Author: Toufiq Apu

ডিডিপি ডেস্ক: আগামী ছয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিয়েশন এবং এডিআর বিষয়ে কর্মশালা। সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সম্মানিত বিচারপতি আহমেদ সোহেল। শুরুতে বক্তব্য রাখবেন সিনিয়র আইনজীবী ও বিমস এর চেয়ারম্যান এস এন গোস্বামী। আরো বক্তব্য রাখবেন সার্ক মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান ড, জর্জ ইয়াশু বেদা ভিক্টর। আফ্রিকা এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন এর চেয়ারম্যান মেডেলিন কেমেই ও কথা বলবেন। বিশেষ অতিথি থাকছেন সাতক্ষীরার জেলা জজ শরিফ মোহাম্মদ সানাউল হক। আরো উপস্থিত থাকবেন নেপাল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড, শশী অধিকারী। রাজনৈতিক বিশ্লেষক শম্পা বসুও বক্তব্য রাখবেন।

Read More

স্টাফ:রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য, সবার প্রিয় বাদল আহমেদ ২৫ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাচসাসের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে তাঁকে ধলপুরে দাফন করা হয়। তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীরভাবে শোকাহত। এ প্রসঙ্গে বাচসাসের সাধারণ সম্পাদক বলেন,মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দেন। আগামী শুক্রবার বাদ আসর বাচসাস এর কার্যালয়ে তার আত্মার মাগফেরাতের জন্য একটি দোয়া…

Read More

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পর্যটন ও হোটেল শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করেছে গোল্ডস্যান্ডস গ্রুপ। দেশের সবচেয়ে বিশ্বস্ত, আস্থারযোগ্য এবং শীর্ষ হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে গোল্ডস্যান্ডস গ্রুপ আজ লাখো মানুষের ভালোবাসা ও বিশ্বাসের নাম। সম্প্রতি কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের বিলাসবহুল হোটেল সফলভাবে হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে—তাদের প্রতিশ্রুতি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবায়নের মধ্যেই তাদের গৌরব। একইসাথে গর্বের সাথে জানানো যাচ্ছে যে, Best Western Plus Bay Hills Hotel এখন পরিচালনার জন্য প্রস্তুত। এ হোটেল দেশের পর্যটন খাতে যুক্ত করবে এক নতুন অধ্যায়, যেখানে প্রতিটি অতিথি পাবেন বিশ্বমানের আতিথেয়তা। গোল্ডস্যান্ডস গ্রুপের বিশেষত্ব হলো—প্রতিটি ক্লায়েন্ট প্রথমে নিজের চোখে প্রকল্প ঘুরে দেখেন, সবকিছু…

Read More

ডিডিপি ডেস্ক:নওগার পাহাড়পুরে অনুষ্ঠিত হলো মেডিয়েশন বিষয়ক সম্মেলন। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপালের তৈরি পাহাড়পুর বৌদ্ধ বিহারে শত শত ছাত্রীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।শনিবার পাহাড়পুর জাদুঘর মিলনায়তনের এ সম্মেলনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, বাংলাদেশে বিচার বিভাগে প্রায় ৪৫ লাখ মামলাজট লেগে আছে। এই জট নিরসনে মেডিয়েশন বা মধ্যস্থতার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। এ নিয়ে তিনি আরো যোগ করেন এ বিষয়ে জাতিসংঘের সিঙ্গাপুর কনভেনশনে বিশ্বের ৫৪ দেশ স্বাক্ষর করেছে। বাংলাদেশকেও সিঙ্গাপুর কনভেনশনে স্বাক্ষর করা উচিত বলে মনে করেন তিনি। সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন…

Read More

স্টাফ রিপোর্টার: জাতীয় ও স্থানীয় নির্বাচনে হলফনামার সাথে প্রার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট বাধ্যতামুলক করা এবং মাদক মামলার আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার জনাব এ,এম,এম নাসির উদ্দিন এর কাছে আবেদন করেছে ধূমপান ও মাদক বিরোধী ফাউন্ডেশন (ডিএমবিএফ)। আজ সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে এ আবেদন জমা দেন ফাউন্ডেশনের সদস্যগণ। উক্ত আবেদনে বলা হয় “বর্তমানে দেশের মাদক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ! মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমীক্ষা অনুযায়ী দেশে মাদকাসক্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ। মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ। সকল প্রকার মাদকদ্রব্য নেশা সৃষ্টি করে, সুস্থ মস্তিষ্ক বিকৃতি ঘটায় এবং জ্ঞান ও স্মৃতিশক্তি লোপ করে দেয় যা রাষ্ট্রীয়ভাবে…

