Evgeny Tsymbal) এর নেতৃত্বে পরিচালিত গবেষণা দল এই অনুদান লাভ করে। এই প্রকল্পের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান ও আধুনিক গণনামূলক মডেলিংয়ের সমন্বয়ে নতুন উপাদান আবিষ্কার ও উন্নয়নের প্রক্রিয়াকে দ্রুততর ও ব্যয়সাশ্রয়ী করা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version