Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সুইডেন আ. লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরকে অব্যাহতি
    প্রবাসে বাংলা

    সুইডেন আ. লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরকে অব্যাহতি

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ১৮, ২০২৩No Comments1 Min Read

    সুইডেন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গেল ১৫ সেপ্টেম্বর সুইডেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের পরিচালনায় সভায় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে জাহাঙ্গীর কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

    সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অব্যাহতি পত্রে বলা হয়, সভাপতি জাহাঙ্গীর কবির অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী প্রক্রিয়ায়, কার্যকরী পরিষদকে সম্পূর্ণ আড়ালে রেখে, কোনো রকম কর্মীসভা বা বর্ধিত সভা না করে নেতাকর্মীদের মতামতের তোয়াক্কা না করে একচেটিয়াভাবে ও স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রহসনের সম্মেলন আয়োজনের চেষ্টা করছে।

    এর জন্য বর্তমান সভাপতি জাহাঙ্গীর কবিরের প্রতি অনাস্থা পোষণ করে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। সেই সাথে সিনিয়র সহসভাপতি খালেদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।

    অতিসত্বর সকল নেতাকর্মীদের নিয়ে সাধারণ সভার মাধ্যমে আলোচনা করে সকল গঠনতান্ত্রিক প্রক্রিয়া মেনে বৃহত্তর ও গতিশীল সুইডেন আওয়ামী লীগ গঠনকল্পে নতুন সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

    দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে হবে। আমাদের এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ

    ফেব্রুয়ারি ১৮, ২০২৬

    আরব আমিরাতের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেলেন বাংলাদেশের ব্যবসায়ী শাকিব উদ্দিন

    ডিসেম্বর ১০, ২০২৫

    দেশে ফিরেছে ইরানে আটকেপড়া আরও ৩২ বাংলাদেশি

    জুলাই ৮, ২০২৫
    Leave A Reply Cancel Reply

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:০৮)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version