Read More

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর রায়েরবাগ সাংবাদিক ক্লাবে ফুলকুঁড়ি থিয়েটারের আয়োজনে “যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী। সভা পরিচালনা করেন ফুলকুঁড়ি থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজালাল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ এইচ মাসুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব। প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত ছিলেন সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এ কে আলম সরকার, সভাপতি, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন সাইফুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ…

Read More

আনন্দলোক ডেস্ক: বাংলাদেশের টেলিভিশন নাট্যাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ টেলিভিশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা রানা বর্তমান। টেলিভিশন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর অর্ধেক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান ছিল গুণীজনদের মিলনমেলা। চ্যানেল আই প্রচারিত টেলিফিল্ম ” আমারও গল্প আছে” রচনা ও পরিচালনায় সৃজনশীল অবদান রাখায় রানা বর্তমানকে সেরা নাট্যনির্মাতা হিসেবে পুরস্কারে ভূষিত করে টেজাব। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রানা বর্তমান বলেন,“এই সম্মাননা আমার একার কোনো অর্জন নয়। এটা আমার পুরো টিমের সাফল্য। আমি কৃতজ্ঞ আমাদের ইউনিটের প্রতিটি সদস্যের কাছে। বিশেষ ধন্যবাদ…

Read More

আনন্দলোক ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’খ্যাত এই নির্মাতা এই সিনেমা দিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। এরপর নির্মাণ করেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’, ‘ক্যাসিনো’সহ ‘ব্যাড বয়েজ’, ‘দ্য ট্রাপ’ এবং নেটওয়ার্ক’র মতো সফল ওয়েব সিরিজ। আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’সহ তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। তবে সিনেমা-ওয়েব সিরিজের কাজের ফাঁকে ফাঁকে তিনি করে থাকেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন। যেসব কাজে থাকে পরিপূর্ণ সিনেমার ফিল। তার নির্মিত গানের মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে থাকে অসামান্য কোরিওগ্রাফির জাদু, শিল্পীদের নাচের মুভমেন্ট। তাঁর কাজের মান নিয়ে কোনো সন্দেহই নেই কারো। ছোট হোক বা বড় বাজেট,…

Read More

আনন্দলোক ডেস্ক : ৮ আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা ৬টায় , বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুন বাগিচা, ঢাকায়, থিয়েটার পুণ্যভূমির এক সাধারণ সভার আয়োজন করা হয় । উক্ত সাধারণ সভায় সবার সম্মতিক্রমে থিয়েটার পুণ্যভূমির প্রতিষ্ঠাতা জুলফিকার হুসাইন সোহাগকে থিয়েটার পুণ্যভূমির সভাপতি ও মাহামুদুল হাসান মিথেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । ২০২৫-২৭ কার্যবর্ষের জন্য নির্বাচিত অন্যান্য কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা হলেন, ‎সিনিয়র সহ সভাপতি-বোরহানউল্লাহ্ রাকীব, সহ সভাপতি- ফাতেমা বেগম, সহ সভাপতি-নজরুল ইসলাম জনি, যুগ্ন সাধারণ সম্পাদক-সোহাগ আশরাফী, যুগ্ম সাধারণ সম্পাদক-জুবায়ের মোস্তফা, সাংগঠনিক সম্পাদক-সোহান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক-সোহেল বিশ্বাস, অর্থ সম্পাদক-আশিকুর রহমান, দপ্তর সম্পাদক-আজমেরী সকাল, সহ দপ্তর সম্পাদক-আশরাফুল ইসলাম,…

Read More

ইন্জিনিয়ার বাকের সরকার বাবর: গতকাল বৃহস্পতিবার বিকেলে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এএসআই মোঃ নাজমুল হক, মোঃ মামুন হোসেন এবং তানজিনা আক্তার পপি ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার কুটি কাঠেরপুল খাদ্য গুদামের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কসবা উপজেলার মধুপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মোছাঃ তাসলিমা আক্তার (৩১), আকবপুর গ্রামের শামীম মিয়ার স্ত্রী মোঃ বিউটি আক্তার( ৩০) এবং ফুলতলী গ্রামের নোয়াব মিয়ার স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার ( ৪৭) কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কসবা থানায়…

Read More