Author: Toufiq Apu

ডিডিপি ডেস্ক: আজ থেকে পবিত্র হজ পালন শেষ করে এখন হাজিরা সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেপ্তার করেছে। এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি…

Read More

ডিডিপি ডেস্ক : ইসরাইলে আগ্রাসনে চরম খাদ্য সংকটে পড়েছে ফিলিস্তিনের গাজাবাসী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য ফিলিস্তিনিপন্থি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজের ১২ জন ক্রুদের সবাইকে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েল। এখন এর ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যখন জাহাজটিকে থামানো হয় তখন এটি গাজা উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) দূরে ছিল। এতে গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা ছিল, যারা ইসরায়েলের অবরোধের কারণে চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।…

Read More

ওয়াসিফ আল আবরার : আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের ওপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সে বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি, বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার…

Read More

ওয়াসিফ আল আবরার: দীর্ঘ এক বছর পর মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা স্বমহিমায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ফিরে এসেছে। দেশের বিভিন্ন স্থানের ন্যায় রাজধানী ঢাকা শহরেও ঈদ উদযাপন করবেন ঢাকাবাসী। প্রতিবারের ন্যায় এবারেও সকাল সাড়ে ৭ টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এদিন জাতীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ইতিমধ্যে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয়…

Read More

ডিডিপি ডেস্ক: আগামীকাল (৭জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‌‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।’ বাংলাদেশ টেলিভিশন ভাষানটি সরাসরি সম্প্রচার করবে।

Read More

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় আনুমানিক ২ কোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।৫ জুন বৃহস্পতিবার উপজেলার আসমা ইউনিয়নের  কৈলাটি মাদ্রাসার সামনে থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ির জব্দের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন বারহাট্ট থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।  এর আগে নৈহাটি দিয়ে ভারতীয় শাড়ির অবৈধ চোরাচালান যাচ্ছে এমন বিষয় নিয়ে তৎফর ছিল উপজেলা বিএনপির নেতাকর্মীরা।আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের নেতৃত্ব  বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সাহেবের বড় ছেলে মিজানুর রহমান সেলিম ও আলামিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, যুবদলের রঞ্জু,শাহিন ও সেচ্ছাসেবক দলের চন্দন সহ বেশ কয়েকজন নেতাকর্মীর প্রত্যাক্ষ প্রচেষ্টায়…

Read More

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে আনুমানিক  ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকালে দিনব্যাপী উপজেলার আসমা ইউনিয়নের কালাভাঙ্গা বিলে মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক  মোঃ কামরুল হাসান  জানান,আমি আসমা ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় হঠাৎ দেখি কালাভাঙ্গা বিলে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ স্বীকার চলছে। তাৎক্ষণিক  উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান করে আনুমানিক   অবৈধ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ করি।  পরে এগুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খবিরুল আহসানের   উপস্থিতিতে…

Read More

বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাস্কফোর্স কমিটির এক গুরুত্বপূর্ণ তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।বুধবার ৪ জুন, উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়। কর্মশালাটি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুরুতেই তামাক বিরোধী রচনা পরিচলনা অনুষ্ঠিত হয়।রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম,২য় ও ৩য় স্থান আর্থিক পুরুষ্কার দেওয়া হয়। পরিবর্তীতে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি  শামীমা আফরোজ মারলিজ,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান।…

Read More

আপনার দীর্ঘ কর্মজীবনে প্রতিদিন কারো না কারো সাথে সম্পর্ক তৈরী হবে। পরিচয় হবে টেলিযোগাযোগের মাধ্যমে কিংবা সরাসরি কিংবা সোস্যাল মিডিয়ার মাধ্যমে। জনসংযোগ পেশা কেমন জানি নতুন পরিচয়ের নেশায় বুদ হয়ে থাকা। একজন জনসংযোগ কর্মী হিসোবে ৩০ বছরের সময়কাল যেন এক অভিজ্ঞতার পসরা সাজিয়ে সম্মুখপানে তাকিয়ে থাকা। নতুন পরিচয়, নতুন অভিজ্ঞতালব্ধ হওয়ার জন্য। অন্য সকল ডিপার্টমেন্টের এক্সিকিউটিভদের মতো জনসংযোগ কর্মকর্তাদের সকাল সন্ধ্যা অফিসের সময়, কালাকানুন সবই মেনে নিতে হয়। অতিরিক্ত হিসাবে ২৪ ঘন্টাকেই কর্মঘন্টা মেনে নিয়েই দায়িত্ব পালন করতে হয়। মাঝে মাঝে মনে হয় দিনটি যদি ৩৬ ঘন্টায় হতো তাহলে ভালোই হতো। আজকাল বনেদী খেলা ক্রিকেটে টি-টেন, টি-টুয়েন্টি, ওয়ানডে দিনদিন জনপ্রিয়…

Read More

জাবি প্রতিনিধি : শুক্রবার বিকেলে বর্ষার ভেজা দিনে রিক্সাচালক ভাইদের দৈনন্দিন জীবনে স্বস্তি দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সাচালকদের মাঝে রেনকোট বিতরণ করা হয়েছে। লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেনকোট বিতরণের এই অনন্য কর্মসূচিতে পথিমধ্যেই এই ভ্রাম্যমাণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) জনাব অধ্যাপক ড. সোহেল আহমেদ। সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রিক্সাচালক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেনকোট বিতরণ করেন৷ লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই অনন্য কাজগুলোকে সাধুবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) জনাব অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি পথিমধ্যেই রেনকোট বিতরণ কর্মসূচিতে যুক্ত হয়ে…

Read More