Author: Toufiq Apu

আনন্দলোক ডেস্ক : মুঠোফোন গ্রাহকদের জন্য রবি নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার। রবি গ্রাহকরা মাত্র ১৮ টাকায় প্রথমবারের মতো দেখতে পারবেন দুইটি বাংলাদেশি ব্লকবাস্টার সিনেমা “উৎসব” এবং “তাণ্ডব”, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। “এক টিকিটে ২ মুভি” স্লোগানটি অফারটিকে আরও জমজমাট করে তুলেছে। মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কেনা যাবে। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা। রবি’র মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, “গ্রাহকদের প্রিমিয়াম ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে রবি সবসময়ই অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগের…

Read More

ডিডিপি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে ডেসকো’র অবদান প্রশংসার দাবি রাখে। সারাদেশে ইন্টারনেট না থাকার পরও ডেসকো’র কর্মকর্তা- কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের কারণে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। জুলাই এর চেতনাকে লালন করে আগামী দিনে সকলকে দেশের জন্য কাজ করতে হবে’ সভাপতির বক্তব্যে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি, অবসরপ্রাপ্ত এ কথা বলেন। ডেসকো’র উদ্যোগে সোমবার ৪ আগস্ট ২০২৫ বিকাল ৫:৩০ মিনিটে ডেসকো’র বোর্ড রুমে জুলাই বীর যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা উত্তরার রেজাউল উপস্থিত হয়ে অভ্যুত্থানকালীন লোমহর্ষক পরিস্থিতি বর্ননা করেন। অভ্যুত্থানের সময় তিনি গুরুতর আহত হয়েছিলেন। এখনও তিনি…

Read More

আনন্দলোক ডেস্ক: গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে উরাধুরা নাচের এই গানটি। আর এতে পারফর্ম করে দর্শকদের চমকে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোন গান ভিডিওতে। তবে একক গান হলেও সিনেমার গানের চেয়ে কোনো অংশে কম নয়, বলা যায় ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে জমকালো গানটি। যা প্রকাশের পর…

Read More

আনন্দলোক প্রতিবেদকঃ বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সূফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ (O Allah, You Are The Peace)। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজে। গানে দেখা যাবে শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন নানান স্থান। মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, “দীর্ঘদিন যাবত আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শুটিং করবো। এরজন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নেই গানটির চিত্রায়ণ করবো শ্রীমঙ্গলে। কারণ বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর…

Read More

ইন্জি বাকের সরকার বাবর, কসবা (ব্রাহ্মনবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ উপলক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কসবা উপজেলার চারতলা মার্কেট চত্তরে ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির , যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য মোঃ বিল্লাল হোসেন, কসবা উপজেলা বিএনপির…

Read More

জাবি প্রতিনিধি: “যৌবন তুমি মিলিও না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে” এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অদ্রি অংকুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে মাইশা মনি, সহ-সভাপতি হিসাবে সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক হিসাবে সীমান্ত বর্ধন, জারিন তাসনিম প্রমি, কোষাধ্যক্ষ হিসাবে ইসফার সাদী, দপ্তর সম্পাদক হিসাবে মোঃ রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে ইমরান হাসান শুভ, বিজ্ঞান…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম বাতিল করেছিল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ (সিন্ডিকেট)। এর পাশাপাশি হলগুলোর নতুন নাম প্রস্তাবের জন্য অংশীজনদের আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতে চারটি হলের জন্য নতুন নামের প্রস্তাবনা দিয়েছে নিরাপদ সড়ক চাই–(নিসচা)। সোমবার (১৪ জুলাই) দুপুরে নতুন হলের যথাযথ নাম সুপারিশের জন্য গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক মাফরুহী সাত্তার বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি। হলগুলোর নতুন নামের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে জুলাই জাগরণী, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানী, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বাংলার অবিসংবাদিত নেতা শের-এ-বাংলা এ কে ফজলুল হকের…

Read More

জাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাদের মাগফিরাতের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “আজকের গোপালগঞ্জের ঘটনা আমাদের শিক্ষা দেয়—যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ইস্যুগত ঐক্য তৈরি করতে হবে। অনলাইন এবং অফলাইনে বিদ্বেষ কমাতে হবে।” সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, “আজ গোপালগঞ্জে আমাদের জাতীয় নেতৃবৃন্দ হামলার শিকার হয়েছেন—এর দায় এই ইন্টেরিম সরকারের। কারণ, তারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্য আরও বেশি…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র ইউনিয়নের (অমর্ত্য-ঋদ্ধ) আয়োজিত ৩৩তম সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ আটক হওয়া ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ১৬ জুলাই (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য দেন। প্রথম দিনের সম্মেলন পরবর্তীতে শিমুল কুম্ভকারের অতীত ঘিরে ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে মাদকসহ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি তখন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্বে ছিলেন…

Read More

স্টাফ রিপোর্টার: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সোসিয়ারী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামালউদ্দীন মীর্জা জনিসহ মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড…

Read More