Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রফিকুল হক মিঞা (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর থানার পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (মিরপুর জোন) অফিসে থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ( ১৭ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, প্রতারক রফিক মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার মো. শামছুল হক মিঞার ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু নিজেকে তিনি পরিচয় দেন সিনিয়র সহকারী সচিব হিসেবে। ৩৫ তম বিসিএস পাশ করে তিনি বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপ পরিচালক পদে আছেন বলেও দাবি করেন।…

Read More

রিফাত কান্তি সেন : ছোটপর্দার জনপ্রিয় এক মুখ তানজিন তিশা। তার অভিনয় শৈল্পিকতা হৃদয় কেড়েছে ভক্তদের। যে মানুষটা এত এত মানুষকে স্বপ্ন দেখায় সে যে দুঃস্বপ্নে বাস করছে তা আর ক’জনেরই বা জানা। ১৫ নভেম্বর রাজারবাগের নিজের বাসায় ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা নামে শিরোনাম করেন বেশ কিছু গণমাধ্যম। এরপরই গুঞ্জন ওঠে মুশফিক ফারহানের সাথে চলছে তার প্রেমের সম্পর্ক। নেটিজেনরা এ নিয়ে স্যোশাল মিডিয়ায় বেশ আলোচনার ঝড় তুলেছেন। ১৬ নভেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিশা একটি বড় পোস্ট দেন। সেখানে তিনি আত্মহত্যা চেষ্টা করার কথা অস্বীকার করেন। তীব্র ক্ষোভ ঝাড়েন। অবশ্য ঘটনা এখানেই সব শেষ হতে পারতো। তবে তিশার সেই…

Read More

খেলা ডেস্ক : ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫-এর সঙ্গে এবার যুক্ত হলো ২০২৩। আবারও সেমিফাইনালের গেরোতে আটকা দক্ষিণ আফ্রিকা। এবার ‘চোকারস’ তকমা থেকে নিজেদের মুক্ত করার প্রতিশ্রুতিতে টুর্নামেন্ট শুরু করলেও সেই শেষ চারেই কাটা পড়তে হলো প্রোটিয়াদের। খুব কাছে গিয়েও ফাইনালে ওঠা হলো না আবার। ডেভিড মিলারে লড়াকু শতকের পরেও বাকিদের ব্যর্থতায় ২১২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তাড়ায় নামা অজি ব্যাটারদের চেপে ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। তবে শেষ রক্ষা হলো না। ৩ উইকেটে হারতে হয় তাদের। ছোট লক্ষ্যেও পাঁচটি ক্যাচ ছাড়েন প্রোটিয়া ফিল্ডাররা। হাফ চান্স মিলিয়ে এমন আরো কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল। সেগুলো কাজে লাগাতে পারলে হয়তো প্রথমবার…

Read More

* * (পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর) নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত হয়েছে। এর প্রভাবে প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়াও। উপকূলের আরো কাছে এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় মিধিলি। আজ দুপুরেই এর অগ্রভাগ উপকূল অতিক্রম শুরু করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের মূল অংশ বরিশালের খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং কাছের দ্বীপ…

