Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, জুন ৮
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিরিজ জিতল বাংলাদেশ
    Lead

    সিরিজ জিতল বাংলাদেশ

    Toufiq ApuBy Toufiq Apuএপ্রিল ২৩, ২০২৬No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যার ফলে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ভর করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ব্যাটারদের পর কিউইদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বোলাররাও। বিশেষ করে মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের ফাইফারে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

    মেহেদী হাসান মিরাজের ঘটনাবহুল ওভারে সমাপ্তি হলো সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের। ৪৪.৫ ওভারে নিউ জিল‍্যান্ডকে ২১০ রানে থামিয়ে ৫৫ রানের জয় পেল বাংলাদেশ। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করে নাজমুল হোসেন শান্ত। জবাবে ৪৪ ওভার ৫ বলে ২১০ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। টাইগারদের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করে সেরা বোলার মুস্তাফিজ।

    ২৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। নতুন বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন এই বাঁহাতি পেসার। দ্বিতীয় বলে মুস্তাফিজের বাউন্স সামলাতে পারেননি হেনরি নিকোলস, টপ এজ হয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৪ রান করে নিকোলস ফেরায় ভাঙে ৮ রানের উদ্বোধনী জুটি।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। তাতেই বাড়তে থাকে বাংলাদেশের ইনিংস। জুটিতে দুজন মিলে তোলেন ১৬০ রান।
    মেহেদী হাসান মিরাজের ঘটনাবহুল ওভারে সমাপ্তি হলো সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের। ৪৪.৫ ওভারে নিউ জিল‍্যান্ডকে ২১০ রানে থামিয়ে ৫৫ রানের জয় পেল বাংলাদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    FIFA World Cup 2026: ইতিহাসের সবচেয়ে বড় আসরে ৪৮ দল, ১,২৪৮ ফুটবলারের লড়াই

    জুন ৭, ২০২৬

    পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    জুন ৭, ২০২৬

    টানা রপ্তানি পতন ও তৈরি পোশাক খাতের সংকট: অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই

    জুন ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (রাত ১:০২)
    • ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
    ১২৩৪৫৭
    ৮৯১০১১১১৩৪
    ১৫১৬১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২
    ৯৩০  
    Recent Posts
    • বুবলীর কন্যাসন্তানের খবরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক, আলোচনায় অপু-বুবলী তুলনা
    • FIFA World Cup 2026: ইতিহাসের সবচেয়ে বড় আসরে ৪৮ দল, ১,২৪৮ ফুটবলারের লড়াই
    • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
    • টানা রপ্তানি পতন ও তৈরি পোশাক খাতের সংকট: অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই
    • ঘাতক সোহেল ও স্ত্রী স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ, রায় রবিবার
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
    ১২৩৪৫৭
    ৮৯১০১১১১৩৪
    ১৫১৬১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২
    ৯৩০  
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version