Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাকিব-তামিমকে এক করল ‘নগদ’
    Lead

    সাকিব-তামিমকে এক করল ‘নগদ’

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৪, ২০২৩Updated:অক্টোবর ৪, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : শুরুটা হয়েছিল একসঙ্গে, শেষটাও হতে পারত একইভাবে। কিন্তু হঠাৎ করেই তাল কেটে গেল। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো না বাঁহাতি ওপেনার তামিমের। সামনে আসতে শুরু করে দুজনের মধ্যকার সম্পর্কের অবনতি। সমস্যাটা পুরোনোই- জানা আছে বিসিবিরও।

    বিভিন্ন সময় বিভিন্ন দিকের নানা চেষ্টার পরও এক করতে পারল না সাকিব আর তামিমকে। এমনকি পারেনি বিসিবিও। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা না পারলেও পেরেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। তারা ঠিকই এক করে ফেলেছে দেশের সর্বকালের সেরা এ দুই ক্রিকেটারকে।

    একটা সময় সাকিব আর তামিম ছিলেন প্রাণের বন্ধু। সেই বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলে দুজন পরস্পরকে ছেড়ে থাকতে পারতেন না। কিন্তু সম্পর্কটা গত কয়েক বছর হলো নষ্ট হয়েছে। এখন শোনা যায়, পরস্পরের সঙ্গে কথা বলেন না তারা।

    সম্প্রতি বিশ্বকাপ দলে তামিমের থাকা না থাকা নিয়ে বেশ কাদা ছোড়াছুড়িও হয়েছে। সাকিব কিছু ব্যাপারে সরাসরি তামিমকে দোষ দিয়েছেন। তামিমের হঠাৎ অবসর নিয়ে দলকে হারানোয় অবদান রাখার অভিযোগও তুলেছেন সাকিব। আবার তামিম তার ভিডিও বার্তায় বলেছেন, ম্যানেজমেন্ট তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছে। ম্যানেজমেন্টের মধ্যে তো অধিনায়ক সাকিবও আছেন। ফলে দুজনের সম্পর্ক আর জোড়া লাগবে না বলেই মনে হচ্ছিল; কিন্তু এরই মধ্যে চমক নিয়ে এলো নগদ।

    বুধবার (৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করা হয়। যেখানে দেখা গেছে, স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর শুরুতে দুজন একে অন্যের সঙ্গে কথা বলছেন না। একটা সময় তারা ছোটবেলার স্মৃতিচারণ শুরু করেন। আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে লড়াই করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান আরেকবার গর্জে ওঠার জন্য।

    আলোচিত এই ভিডিও কনটেন্ট সম্পর্কে জানতে চাইলে নগদের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, দেশের জন্য স্বপ্ন ও সাহস থেকেই দুজনকে এক করার চিন্তা করেছেন তিনি।

    তানভীর বলেন, সাকিব-তামিমকে একসঙ্গে আনার ব্যাপারটা-এটা এসেছে মূলত স্বপ্ন এবং সাহস থেকে। সাকিব-তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসঙ্গে। একসঙ্গে বাংলাদেশের হয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল, তাদের যদি মাঠের বাইরেও একসঙ্গে দেখা যায়! তানভীর আরও বলেন, দেশের ১৭ কোটি মানুষ চায় সাকিব-তামিম একসঙ্গে থাকুক, একসঙ্গে খেলুক, একসঙ্গে দেশের জন্য জয় নিয়ে আসুক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৬:৫৫)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version