Author: আদালত প্রতিনিধি, ঢাকা

কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট মস্তিষ্কে বেঁচে গেছে। রমনা থানার নাশকতার মামলায় বিএনপির দুই নেতার জামিন প্রশ্নে এক আদেশে এমন অভিমত দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চের ৬ মার্চের ওই আদেশ শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপিল বিভাগের আগের দেওয়া কয়েকটি রায়ের রেফারেন্স দিয়ে আদেশে বলা হয়, এই সব রায়ের নীতি অনুসারে ব্যক্তি বা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয়। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত বিবাদীদের আগাম জামিন দিয়ে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের রায়ের নীতি বিবেচনা করতে ব্যর্থ…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিরব হোসেন সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের জুনাইদুল মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ শাহজাহান আলীর অফিস কক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসমাতুল ফেরদুশ লিভা, সাজ্জাদ হোসেন সৈকত ও নিয়ামুল ফারাবী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইন ও শাহরিয়ার হাসান সাকিব, কোষাধ্যক্ষ সরোয়ার…

Read More

 ঈদুল ফিতরের অনুষ্ঠান মালায় ঈদের সপ্তম দিন রাত ১১.২০ মিনিটে মাছরাঙা টেলিভিশন এ প্রচারিত হবে টেলিফিল্ম ওয়েটিং ফর লাভ! আহসান হাবিব সকাল এর রচনা ও পরিচালনা, ব্লু হ্যাভেন কমিউনিকেশন এর প্রযোজনা ও পরিবেশনায় ওয়েটিং ফর লাভ টেলিফিল্ম টিতে অভিনয় করেছেন,-জাহের আলভী, নাদিয়া আফরিন মীম,রকি খান,শ্যামলী,আরজে নীরব,অনুভব মাহবুব, বাদশা আলমগীর, সাদেক ও শিশু শিল্পী জান্নাত সহ অনেকই। সবার জীবনে কখনো না কখনো,কোন না কোন ভাবে ভালবাসা ভালোলাগা এসব কিছু এসেছে, কাউকে না কাউকে কখনো না কখনো ভাললেগেছে ভালবেসেছ, হোকনা ‘সে’ একতরফা । যখন তোমাকে কেউ কখনো নিজের জীবনে চেয়েও বেশী ভালোবাসে নিঃস্বার্থভাবে তখন তার গুরুত্ব দিতে শেখো, কারণ হয়তো এমন একদিন…

Read More

জিটিভির জনপ্রিয় গেম শো কিউট নিবেদিত আজকের অনন্যার এ পর্বে “আজকের অনন্যা” হয়েছেন এ প্রজন্মের সফলতার সাথে এগিয়ে চলা প্রতিশ্রুতিশীল কণ্ঠ শিল্পী রাকা পপি। প্রচারিত পর্বটিতে চারটি পর্ব ছিল।  চারটি সেগমেন্টেই সঙ্গীত শিল্পী রাকা পপি  প্রতিযোগিতা করে বিজয়িনী হয়েছেন এবং আজকের অনন্যার মুকুট পেয়েছেন। বর্তমানে তিনি বিভিন্ন টেলিভিশন এবং মঞ্চ সঙ্গীত  নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া তিনি বাংলা গান কে আন্তর্জাতিক পরিমন্ডলের ছড়িয়ে দেওয়ার জন্য তিনি দেশের বাইরেও একাধিকবার সঙ্গীত মঞ্চে বাংলা গানের প্রসার বাড়িয়ে চলেছেন। অনেক ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল আকর্ষণের  বিষয় জানতে চাইলে তিনি বলেন, সংগীত মানুষের কর্ম ক্লান্তি দূর করে, নব উদ্যমে এগিয়ে চলার…

Read More

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ২২ মার্চ থেকে ৩১ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এই সময়কালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম। শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তাই এ সময়ে প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এম. ইনায়েতুর রহিম ১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। এরপর…

Read More

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব। গত ১৬ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮২০ ঘটিকায় রাজধানীর পল্লবী এলাকায় কতিপয় দুর্বৃত্ত প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন; যার মামলা নং-৩১, তারিখ ১৬ মার্চ ২০২৪। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. জিয়া রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এ অবস্থায় ইউনিটটির ভর্তি পরীক্ষায় কোনও ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম বৃহস্পতিবার (১৪ মার্চ) গণমাধ্যমকে বলেন, একটি ইউনিটে একাধিক ডিন দায়িত্বে থাকেন। প্রতি বছর যেকোনো একজন নেতৃত্ব দেন। অধ্যাপক ড. জিয়া রহমান স্যারের দায়িত্ব এখন অন্য কেউ পালন করবেন। এতে ভর্তি প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত ঘটবে না। স্বাভাবিক নিয়মে অন্য প্রক্রিয়া চলবে। অধ্যাপক ড. জিয়া রহমান বিশ্ববিদ্যালয়টির অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। তার বয়স হয়েছিল ৬০…

Read More

পুরান ঢাকার চকবাজারের ইসলামাবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ শেষ রাতের দিকে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার। তিনি বলেন, আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরপর আরো ৮টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে, কোথা থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা কিছু জানাতে পারননি তিনি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Read More

এক্স স্টুডেন্ট ফোরাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ব্যাচ -১৮ এর আয়োজনে আজ ২২ মার্চ শুক্রবার বিকাল চারটায় নগরের একটি রেস্টুরেন্টে ব্যাচের কৃতি প্রাক্তন ছাত্র আকতার কামাল চৌধুরীর সভাপতিত্বে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজেরার, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর তৌহিদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরী, সিনিয়র সেক্রেটারি সেলিম মিজান। বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৮ ব্যাচ সভাপতি তৃষিত চৌধুরী,…

Read More

বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বাহা পরব। গ্রামীণ সংস্কৃতি থেকে দূরে থেকেও নিজেদের ঐতিহ্য আর পরম্পরা বাঁচিয়ে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে বাহা বঙ্গা উৎসব। শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে বাহা বঙ্গা উদযাপন কমিটির আয়োজনে সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সব আয়োজন। সাঁওতাল সম্প্রদায়ের মহিলারা লাল পাড়ের হলুদ শাড়ি ও সাঁওতাল পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরে ‘মাদল’ এবং ‘ধমসা’ বাজিয়ে উৎসবে অংশ নেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাঁওতাল সম্প্রদায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। উৎসবে দেবতাদের উদ্দেশ্য পূজা, ফুল বিতরণ,গান পরিবেশন ও বর্শা নিক্ষেপের আয়োজন করা হয়। তবে মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাহা…

Read More