Author: Toufiq Apu

রোটারিয়ান এম. নাজমুল হাসান:সন্তানকে ভালোবেসে সারাজীবনের অর্জিত সম্পত্তি লিখে দেওয়ার পর সেই সন্তান কর্তৃকই বৃদ্ধ পিতা-মাতাকে গৃহহীন করে রাস্তায় কিংবা বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার খবর আমাদের সমাজে নতুন নয়। এই মানবিক ট্র্যাজেডি ও সামাজিক অবক্ষয় রোধে জাতীয় সংসদে পাস হওয়া ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল এক যুগান্তকারী ও বহুল আলোচিত আইনি পদক্ষেপ। এই সংশোধনী আইন অনুযায়ী, পিতামাতা বা পিতামহ-মাতামহ তাদের সন্তান বা নাতি-নাতনিকে (বা বিপরীতক্রমে) এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পরও দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তির পূর্ণ ভোগাধিকার রক্ষা করতে পারবেন। অর্থাৎ, জীবনকালে দাতাকে তার সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে…

Read More

রোটারিয়ান এম. নাজমুল হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান প্রধান সমস্যা হিসেবে জ্বালানি সংকটকে চিহ্নিত করেছেন এবং তা সমাধানের লক্ষ্যে সরকারের মহাপরিকল্পনার কথা ব্যক্ত করেছেন। বৈশ্বিক রাজনৈতিক সংঘাত, যুদ্ধ এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের কারণে সৃষ্ট এই সংকট আজ পুরো দেশের অর্থনীতি ও জনজীবনকে প্রভাবিত করছে। অতীতের ভগ্ন অর্থনীতিকে পুনরুদ্ধার এবং বর্তমান আন্তর্জাতিক মন্দার ধাক্কা সামলে দেশকে এগিয়ে নেওয়া নিঃসন্দেহে এক বিরাট চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সংকটের সত্যতা স্বীকার করে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ এবং জাতীয় আস্থা ধরে রাখাই হলো উত্তরণের প্রধান পথ। জরুরি অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে স্বল্পমেয়াদি আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ জ্বালানি সক্ষমতা…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির ৫৪ ও ৫৫তম ব্যাচের নবীনবরণ, ৪৮ ও ৪৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এই নবীনবরন ও কৃতি শিক্ষার্থীব সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কিন্তু ব্যাক্তিগত সমস্যার কারনে তিনি প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, তিনি নবীনদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।…

Read More

জীবনশৈলী ডেস্ক: শিশুর আরাম ও কোমল ত্বকের কথা মাথায় রেখে তৈরি কোকো ডায়াপার। এর অন্যতম বিশেষত্ব হলো অসাধারণ সফটনেস; যা শিশুকে দিতে পারে নরম, আরামদায়ক ও স্বস্তিদায়ক অনুভূতি। অত্যন্ত পাতলা ডিজাইনের কারণে ডায়াপারটি শিশুর শরীরে ভারী অনুভূতি তৈরি না করে স্বাভাবিক চলাফেরায় আরাম দিতে তৈরি করা হয়েছে। ডায়াপারের প্রতিটি স্তরেই গুরুত্ব দেওয়া হয়েছে শিশুর কমফোর্টকে। শুধু আমাদের কথা নয়, কোকো ডায়াপার ব্যবহার করে কাস্টমাররাও জানিয়েছেন; ডায়াপারটি অনেক সফট ও কমফোর্টেবল। পাতলা হওয়ায় বাচ্চার মুভমেন্টেও সমস্যা হচ্ছে না। তাই আগে ব্যবহার করুন, তারপর সিদ্ধান্ত নিন। নিজেই ব্যবহার করে দেখুন কোকো ডায়াপারের সফটনেস ও কমফোর্টের পার্থক্য।

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর উদ্যোগে ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ডেসকো’র প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি-এর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এই আয়োজন করা হয়। তিনি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম আহমেদ, নির্বাহী পরিচালক (এইচ আর) এ জেড এম শারজিল হাসান, পরিচালক (অপারেশন) প্রকৌঃ মোঃ রশিদুর রহমান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অঃদাঃ) মফিজুল ইসলাম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মুহঃ মামুনুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌঃ সাইদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত)…

Read More

নিজস্ব প্রতিবেদক : বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। নতুন দর নির্ধারণের এ সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। মঙ্গলবার সচিবালয়ে ভোজ্য তেল নিয়ে জরুরি ব্রিফিংয়ে তিনি এ তথ্য দিয়েছেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা বৈঠক করেন। বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়। এসব কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি (লিটারে ১০ টাকা) দাম বাড়ানোর। তিনি বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই।…

Read More

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর বিস্তারিত অনুসন্ধানের জন্য ইতোমধ্যে ৪ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুদকের সূত্রে বিষয়টি জানা গেছে। এই অনুসন্ধান দলের নেতৃত্বে আছেন দুদকের উপপরিচালক জাহিদ কালাম। অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ। দুদকের একটি সূত্র বলছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ জমা পড়েছিল। পরে সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট…

Read More

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্র লালন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তাঁর আন্দোলনের মধ্য দিয়েই আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫-এর বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন—প্রতিটি…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষার পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগের বিতর্কিত রেজুলেশন বাতিল করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের পদ্ধতিও বহাল রাখা হয়েছে। সেই হিসেবে এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে। একই সঙ্গে আগের সেই বিতর্কিত রেজুলেশন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের…

Read More

রোটারিয়ান এম. নাজমুল হাসান : ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে সিপাহসালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই দলটি সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই রক্তিম মুহূর্তে দেশের সর্বস্তরের মেহনতি জনগণ, সমর্থক, রাজনৈতিক কর্মী এবং প্রবাসে অবস্থানরত দেশপ্রেমিক বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের অভিনন্দন। একটি দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ভিত্তিকে সুসংহত করতে হলে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতি পাতায় বিএনপির অবদান ও ত্যাগ ঐতিহাসিকভাবে স্বমহিমায় উজ্জ্বল।…

Read More