Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দিনের বেলা চুরি, রাতে মাদকসেবী!
    অপরাধ-আদালত

    দিনের বেলা চুরি, রাতে মাদকসেবী!

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 18, 2023No Comments2 Mins Read

    ঢাকা : রাজধানীতে চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা সবাই দিনের বেলা চুরি করে, আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। গ্রেপ্তার ৩ জন হলেন, মো. সবুজ সিকদার (৩১), মো. মেহেদী (৩২) ও আশরাফুল হায়দার চৌধুরী (৪১)। মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গ্রেপ্তার সবুজ ও মেহেদী চিহ্নিত চোর। সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি ও আশরাফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এই তিন জনসহ তাদের ৫ জনের একটি দল আছে। তারা মূলত সন্ধ্যার পরে মাদক সেবন করে।

    এই মাদকের টাকা জোগাড় করতেই তারা দিনের বেলা চুরি করে। তারা জানায়, মাসে একবার চুরি করে, আর চুরি করা টাকায় পুরো মাসে মাদক সেবন করে। টাকা শেষ হয়ে গেলে আবারও চুরি করে। এভাবে তারা অর্ধশতাধিক চুরি করেছে।

    গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন তারা। বাসা থেকে নগদ প্রায় তিন লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ, মেহেদীদের শনাক্ত করা হয়। গতকাল বিকেল এবং রাতে মিরপুর এবং সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর

    August 30, 2026

    সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন

    August 27, 2026

    স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির

    August 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version