Author: Daily Dhaka Press

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের অন্যতম আয়োজন এনভায়রনমেন্টাল প্রিমিয়ার লীগ (ইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ নিলাম শুরু হয়। এ নিলাম আসরে নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনতে ছয়টি দলের প্রতিনিধি অংশ নেয়। ইপিএল নিলামে অংশগ্রহণকৃত দলগুলো হলো- ইএনভি আলফাস (Env Alphas), ন্যাচার নিনজাস (Nature Ninjas), ইকো-এক্সপ্লোরারস (Eco-Explorers), ইলাভান ট্রোপস (11 Troops), ইকো-গ্লাডিয়াটরস (Eco-Gladiators), ইএনভি স্কোরপিয়নস (Env Scorpions)। এ অনুষ্ঠানে অংশগ্রহণকৃত পরিবেশ বিজ্ঞান বিভাগের  প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর বলেন, আমি প্রথমবারের মতো নিলাম আসরে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে এমন আয়োজন হতে পারে আমি চিন্তাও…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি: সরকারি আলাওল কলেজ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রশাসন বাঁশখালী চট্টগ্রাম মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে এর আয়োজন করেন। অনুষ্ঠানে বাঁশখালী উপজেলার ইউ,এন,ও জেসমিন আক্তার। সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরুর প্রাক্কালে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ৬:৩০ টায় জাতীয় পতাকা উত্তোলন সকাল ৮:৩০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ গ্রহণ। সকাল ১০:০০টায় কলেজ…

Read More

 ডেস্ক  রিপোর্ট:  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো) লিমিটেডের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ডেসকো’র ট্রেনিং বিল্ডিং এ সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘ ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,’ বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। কিছু সময় কথা বলে ইতিহাস বলে ফেলা যায়, কিন্তু এটি আমাদের উপলব্ধি করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মধ্যে ছিল ইউনিক লিডারশিপ। পাকিস্তানিরা ৪৮ সালেই বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু তাদের…

Read More

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : পশ্চিম ফিরোজ’স্থ লতিফ আইডিয়াল স্কুলে গত ২১ মার্চ বৃহঃস্পতিবার বিকেল তিনটায় বীজন নাট্য গোষ্ঠীর ২০২৪- ২০২৫ দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। নাট্যজন রুপায়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হলো টিভি, মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক মোশারফ ভূঁইয়া পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মঞ্চ ও টিভি অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া। কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যদের মধ্যে নির্বাচিত হন সহ- সভাপতি পদে নাট্যজন রূপায়ণ বড়ুয়া, শামসুল আরেফিন শাকিল, মোহাম্মদ আলী নিশান,ওমর ফারুক, উম্মে কুলসুম কেয়া, যুগ্ন সম্পাদক পদে আব্দুল মান্নান ও এমরান হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, মহিলা সম্পাদক পুতুল…

Read More

বর্তমান উন্নয়ন ধারায় আরো একটি গুরুত্বপূর্ণ সোপান রচিত হলো। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল যশোরে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যশোর ইপিজেড স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে নেওয়া ‘যশোর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল যশোর জেলার অভয়নগর উপজেলায় হবে এই ইপিজেড। সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ১ হাজার ৫৪২ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকা। আর ইপিজেড কর্তৃপক্ষের নিজস্ব তহবিল…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে অফিস ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। রবিবার (২৪ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ মার্চ থেকে বন্ধ হবে। তবে অফিসসমূহ বন্ধ হবে ৫ এপ্রিল থেকে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে। #…….

Read More

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে প্রশাসনের শাস্তির মুখে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ শিক্ষার্থী। এদের মধ্যে ৪ শিক্ষার্থীর পুরো সেমিস্টার, ০৭ শিক্ষার্থীকে একটি কোর্স বাতিল এবং বাকি একজনকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার (২৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৩ মার্চ উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় দোষী শিক্ষার্থীদের কারণ দর্শানোর রিপোর্ট, পরীক্ষার হল পর্যবেক্ষকের রিপোর্ট এবং ডিন অফিসের রিপোর্ট পর্যালোচনা করেই এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বন প্রমাণিত হওয়ায় পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৬ (৩) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ২ শিক্ষার্থীর এবং…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যানসহ ৪দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতাকর্মীরা। রবিবার (২৪ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। এবং সেখানে সমাবেশ করেন আন্দোলনকারীরা। অন্যান্য দাবিগুলো হলো: ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের বহিষ্কারাদেশ বাতিল, বিভাগগুলোকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করা, নতুন হল খুলে দিয়ে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বিতারিত করা এবং মাদক সিন্ডিকেটকে নির্মূল করা। এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ সভাপতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আশফার রহমান নবীন বিশ্ববিদ্যালয়ের সকল সংকটের মূলে মাস্টারপ্ল্যান বিহীন উন্নয়ন…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে অফিস ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। রবিবার (২৪ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ মার্চ থেকে বন্ধ হবে। তবে অফিসসমূহ বন্ধ হবে ৫ এপ্রিল থেকে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।

Read More

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বিকেল ৪টা ৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। খবর  পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Read More