Author: Toufiq Apu

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও কোথাও নেই “আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন” এ জাতীয় কোনো সতর্কতামূলক বার্তা। ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, সর্তকতা বার্তা না থাকায় অজান্ততেই তাদের গোপনীয়তা লঙ্ঘন হতে পারে। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হল, একাডেমিক ভবন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোর মোড়, শহীদ মিনার প্রাঙ্গণ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহসহ অন্যান্য স্থান সিসি ক্যামেরার আওতাধীন থাকলেও কোথাও সিসিটিভি বিষয়ে কোনো সতর্কবার্তা দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের অনেকেই আশঙ্কা করছেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের। তাঁরা আরো জানান যেহেতু বিশ্ববিদ্যালয়ে বহিরাগত অনেকেই ঘুরতে আসেন তাঁরাও এ ধরনের সমস্যার সম্মুখীন…

Read More

ডিডিপি ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে থেকে জানা গেছে আজ রাত ১ টার মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ৮ জুলাই আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় বরিশাল নোয়াখালী খুলনা পটুয়াখালী কুমিল্লা চৌদ্দগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমুহের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও আগামীকাল সকাল ৯ টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ…

Read More

বারহাট্টা প্রতিনিধি : থানায় মিথ্যা অভিযোগ ও সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় সংবাদ সম্মেলন করেছেন বারহাট্টা উপজেলা জাসাসের সদস্য সচিব অলিউল্লাহ রায়হান। আজ (৭ জুলাই) সোমবার দুপুরে বারহাট্টা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অলী উল্লাহ রায়হান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নামে বৃদ্ধাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সংবাদপত্রে সংবাদ প্রকাশ ও থানায় মামলা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমরা ৩ ভাই-বোন ও খালা আমাদের নানা হাজী মন্তাজ উদ্দিনের ওয়ারিশ হিসেবে তার সম্পত্তির অংশ পাওয়ার অধিকার রাখি। কিন্তু বিগত ৫ বছর…

Read More

আনন্দলোক প্রতিবেদক: মডেল-অভিনেতা আদর সাহা বেশ কয়েকবছর ধরে সাহসিকতার সাথে দেশের ফ্যাশান ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। নামি-দামি ব্রান্ডের ফটোশুট থেকে শুরু করে কাজ করেছেন দেশের স্বনামধন্য সব দৈনিক প্রত্রিকার মডেল হিসাবে,হেটেছেন বিভিন্ন র‍্যাম্প শো তে। মোঃ মিলন,কাজীশুভ এর মত সংগীত শিল্পীর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। সম্প্রতি তার নামের সাথে অভিনেতা কথাটি যুক্ত হয়েছে। তার অভিনীত নীরব ঘাতক অনলাইন জুয়া-২ শর্টফ্লিমটি এম টি ড্রামা এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে,এটা পরিচালনা করেছেন হোসাইন ইসলাম। শর্টফ্লিমটি মুক্তির পর থেকে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিচিত জনেরা তার অভিনয়ের প্রসংশা করছেন,এ বিষয়ে আদর সাহার সাথে কথা হলে তিনি বলেন,নীরব ঘাতক অনলাইন জুয়া-২ শর্টফ্লিমটি একটা…

Read More

টাফ রিপোর্টার:আজ ৭ জুলাই সোমবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব। ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান, যে নতুন পথ দেখিয়েছে তা সবাইকে বাস্তবায়নে কাজ করতে হবে। এসময় তিনি দাবি করেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরমেন্স, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্স ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪” এ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর”। এ পুরষ্কার প্রাপ্তির মাধ্যমে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন হিসেবে হ্যাট্রিক স্বীকৃতি পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস-জনাব শফিকুল ইসলাম “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪” অনুষ্ঠানের প্রধান অতিথি রেলওয়ে মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. ফাহিমুল ইসলাম এর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। ০৫ জুলাই ২০২৫ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় আনুষ্ঠানিকভাবে…

Read More

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায়  অভিযান চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৩ টি চায়না দুয়ারি জাল ও ৫ টি কারেন্ট  জব্দ করা হয়েছে। রবিবার (৬ জুলাই) উপজেলার হারুলিয়া বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা পরিষদে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।তবে  এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: কামরুল হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম হোসেন সহ বারহাট্টা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারুলিয়া…

Read More

ইন্জিনিয়ার বাকের সরকার বাবর কসবা,ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মনবাড়িয়ার কসবা মেহারী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৬ জুলাই বিকেলে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ইশান নগর চৌরাস্তার মোড়ে মেহারি ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শাহজাহান ভুঁইয়া সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক সচিব, সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ বেলায়েত হোসেন হেলাল, মোঃ বেনজির আহমেদ রাশু, অধ্যক্ষ মোঃ আবুল…

Read More

ক্রীড়াঙ্গন ডেস্ক : কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। দুর্দান্ত এজয়ের সাক্ষী হয়ে রইল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। টান টান উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এ…

Read More

ক ধারাবাহিক জামাতে ৪১ দিন নামাজ পড়ায় ১৭ কিশোর পেল বাইসাইকেল পুরস্কার ইন্জিনিয়ার বাকের সরকার বাবর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মানবাড়িয়া জেলার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরওয়ালার সাথে নামাজ আদায়কারী ৫২ জন কিশোর ও যুবককে ১৭টি বাইসাইকেল সহ ৫২ টি পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পশ্চিম ইউনিয়ন শাখা । আজ ৫ ই জুলাই শনিবার বিকাল ৪ ঘটিকায় আকছিনা পূর্বপাড়া ঈদগাহ মাঠে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেন জনাব মো: আলী আজগর ডিলার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: সালাউদ্দিন আইয়ুবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More