Author: Daily Dhaka Press

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. মোবারক(১৮), শাহিনুর ইসলাম শাকিল(২১), তাহেরুল ইসলাম হৃদয়(২১)। শনিবার দিবাগত রাত একটার দিকে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, মিরপুর থানার ৬০ ফিট সড়কে রাত সোয়া ১টার দিকে একটি লেগুনায় আগুন দেয় দূর্বৃত্তরা। লেগুনাটি রাস্তায় পার্কিং করে রাখা ছিলো। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ করে থানা পুলিশ। আগুনে গাড়ীর ইঞ্জিনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত…

Read More

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে ফেসবুক লাইভে এসে নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. মোতাহার হোসেন নামে এক পুলিশ সদস্য। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ক্যাম্পটির ইনচার্জ এস আই কুতুব উদ্দিন। মো. মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত. শীষ মোহাম্মদ এর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে নিজেই গুলি করেন তিনি। এ সময় তিনি রুমের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে পুলিশ সদস্যরা দরজা ভেঙে…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিবেশ বিজ্ঞান বিষয়ক সংগঠন এনসিআই (NCI- Nature Conservation Initiative) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী মাহীয়া সোলায়মান মাহীকে সভাপতি এবং একই বিভাগের ৪৮ তম ব্যাচের এস এম জাবেদ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কমনরুমে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ জামাল উদ্দীন এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজিদা তাসনিয়া নিতি, সানজিদা আক্তার মীম, মোঃ আবুল হায়াত, মেরিনা জাহান, তমাল কান্তী রায়…

Read More

স্টাফ রিপোর্টার:  বিএনপি জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতাল শুরুর আগের রাতে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনসহ মোট ৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়ানো অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে মধ্যরাতে রাজধানীর মিরপুর কালশী রোডের বসুমতি পরবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। রাত ১১টা ৫৮ মিনিটে আগুনের এ সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে পল্লবী ফায়ার স্টেশন…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের প্রায় শতবছর বয়সী কালুরঘাট সেতুর জরাজীর্ণ অবস্থা থেকে মেরামত পূর্বক শুধুমাত্র রেল চলাচলের উপযোগী করে, কিন্তু এখন রেল সেতু হিসেবে বহাল থাকার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাহাতে ভাগ্যের চাকা ঘুরেনি বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামবাসীর। তবুও নানান ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে প্রতিদিন রেল সেতু চলাচলের পথ বন্ধ করায় প্রায় লক্ষাধিক মানুষ জীবন বাজি খেলে মান্দাতার আমলের ফেরী পারাপারে চলাচল করতে বাধ্য হচ্ছে। চট্টগ্রামের বোয়ালখালী ও দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম শহরসহ চান্দগাঁও ও মোহরা এলাকার প্রায় ২০ লক্ষাধিক মানুষ এ সেতুর ওপর নির্ভরশীল থাকলেও রহস্যজনক কারণে সরকার সেতুটি বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করলেও নতুন কালুরঘাট সেতুটি অদ্যবধি…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম প্রেস্টিজিয়াস ইয়ুথ এওয়ার্ড “জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২৩”পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হিরক। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় মোহাম্মদ হিরককে এ অ্যাওয়ার্ড তুলে দেন। এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়। জানা যায়, মোহাম্মদ হিরক তার প্রতিষ্ঠিত ওষুধ রিলেটেড ইনফরমেশন শেয়ারিং প্লাটফর্ম ‘Clear Concept’ এর জন্য এই এওয়ার্ড পান। এছাড়াও তাদের আরেকটি চমৎকার উদ্যোগ রয়েছে যেখানে এই ওষুধ কেন…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি, জুয়েল মিয়া নাদিম:  ময়মনসিংহের  তারাকান্দা  উপজেলায় বাল্য বিয়ের দায়ে নিকাহ রেজিষ্টার (কাজী) মো: আতাউর রহমান  ও কনের পিতাকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা  জরিমানা করেন। এক্সকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত ১৮ নভেম্বর  শনিবার দুপুরে কনের বাড়িতে  ভ্রাম্যমান  আদালতে এ জরিমানা    করেন।  জানা গেছে,  উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের মো মফিদুল ইসলামের নাবালিকা কন্যা(১৬) বিয়ের আয়োজন করে। রাতে খবর পেয়ে পুলিশ  রামপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ( কাজী) মোঃ আব্দুল বাতেনের সহকারী নাগডোরা গ্রামের  আতাউর রহমান,  বর  ময়মনসিংহ সদর উপজেলার ভাটিপাড়া ঘাগড়া গ্রামের হাছান মাহমুদ এ কনের পিতা মফিদুল ইসলাম কে আটক  করে। পরে গতকাল…

Read More

এইচ এম বাবলু, বাউফল, পটুয়াখালী: বাউফলে কৃষকের মুখে হাঁসি ও স্বপ্ন ভেঙ্গে তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে। ঘূর্ণিঝড় মিধিলির কারণে অধিকাংশ উপকুলীয় এলাকা আমন ধান ,আগাম তরমুজ ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ছে। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এই ভেবে এখন দিশেহারা কৃষকরা। কষকদের অনেকেই বিভিন এনজিও এবং ব্যাংক থেকে লোন নিয়ে আবাদ করেছেন ফসল। তাই লোন পরিশোধ নিয়ে চিন্তায় রয়েছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, এ বছর উপজেলার ৩৪ হাজার ৭শত হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তার মধ্যে প্রাথমিক তথ্য অনুযায়ি ঘূর্নিঝড় মিধিলি’র আঘাত ৪ হাজার ১ শত ৩৪ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া…

Read More

চট্টগ্রাম ব্যুরো : গত ১৭ নভেম্বর ২০২৩ইং তারিখে পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব সম্পন্ন হয়। প্রথম পর্বে অনুষ্ঠানে সকাল বেলা ১৫তম সংঘনায়ক ভদন্ত অমরচাঁদ মহাথের ও ২০তম সংঘনায়ক সুমনাতিষ্য মহাথের স্মরণে অষ্ঠপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠান। ২য় পর্বে ভদন্ত ধর্মসেনাপতি অভয়নন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের। স্বাগত ভাষণ প্রধান করেন বিহার অধ্যক্ষ ভদন্ত তিস্সানন্দ মহাথের। মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত করুনতিস্স ভিক্ষু, প্রধান ধর্মদেশক ভদন্ত তনংকর ভিক্ষু, সদ্ধর্মদেশনায় ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত ধর্মানান্দ মহাথের, ভদন্ত সুখানন্দ থের, ভদন্ত রাহুলানন্দ থের, ভদন্ত সত্যানন্দ থের, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু। উক্ত সভায়…

Read More

নিজস্ব সংবাদদাতা: ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে প্রতিনিধির মাধ্যমে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম কেনেন তিনি। আওয়ামী লীগের তালিকায় তার ফরম নম্বর ৭০। এদিকে, প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৫০ জন। শনিবার ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি জানান, মোট ১ হাজার ৬৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। অ্যাপ থেকে সংগ্রহ করেছেন ১৪ জন। মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম দিনে আয় হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকা। এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম…

Read More