Read More

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমাদের জীবনের সবকিছুর সঙ্গে গুগল ওতপ্রোতভাবে জড়িয়ে। ইন্টারনেট সংযোগ থাকলেই হলো। কিছুই অজানা থাকে না আজ। এখন তো আপনার সব ডাটাই গুগলের কাছে রয়েছে। কিন্তু গুগলের কাছে কতটুকু ডাটা রয়েছে? তারা সম্প্রতি প্রাইভেসির কথা বলছে। কিন্তু কতটা বিশ্বাসযোগ্য? আর আপনার যেসব ডাটা তাদের কাছে রয়েছে তা জানবেন কিভাবে? জানার কি আদৌ উপায় রয়েছে? আছে তো বটেই। নিজের ব্যাপারে গুগল সার্চে কিছু হয়তো পাবেন না। আপনার সম্পর্কিত কিছু একান্ত ব্যক্তিগত তথ্য সেখানে দেখতে পেয়ে আশ্চর্য হবেন বৈকি। অনেক পুরনো কিছু ছবি বা সেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময়ের কিছু পুরনো মেসেজ, ইউজারনেম থেকে শুরু করে আরও অনেক…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাইয়ে ৯০ জন কৃষককে বিনামূল্যে ধান বীজ দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ ডিলার আই.সি কর্পোরেশনের উদ্যোগে উপজেলার কাটাছরা, দুর্গাপুর, মীরসরাই সদর ও মিঠানালা ইউনিয়নের কৃষকদের মাঝে এই ধান বীজ বিতরণ করা হয়। ধান বীজের মধ্যে ছিল ভিত্তিবীজ ব্রি ধান-৯২, ব্রি ধান-২৯, ব্রি ধান-৮১ ও ব্রি ধান-৮৯। ১৫ নভেম্বর, ২০২৩ বুধবার উপজেলার মিঠাছরা বাজারের আই.সি কর্পোরেশন কার্যালয়ে কৃষকদের মাঝে এই ধান বীজ তুলে দেন মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা জনাব প্রতাপ চন্দ্র রায়। তিনি বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃষকরা এই বীজের মাধ্যমে তাদের আশানুরুপ ফলন পাবেন বলে প্রত্যাশা করেন।…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাইয়ে পাচারের সময় বিপুল পরিমাণ মাদক দ্রবসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে ৮৪ বোতল ভারতীয় মদ ও ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। ১৬ নভেম্বর, ২০২৩ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া এলাকায় মীরসরাই ফিলিং স্টেশনের উত্তর পাশ থেকে এই মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মিনি বাসও জব্দ করা হয়েছে। আটক হওয়া মাদক কারবারিরা হলো – ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাস্থ পশ্চিম ছাগলনাইয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম উদ্দিন (৩৪), পটিয়া উপজেলার ধলঘাট এলাকার স্বপন দাশের ছেলে রিমন দাশ (২৮) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালাইশ গ্রামের…

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের চার সমস্যা সমাধান আর বিদেশি বিনিয়োগ আকর্ষণে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে টাইগারপাস্থ চসিক কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের (ঝধৎধয ঈড়ড়শব) সাথে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র বলেন, চট্টগ্রামের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে লজিস্টিকস সক্ষমতা বাড়াতে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে লন্ডনের টেমস নদীর তলদেশের মতো কর্ণফুলী নগরীর তলদেশে টানেল চালু হয়েছে। পাশাপাশি আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। জলাবদ্ধতা নিরসণে চলছে দশ হাজার কোটি টাকার প্রকল্প। এই ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম বৈদেশিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত…

Read More

“দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে টেকসই জ্বালানি শক্তি নিয়ে ভাবতে হবে”- বুয়েট ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার” চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, “সভ্যতার বিকাশে যন্ত্রকৌশলের অবদান অনস্বীকার্য। আমাদের যাপিত জীবনের প্রায় সবকিছুই যন্ত্রকৌশলের কল্যাণেই আবর্তিত হয়েছে। বর্তমান ৪র্থ শিল্পবিপ্লবের অন্যতম নিয়ামক হবে যন্ত্রকৌশল। নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা যন্ত্রকৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে টেকসই জ্বালানি শক্তি নিয়ে আমাদের ভাবতে হবে। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাবরেটরির আধুনিকায়ন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশান ও গবেষণা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি R&D সেক্টর নিয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক কোলাবোরেশানের চাইতে…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও দক্ষ শিপিং সেবা প্রদান করা এবং বাংলাদেশের সিংহভাগ আমদানী ও রপ্তানী পণ্য নিজস্ব জাহাজ বহর দ্বারা পরিবহন করার উদ্দেশ্যে বিএসসি প্রতিষ্ঠা করা হয়। স্বাধীন বাংলাদেশে একটি শক্তিশালী নৌ-বাণিজ্যের সহায়ক পরিবহন নেটওয়ার্ক এর ভিত গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন মন্ত্রণালয়কে সরাসরি তাঁর অধীনে রেখেছিলেন।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মোহনা হলরুমে বিএসসির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,কর্পোরেশন প্রতিষ্ঠা লাভের মাত্র ৪ মাসের মধ্যে বাংলাদেশের প্রথম সমুদ্রগামী জাহাজ “বাংলার…

Read More