Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিশ্ব মানবাধিকার ভিশনের বাড্ডা কমিটির অভিষেক
    বাংলাদেশ

    বিশ্ব মানবাধিকার ভিশনের বাড্ডা কমিটির অভিষেক

    DDP DigitalBy DDP DigitalNovember 16, 2025No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : অনুষ্ঠিত হলো মানবতার কল্যাণে গঠিত বিশ্ব মানবাধিকার ভিশনের (WHRV) বাড্ডা থান কমিটির অভিষেক অনুষ্ঠান। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি তৌফিক অপু এবং সারারণ সম্পাদক আজগর আলী সোহাগ। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে অভিষেক ঘটলো বাড্ডা থানাধীন এই কমিটির।

    অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ভিশনের চেয়াম্যান ডা.এম মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের মহা সচিব হারুন অর রশিদ এবং WHRV এর ফাউন্ডার মো: সালাহউদ্দিন নিলয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাড্ডা থানা কমিটির সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার গায়েন। নতুন কমিটি গঠন প্রসঙ্গে বিশ্ব মানবাধিকার ভিশনের ফাউন্ডার জনাব সালাউদ্দিন বলেন, এই বাড্ডা থেকে এই সংগঠনের যাত্রা। তাই বাড্ডা থানা কমিটির দায়িত্ব অনেক বেশি। এদেশে মানুষের কল্যাণে কাজ করাও বেশ চ্যালেঞ্জিং। কেউ কেউ তো ভন্ড ভেবে বসে। তবে আশার কথা হচ্ছে বিশ্ব মানবাধিকার ভিশনে এমন কোন কার্যকলাপের প্রমাণ মিলেনি। মহাসচিব হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, মানবতার জন্য কাজ করতে কোন গণ্ডি লাগে না। বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনারা মানুষের উপকারের জন্য কাজ করে যেতে পারবেন। সেদিক থেকে এই বাড্ডা থানা কমিটি যেন আইডল হয়। প্রধান অতিথি তার বক্তব্যে WHRV এর পূর্বের সফলতা এবং এর ফাউন্ডারের ভূয়সী প্রসংশা করেন। এবং মানবতার যে কোন কাজে ডাকলে তিনি সব সময়ই পাশে থাকবেন। এছাড়া WHRV পরিচালিত পথ শিশুদের জন্য “শিক্ষার স্বপ্ন স্কুল” নামে  একটি স্কুল রয়েছে। যেখানে বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এমন উদ্যোগ যেন এই কমিটি নেয় সে আশাবদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে নতুন কমিটিকে ফুল ও শুভেচ্ছা স্বারক দিয়ে বরণ করে নেয়া হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাড্ডা থানা কমিটির সভাপতি জনাব তৌফিক অপু। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক পুস্পিতা আহমেদ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version