Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের কালাইবাড়ী আল ইসলামীয়া দারুল উলুম আল হেরা ক্বওমী মাদ্রাসায় নির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন দিয়ে সহযোগিতা করলেন ম্যাক্স আর্কিটেক ইঞ্জিনিয়ারিং এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম (বাপ্পী)। চারকক্ষ বিশিষ্ট এই মাদ্রাসার অবকাঠামো অবস্থা খুব বেশি উন্নত না। বারান্দার ছাউনির টিন জরাজীর্ণ এবং ভাঙা। বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বিষয়টি জানতে পেরে দূর্ভোগ লাঘবে টিন সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন একই ইউনিয়নের মনোহরদী গ্রামের মৃত কামরুল ইসলাম এর ছেলে ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম বাপ্পী। চাকরির সুবাদে তিনি ঢাকায় অবস্থান করেন। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম বাপ্পীর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মোঃ সুজন, রেজাউল ইসলাম…

Read More

মোহাম্মদ মানিক মিয়া , হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ : জেলার হোসেনপুর উপজেলাধীন সাহেবের চর এলাকার বিভিন্ন প্রান্ত হতে আগত জুয়ারী ও স্থানীয় কিছু দালাল চক্র ওয়ান্টেড বোর্ড বসিয়ে সাধারণ মানুষের পকেট কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাণনাশের ভয়ে এদের বিরুদ্ধে সহজে কেউ মুখ খুলতে চায়না। এতে করে উক্ত এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। উক্ত এলাকার সাধারণ জনগণ ও যুব সমাজ বিপদের দিকে ধাবিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশে হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে হোসেনপুর থানা পুলিশ উক্ত জুয়ারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে…

Read More

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন জিবধরছড়া এলাকায় একই সঙ্গে মা ও মেয়েকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সালাউদ্দিন (২২) ‘কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ দুইগড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গতকাল (৩০ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করে।  রবিবার (৩১ মার্চ) সকালে রাজধানীর টিকাটুলির র‌্যাব-৩ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব -৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনিন জানান, মামলার বাদী ভিকটিম বিউটি এবং তার মা আমেনা খাতুন হবিগঞ্জ জেলার চুনারুঘাট খানাধীন জিবধরছড়া এলাকায় বসবাস করতো। গ্রেফতারকৃত সালাউদ্দিন এবং মামলার অপর দুই  আসামী শাকিল ও হারুন একই এলাকায় বসবাস…

Read More

নিজস্ব সংবাদদাতা: দুই দিন যাবৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ( বুয়েট) সাধারণ ছাত্র-ছাত্রীরা বুয়েটের DSW এর পদত্যাগ সহ বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল মিটিংয়ে উত্তপ্ত বুয়েট ক্যাম্পাস । ছাত্র-ছাত্রীরা DSW এর পদত্যাগ সহ বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শন ও স্লোগান মধ্যে উত্তপ্ত হয়ে আছে বুয়েট ক্যাম্পাস। আজ আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল থেকে সাধারণ ছাত্র-ছাত্রীরা প্রথমে বুয়েটের প্রধান ফটকের সামনে বুয়েট শহিদ মিনার চত্বরে অবস্থান করে DSW এর পদত্যাগ দাবি করে ব্যাঙ্গাত্মকভাবে মূলা প্রদর্শন করতে করে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে এবং প্রেস ব্রিফিং এ ছাত্রছাত্রীরা বলেন আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত ২৮ মার্চ…

Read More

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। শনিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়৷ এতে বলা হয়, ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন এর মেয়াদ আগামী ২৯/০৩/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এবং ৩০/০৩/২০২৪ তার তারিখ থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম কে পরবর্তী ০১ (এক) বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট…

Read More

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এতদিন তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়৷ এতে বলা হয়, “ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন এর মেয়াদ আগামী ২৯/০৩/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এবং ৩০/০৩/২০২৪ তারিখ থেকে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ-কে অব্যাহতি প্রদান করে ৩০/০৩/২০২৪ তারিখ থেকে তাঁকে পরবর্তী ০১ (এক) বছরের জন্য ছাত্র…

Read More

ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে। শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে ছুটির বিষয়ে এই সিন্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে আগামী ১৯’শে এপ্রিল শুক্রবার সকাল ১০টায় হল সমূহ খুলে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ই এপ্রিল সকাল ১০ টায় হলসমূহ বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০’শে এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ এপ্রিল সকাল…

Read More

নিজস্ব সংবাদদাতা: জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ২৯ মার্চ ২০২৪ শুক্রবার টুংগীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফাউন্ডেশন এর মহাসচিব এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ, টুংগীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ডা. জাকির সুমন ডা. জাহান শামস নিটল ডা. মঞ্জু ডা. তারিক ডা. উজ্জ্বল ডা. মেহেদী ডা. মুরাদ ডা. শুভ ডা. মিম ডা. রানা ডা. ফয়সাল ডা. মুনির ডা. স্বীকৃত ও ডা. সামি। এরপর ৭৫ এর ১৫ আগস্ট পৃথিবীর জঘন্যতম…

Read More

নিজস্ব সংবাদদাতা: ২৬ শে মার্চ, ২০২৪ মঙ্গলবার ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাকারিয়ার স্বপন চিঠি ফাউন্ডেশন এর পক্ষে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডাক্তার মোঃ আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন ডাক্তার জাকির হাসান সুমন, ডাক্তার স্বীকৃত, ডাক্তার সামিসহ ফাউন্ডেশন এর অন্যান্য নেতৃবৃন্দ।

Read More

জাবি প্রতিনিধি :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ‘অবাঞ্ছিত’ সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। তবে লাঞ্চিত হওয়ার ভয়ে তিনি দলীয় কর্মসূচিসহ অন্য কর্মসূচিতে আসেন না বলে দাবি করেছেন ছাত্রলীগের একটি অংশ। ফলে ধীরে ধীরে ভেঙে পড়ছে সাংগঠনিক শৃঙ্খলা। জানা যায়, গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবুও কর্মসূচিতে অংশ নেননি জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন। এছাড়া গত শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির ইফতার অনুষ্ঠান উপলক্ষ্যে…

Read More