Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ২৮৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান
    Lead

    ২৮৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhuryOctober 6, 2023No Comments1 Min Read

    ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পঞ্চাশ ওভারও টিকতে পারলো না শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান। তুলনামূলক কম শক্তির বোলিং লাইনআপের কাছে ৪৯ ওভারে ২৮৬ রান তুলতেই গুটিয়ে যায় বাবর আজমের দল।

    শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডস। রিজওয়ান ও শাকিলের জোড়া ফিফটিতে জয়ের জন্য ডাচদের ২৮৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।

    হায়দ্রাবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ডাচ বোলারদের আঘাতে ৩৮ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রানে ফিরে যান পাক ওপেনার ফখর জামান। মাত্র ৫ রান করা বাবরকে আউট করেন স্পিনার কলিন অ্যাকারম্যান। ৪ রানের ব্যবধানে আরেক ওপেনার ইমামও ১৫ রানে সাজঘরে ফেরেন।

    চতুর্থ উইকেট জুটিতে ১২০ রান সংগ্রহ করেন শাকিল-রিজওয়ান। মাত্র ৩২ বলে ফিফটি পূরণ করে ৬৮ রানে আউট হন শাকিল। ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পূরণ করে শাকিলের সমান ৬৮ রানে বোল্ড হন এই উইকেটকিপার ব্যাটার।

    ১৫৮ থেকে ১৮৮ রানের আরও তিন উইকেট হারায় পাকিস্তান। সপ্তম জুটিতে ৬৪ রানের জুটি গড়েন শাদাব ও নওয়াজ। ৩২ রানে বাস ডি লিডের বলে আউট হন পাক অলরাউন্ডার। ৩৯ করে রান আউট হন নওয়াজ। ডাচদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন বাস ডি লিডে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version