Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপির নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য হলেন জাবি ভিসি
    শিক্ষাঙ্গন

    বিএনপির নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য হলেন জাবি ভিসি

    DDP DigitalBy DDP DigitalFebruary 1, 2026No Comments1 Min Read

    জাবি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

    কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

    এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম সরকার এবং অধ্যাপক ড. রইছ উদ্দীন।

    দায়িত্বপ্রাপ্তদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী আসনে বিএনপির এমপি প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং পরিবীক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এই কমিটি গঠন করা হয়েছে।

    উলেখ্য, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) হলো বিএনপি সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন, যা পেশাগত সুযোগ-সুবিধা, গবেষণা এবং শিক্ষা-বান্ধব পরিবেশ নিয়ে কাজ করে থাকে

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version