Author: Toufiq Apu

বিশেষ প্রতিনিধি : বহুল প্রত্যাশিত সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন পায় প্রস্তাব। মন্ত্রিসভার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তারিত পর্যালোচনার পর সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান এবং একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা নতুন বেতনস্কেল অনুমোদন করেছে। অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ম…

Read More

আনন্দলোক ডেস্ক : বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিবছরই আয়োজন করে ‘পূর্ণিমা সন্ধ্যা’ শিরোনামের এক ব্যতিক্রমী অনুষ্ঠান। কেন্দ্রের ছাদেই রবীন্দ্রনাথের গানে উদযাপন করা হয় পূর্ণিমা রাত। গত ২৯ আগস্ট সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনের শিল্পী ছিলেন ড.অণিমা রায়। কিন্তু বাধ সাধে বৃষ্টি। অগত্যা কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে অনুষ্ঠিত হবার কথা থাকলেও আয়োজনটি স্থানান্তরিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে। আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা- শীর্ষক এই মনোমুগ্ধকর আয়োজনে মিলনায়তনের উপচে পড়া ভীড়ে একটানা প্রায় আড়াই ঘন্টা গান পরিবেশন করেন অণিমা রায়। শিল্পীর পরিবেশনায় ছিল – চোখরে আলোয়, ⁠যদি তোমার দেখা না পাই প্রভু, ⁠অমল ধবল পালে লেগেছে,⁠েখলাঘর বাঁধতে লেগেছে, ⁠আমার মন মানেনা, ⁠তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়…

Read More

আনন্দলোক ডেস্ক : যান্ত্রিক শহরে যখন ঐতিহ্য আর সংস্কৃতি বিলীন হওয়ার উপক্রম, ঠিক তখনই এক সন্ধ্যায় বসলো সুর, শব্দ আর বাঙালি স্বাদের এক অপূর্ব মেলবন্ধন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক অনন্য উৎসব—‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে গুণীজন’ সম্মাননা। দেশের খ্যাতিমান কবি, প্রথিতযশা গীতিকবি এবং বাচসাস সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নিয়েছিল সংস্কৃতির এক প্রাণোচ্ছল মিলনমেলায়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাঙালির চিরন্তন ঐতিহ্যবাহী পিঠা-পুলি। হরেক রকমের মুখরোচক পিঠার ঘ্রাণে মুখরিত ছিল চারপাশ। ব্যস্ত নাগরিক জীবন ভুলে গুণীজনেরা মেতে উঠেছিলেন আড্ডায়। আড্ডার রেশ ধরে শুরু হয় কবিতা পাঠের আসর। দেশের প্রখ্যাত কবিরা মঞ্চে এসে একে একে আবৃত্তি…

Read More

বিশেষ প্রতিনিধি : নিজ ফ্ল্যাটে হত্যার শিকার হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সরকার বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। এরপর একে একে পেরিয়ে গেছে ১৪টি বছর। তবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ফের সাগর-রুনি মামলাটি নিয়ে তোড়জোড় শুরু হয়। উচ্চ আদালতের নির্দেশে মামলাটি তদন্তের ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর…

Read More

ডিডিপি ডেস্ক: আসক্তি চিকিৎসা, পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত আসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের সংগঠন ‘বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠন’ বা Bangladesh Addiction Professionals-এর তৃতীয় সভা অনুষ্ঠিত হলো সম্প্রতি। সভায় জাকিউল আলম মিল্টনকে সভাপতি এবং সায়মা শ্রাবণীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটিও গঠন করা হয়। দেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনাসভাটি অনুষ্ঠিত হয় গত ২২ আগস্ট ২০২৬ ঢাকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে। আহ্বায়ক কমিটির ডা. রাহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…

Read More

জীবনশৈলী ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে। দেশের ফুটবল ঘিরে গুরুত্বপূর্ণ এক সময়ে এই পার্টনারশিপের ঘোষণা দিল টেকনো। ব্র্যান্ডটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ -এর টাইটেল স্পন্সর। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে টেকনোর সম্পৃক্ততা আরও জোরদার হবে। টেকনো বাংলাদেশের পক্ষ…

Read More

জীবনশৈলী ডেস্ক: টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদেরকে একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। সাধারণ প্লাস্টিকের প্যাকেজিংয়ে ব্যবহৃত এসব উপাদানের পরিবর্তে ব্যাগগুলো এমন উপকরণে তৈরি করা হয়েছে, যা ব্যবহারের পর স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে। ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে। প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে ব্যাগগুলো। ফেলে দেওয়ার…

Read More

অপরাধ-আদালত ডেস্ক : চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ২৭ আগস্ট ধার্য করেন। যে সকল কারণ দর্শীয়ে রিমান্ড চেয়েছে পুলিশ তা হলো, মামলার ঘটনা আলোচিত ও চাঞ্চল্যকর, যেখানে ভিকটিম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ভিকটিমের মা মামলার ঘটনার পর থেকে অর্থাৎ ১৯৯৬ সাল থেকে ঘটনার…

Read More

বিশ্বজুড়ে ডেস্ক : বুধবার সকালে ভোটে কোশি নদীতে আকস্মিক বন্যা বা হড়পা বানে ভয়াবহ বিপর্যয় দেখা দেয় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায়। নেপালের সরকারি তথ্য জানাচ্ছে, রাসুয়ায় ৩৯৩ জন বিদেশি পর্যটকসহ প্রয় ৬০০ জন নিখোঁজ হয়েছেন। নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন তিনি। বঙ্গভবনের বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাষ্ট্রপতির শোকের তথ্য জানানো হয়। বুধবারের এ ঘটনায় ৭০০ জন বিদেশি নাগরিকসহ প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল সরকার। বৃহস্পতিবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এমন একটি পাহাড়ি এলাকায় এ বিপর্যয় ঘটেছে, যা ট্রেকিং…

Read More