Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পেইন
    শিক্ষাঙ্গন

    গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পেইন

    DDP DigitalBy DDP DigitalJanuary 27, 2026No Comments1 Min Read

     ইবি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে ক্যাম্পেইন চালাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    গত শুক্রবার থেকে শুরু হওয়া এই হ্যাঁ ভোটের পক্ষের ক্যাম্পেইনে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন ঝুলিয়েছে তারা। এর পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করে জনমত গঠনে ভূমিকা রাখতে দলটির নেতাকর্মীরা।

    এসময় উপস্থিত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দোকানদার, ভ্যানচালক, বাসের ড্রাইভার এবং বিভিন্ন এলাকা থেকে শিক্ষা সফরে আসা দর্শনার্থীদের মাঝে আসন্ন জাতীয় নির্বাচনে এমপি পদে তাদের পছন্দমতো যে দলকেই ভোট দিক না কেন, গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার অনুরোধ জানান। এছাড়াও, গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে উপকারিতা আর না ভোট বিজয়ী হওয়ার ক্ষতিও তুলে ধরেন তারা।

    জানতে চাইলে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছি কারণ আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্খা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করেছি, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সেই সংস্কারের পথ সুগম হবে। এছাড়া আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই নামে বে-নামে গোপনে ও প্রকাশ্যে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আশংকার জায়গা থেকেই মূলত আমাদের এই ক্যাম্পেইন করা যাতে রাষ্ট্রের আকাঙ্খিত সংস্কার বাস্তবায়ন হয় এবং শহীদের রক্তের ঋণ শোধ হয়৷

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version