Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করছে। সর্বশেষ গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষুণ্ন করার দায়ে নতুন করে আরও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির স্টেট ডিপার্টমেন্টের দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালার সরকার সংশ্লিষ্ট আরও ১১ ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞার দেওয়া হয়। স্টেট ডিপার্টমেন্টে বিবৃতিতে বলা হয়, গুয়াতেমালায় যারা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা করতে চায় তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে, আমরা গণতন্ত্র এবং আইনের শাসনকে ক্ষুণ্ন করার জন্য ১১ ব্যক্তির উপর…

Read More

স্টাফ রিপোর্টার:  রাজধানীর গুলশানে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের বাসায় গ্রেফতার অভিযান চলছে। গত বৃহস্পতিবার থেকে তার বাসা ঘিরে রেখেছে র‍্যাব। অভিযানের মধ্যে নিয়মিত ফেসবুক লাইভে আসছেন তিনি। এমনই এক লাইভে এসে নিজেকে ইহুদি দাবি করলেন আদম তমিজি। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। জানান গেছে, গ্রেফতার এড়াতে নানা ধরনের তথ্য ছড়ানো শুরু করেন আদম তমিজি। এবার নিজেকে ইহুদি দাবি করে তিনি বলেন, আমার নাম আদম। আমার জন্ম বৃটেনে। তার মা একজন অর্ধেক ইহুদিও বলে দাবি করেন এই বিতর্কিত ব্যবসায়ী। গতকাল শুক্রবার এক ভিডিওতে তাকে এমন কথা বলতে শোনা যায়। ভিডিওতে ইহুদি হিসেবে ইসরায়েলের নগরিত্ব দেওয়ার দাবি জানিয়ে…

Read More

মুক্ত বাক : প্রতিদিন আমার ফার্মেসীতে একটা মেয়ে কাষ্টমার আসে। তখন রাত বেজে যায় প্রায় বারোটার মতো। আজকেও তার বিপরীত হলো না। বারোটা বাজার পাঁচ মিনিট আগেই সে আসলো। এসে কিছু ঔষধ নিলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘আপু, আপনি একজন মেয়ে হয়ে এতো রাতে কেন আসেন ফার্মেসীতে ওষুধ কিনতে? বাসায় কি কোনো পুরুষ মানুষ নেই?’ ‘আসলে ভাইয়া, আমি একটা দোকানে টেইলারিংয়ের কাজ করি যেটা এখান থেকে প্রায় পাঁচ কিলো দূরে। তাই আসতে আসতে দেরি হয়ে যায়। আর বাসায় আমি ছাড়া আর কেউ নেই ওষুধ কিনে নিয়ে যাওয়ার মতো। আম্মু আছে কিন্তু সে অসুস্থ। আর ওষুধগুলোও আম্মুর জন্যই নেই প্রতিদিন।’ ‘ওহ…

Read More

স্টাফ রিপোর্টার: আবু তালেব মাসুম (৩৭)। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তিনি। অবরোধ শুরু পর থেকে বিভিন্ন স্থানে একাধিক গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় মাসুম। তার নেতৃত্বে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরের পর দেশি-বিদেশি বিভিন্ন নম্বরের হোয়াটসঅ্যাপ ও বটিমে ভিডিও পাঠাতেন মাসুম। এমনকি গণমাধ্যমেও ভিডিও পাঠিয়েছেন। যাতে করে তাদের প্রচার-প্রচারণা হয়। গত ২৯ অক্টোবর অবরোধের শুরুর দিন চারটি গাড়ি ভাংচুর করে মাসুম। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাসহ বিভিন্ন মহাসড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে…

