Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
    শিক্ষাঙ্গন

    ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

    DDP DigitalBy DDP DigitalNovember 7, 2025No Comments3 Mins Read

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান স্মরণে র‍্যালি ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইউট্যাবের সদস্যরা দিবসটি উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

    শুক্রবার (৭ নভেম্বর) সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে এসে শেষ হয়।

    এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নুরুন্নাহার, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ সহ শতাধিক নেতাকর্মী।

    সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজকের এই দিনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে সিপাহি জনতা। অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক অভ্যুত্থান হয়েছে কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে পাকিস্তান প্রেমীরা এ দেশে তৎপরতা চালাচ্ছে নির্বাচন বানচাল করার জন্য। বাংলাদেশ জামাতে ইসলাম ভারতের ফাঁদে পা দিয়েছে পাকিস্তানের ফাঁদে পা দিয়েছে। আমরা তাদের ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমাদের দ্যার্থহীন কন্ঠে বলতে চাই কোন পিআর হবেনা, গণভোট হবে ভোটের দিনে।

    ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে। ১৯৭৫ এর ৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়। আল্লার অপার রহমতে তিনি বেঁচে যান। পরবর্তীতে ৭ নভেম্বর এক সফল বিপ্লবের মাধ্যমে তিনি কারা মুক্ত হন। সেদিন থেকে মুক্ত না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলন্ঠিত হয়ে যেত। তিনি ক্ষমতায় আসার পরে পূনরায় ষড়যন্ত্র শুরু হয়। পরবর্তীতে তিনি যখন এদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন আবারও দেশি-বিদেশি ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়। তারা ভেবেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে হত্যা করার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শকে হত্যা করা যাবে কিন্তু তা সম্ভব হয়নি। ঘোষিত সময়েই যেন নির্বাচন হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

    ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান জাতীয়তাবাদী আদর্শের সবাইকে অনলাইনে অ্যাক্টিভ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনলাইনে আমাদের দুর্বল উপস্থিতি প্রতিপক্ষকে শক্তিশালী করছে। জিয়াউর রহমের সময়কার হা ভোট না ভোটের সাথে বর্তমানে হা/ না ভোটকে তুলনা কররা চেষ্টা চলছে৷ জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জনগণের মতামত নেওয়া প্রয়োজন বিধায় গণভোট করেছিলেন। কিন্তু বর্তমান সরকার জনগণের মতামত নিয়ে ক্ষমতায় নেই। এই পার্থক্যটা আমাদের বুঝিয়ে দিতে হবে। বর্তমান সরকারের গণভোট রাজনৈতিক ছলচাতুরীর গণভোট আর ওই গণভোট জনগনের ম্যান্ডেট নেওয়ার গণভোট।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version