Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হ্যাজেলহুড-স্টার্কে লণ্ডভণ্ড ভারতের টপঅর্ডার
    Lead

    হ্যাজেলহুড-স্টার্কে লণ্ডভণ্ড ভারতের টপঅর্ডার

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৮, ২০২৩No Comments2 Mins Read

    আইসিসি ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে মাত্র ১৯৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ২০০ রানের লক্ষ্যমাত্রা জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ান বোলাদদের তোপের মুখে পড়েছে রোহিত শর্মার দল। জস হ্যাজেলহুড ও মিচেল স্টার্কের পেস তান্ডবে ২ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে ভারত।

    রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে জস হ্যাজেলহুড ও মিচেল স্টার্কের পেস আগুনে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক ভারত। রোহিত, কিশাণ ও আইয়ার শূন্য রানে ফিরে গেছেন।

    এর আগে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান দলপতির সিদ্ধান্তকে পূর্ণতা দিতে পারেননি ওপেনার মিশেল মার্শ। তৃতীয় ওভারে শূন্য রানে জাসপ্রিত বুমরাহ’র বলে ফিরে যান অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ৪২ রানে কুলদ্বীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।

    দুই ওপেনারের বিদায়ের পর অজি শিবিরে তাণ্ডব চালান রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর লাবুশানে ও অ্যালেক্স ক্যারিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জাদেজা। বাঁহাতি স্পিনারের তাণ্ডবে ১১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৫ রানে বোল্ড করেন কুলদ্বীপ যাদব এবং ক্যামেরুন গ্রিনকে ৮ রানে ফেরান ডানহাতি স্পিনার রবিচন্দ্র অশ্বিন।

    অধিনায়ক কামিন্স ও স্টার্ক মিলে চেষ্টা করেন দলের রান সম্মানজনক স্থানে নেওয়ার। কিন্তু বুমরাহকে উড়িয়ে মারতে গিয়ে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফেরেন অজি কাপ্তান। মিচেল স্টার্ক শেষ ব্যাটার হিসেবে ২৮ রানে আউট হন। ভারতের পক্ষে জাদেজা সর্বোচ্চ তিনটি এবং বুমরাহ ও কুলদ্বীপ দুইটি করে উইকেট শিকার করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৬:৫৫)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version