Read More

প্রতিনিধি, জুড়ী, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিয়মিত টহলের জন্য জুড়ী থানার পুলিশকে একটি মাইক্রোবাস হস্তান্তর করা হয় প্রতি রাতে টহলের জন্য মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশ একটি করে গাড়ি ‘রিকুইজিশন’ করত। এ জন্য পুলিশের কাছ থেকে পর্যাপ্ত জ্বালানি খরচ ও পারিশ্রমিক পেতেন না শ্রমিক-চালকেরা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবার পুলিশকে একটি গাড়ি কিনে দিয়েছেন শ্রমিকেরা। গত বৃহস্পতিবার উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছে একটি মাইক্রোবাস হস্তান্তর করেন। হস্তান্তরের পর ওসি নিজের ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্টে লেখেন, জুড়ী থানা এলাকায় নিয়মিত টহলের জন্য…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি:       হারিয়ে যাওয়া প্রিয় বিড়ালকে খুঁজে দিতে পারলে নগদ ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে পোস্টার ছাপিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর এক শিক্ষার্থী। বিড়ালটির গায়ের রং সাদা, নাম ‘সিমবা’। বয়স ৯ মাস। ওই শিক্ষার্থীর নাম মৃত্তিকা পন্ডিত তন্বী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৫ তম আবর্তনের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী। গত ১২ দিন ধরে তার বিড়ালটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা হল, বটতলার প্রত্যেকটা দোকান, গেরুয়া, ইসলামনগর, আমবাগান, এমনকি আশপাশের জঙ্গলগুলো, সবখানে বিড়াল থেকে খোঁজা হয়েছে। কিন্তু বিড়ালটির খোঁজ এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় মৃত্তিকা পন্ডিত তন্বী বলেন, “বিড়ালটির যখন একমাস…

Read More

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় দিনে দুই ট্রাক জ্বালানি ঢুকতে দিতে রাজি হয়েছে ইসরায়েল। দেশটি বলছে, তারা যুক্তরাষ্ট্রের চাপে দিনে দুটি জ্বালানি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে। খবর-বিবিসি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রতি দুই দিনে ১ লাখ ৪০ হাজার লিটারের মতো জ্বালানি গাজায় পাঠানোর অনুমতি দেওয়া হবে। মানবিক সহায়তার অংশ হিসেবে এসব জ্বালানির বেশির ভাগই পানি ও স্যানিটেশনের সুবিধা দেওয়ার জন্য জাতিসংঘকে দেওয়া হবে। কিছু জ্বালানি ব্যবহার করা হবে মুঠোফোন ও ইন্টারনেট সেবার জন্য। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। ফলে বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। এক মাসেরও বেশি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের Gunma প্রিফেকচারের Maebashi শহরে এক কনস্ট্রাকশন প্রজেক্ট চলাকালে প্রায় ১,০০,০০০ পুরাতন কয়েনের সন্ধান মিলেছে। এগুলো খড়ের তৈরি দড়ি দিয়ে বাঁধা ছিল। প্রতি গ্রুপে ১০০টি করে কয়েন বেঁধে রাখা ছিল। সবগুলো একই সময়ে বানানো হয়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ৩৩৪টি কয়েন পরীক্ষা করে দেখা গেছে এগুলো ৪৪টি ভিন্ন ভিন্ন সময়ে তৈরি। এর মাঝে সবচেয়ে পুরনোটি প্রায় ২,০০০ বছর আগেকার

Read More

শিক্ষা ডেস্ক :  দেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে হেইলিবারি। প্রায় ১ হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকা যুক্তরাজ্যের নামকরা এ স্কুলটির শাখা শতাধিক ছাত্র নিয়ে আগামী বছরের জুনে যাত্রা শুরু করবে। ৭০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের বছরে খরচ হবে প্রায় ৩৪ হাজার ডলার বা ৩৭ লাখ টাকা। শিক্ষাবিদরা বলছেন, এমন উদ্যোগে বিশ্বমানের শিক্ষায় বিদেশে অর্থ খরচের চাপ কমবে। রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ময়মনসিংহের ভালুকায় গড়ে উঠছে যুক্তরাজ্যের সুপরিচিত হেইলিবারি স্কুলের শাখা। এই বোর্ডিং স্কুলে ১ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক সুবিধা। সুপরিসর শ্রেণিকক্ষ, বিশ্বমানের লাইব্রেরি ও ল্যাবসহ আছে সর্বাধুনিক…

Read More

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ও ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তি নির্ভর এই বিশ্বে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ভার্চুয়াল এই জগতে গুগল এমন একটা টুল যা শুধু সার্চ ইঞ্জিন নয়, বরং প্রায় সর্বজ্ঞানের ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছে। যে কোনো প্রশ্নের উত্তর কিংবা ছবি সবই পাওয়া যায় গুগলে। তবে এক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আমরা গুগলে কোনো জিনিস খুঁজতে গিয়ে আমাদের চিন্তা ভাবনার বাইরের অনেক কিছু অন্য কিছু সামনে চলে আসে। এমনই কিছু শব্দ আছে যা আপনি ইমেজ সেকশনে গিয়ে খুঁজলে পুরোপুরি হতভম্ব হয়ে যাবেন। তবে আর দেরি না করে চলুন জেনে…

Read More