Author: Toufiq Apu

ডিডিপি ডেস্ক: প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি আউটলেটে পালন করা হবে বিশেষ এ অনুষ্ঠান। ২৬ সেপ্টেম্বর প্রয়াত শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী। এপেক্সের প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় তাঁর ভূমিকা স্মরণ করে দিনটি পালন করা হবে। আয়োজনে এপেক্সের ক্রেতাদের অংশ নেয়ার সুযোগ থাকছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে এ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় চমক। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ বলেন, “ফাউন্ডার্স ডে দেশের মানুষের সঙ্গে…

Read More

ডিডিপি ডেস্ক: জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান এবং বাড়ির মালিক হিসেবে আমাদের যে সুযোগ রয়েছে তা যেন কাজে লাগানো যায় সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর আমাদের এনার্জি খাতে ৪০থেকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। আমাদের সরকারের জন্য এটা কিন্তু অনেক বড় রকমের বোঝা। সরকার, প্রতিষ্ঠান এবং মালিকপক্ষ সবাই যদি নিজেদের এই সুযোগকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ সম্প্রসারণ এর উদ্যোগী হয় তাহলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এতে করে সরকারের ভর্তু কি কমে আসবে। সবাই মিলে যদি আমরা একটু একটু করে কাজ করি নিজের জায়গা থেকে তাহলে…

Read More

রোটারিয়ান এম.নাজমুল হাসান: জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশের পর র‍্যাবের সব ইউনিট আনুষ্ঠানিকভাবে এসআরবি নামে কার্যক্রম শুরু করেছে। নাম পরিবর্তন, নতুন লোগো এবং মিডিয়া চ্যানেলগুলোর পুনর্নামকরণের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের সূচনা হলেও এই উদ্যোগটি বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিয়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলের তীব্র আপত্তি এবং মানবাধিকারকর্মীদের গভীর উদ্বেগের বিপরীতে সরকারের এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা ও মানবাধিকারের ভারসাম্যে কতটুকু প্রভাব ফেলবে, তা এখন নিবিড় পর্যবেক্ষণের দাবি রাখে। বিগত দুই দশকে র‍্যাবের অপরাধ দমন সাফল্য যেমন ছিল, তেমনই গুম, অন্যায় গ্রেপ্তার ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো ইতিহাস বাহিনীটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। আইন পাসের মাধ্যমে…

Read More

বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই সংশোধনীতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক, যা একক প্রার্থীর ক্ষেত্রে কার্যকর হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ইসির জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া ইসির নির্ধারিত অন্য যেকোনো প্রতীক প্রার্থিতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে। কমিশনের…

Read More

নিজস্ব প্রতিবেদক : ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের প্রতি আমাদের আবেদন, প্রশাসনের প্রতি আমাদের আবেদন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক, ইন্টেলিজেন্স এবং চলার পথের প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে, আপনারা আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সহযোগিতা করবেন।’ তিনি…

Read More

বিশেষ প্রতিনিধি : দেশের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বাস্তবায়নে প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাতটি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে ৭টি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রাথমিক তফসিল অনুযায়ী, আগামী ১২…

Read More

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিগুলো ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। তিনি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ছবি ছেঁড়ার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা…

Read More

নিকোলাস বিশ্বাস : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে প্রায় চার দশক পর বাংলাদেশ আন্তর্জাতিক এই সম্মানজনক পদে প্রত্যাবর্তন করল। গত ২ জুনের নির্বাচনে ৯৯টি ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী অ্যান্ড্রেয়াস এস. কাকুরিসকে পরাজিত করে ড. রহমান সভাপতির পদটি নিশ্চিত করেন। জেনেভা ও নিউ ইয়র্কে জাতিসংঘে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই অভিজ্ঞ কূটনীতিক সম্পূর্ণ অধিবেশনজুড়ে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া উচ্চপর্যায়ের সাধারণ সভায়ও ড. রহমান সভাপতিত্ব করবেন, যা জাতিসংঘের বার্ষিক সূচির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এতে…

Read More

নিজস্ব প্রতিবেদক : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ পাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। নতুন অভিযোগগুলোর বিষয়েও কমিশন যাচাই-বাছাই শেষে অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে এবং আগের অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধান করা হবে। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, ডিসি পদায়ন, বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয়…

Read More

রোটারিয়ান এম. নাজমুল হাসান: রাজধানী ঢাকা আজ যেন এক অচল স্থবির নগরী। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থেকে কোটি কোটি মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতির যে বিপুল ক্ষতি হচ্ছে, তা অনস্বীকার্য। মেগা প্রজেক্ট ও ফ্লাইওভার নির্মাণ করা হলেও সমন্বিত পরিকল্পনার অভাব এবং গণপরিবহনে শৃঙ্খলার অভাবে এই যানজট নিরসনে কার্যকর কোনো ফলাফল দেখা যায়নি। ঠিক এমনই এক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে সম্প্রতি আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে যে একাধিক নির্দিষ্ট মেয়াদভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা রাজধানীবাসীর মনে এক নতুন আশার সঞ্চার করেছে। সিদ্ধান্ত গ্রহণ প্রশংসনীয় হলেও…

Read More