Author: Toufiq Apu

ডিডিপি ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে এগিয়ে আসতে হবে,‘মহতি মতবিনিময় সভাটি প্রথমেই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে নিয়ে করার কারণ দুটো। প্রথম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিদ্যুতের বড় গ্রাহক। অন্যদিকে শিক্ষকরা যদি আজকের মতবিনিময় সভার আলোচনা থেকে ২ মিনিটও আলোচনা করে ছাত্রছাত্রীদের মননে বিদ্যুৎ সাশ্রয় বিষয়টি গেঁথে দিতে পারেন, তারা যখন পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে যাবে এবং লিডারশিপ নেবে তাদের বাস্তব জীবনে বিদ্যুৎ সাশ্রয় বিষয়টি সহজে রপ্ত করতে পারবে। এতে জাতি উপকৃত হবে। কোনো ভালো কাজই বৃথা যায় না। বিদ্যুতে সরকারের ভর্তুকি প্রতি ইউনিটে ৫ টাকা। আপনারা সবাই জানেন বিগত সময়ে অনিয়মে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর আজ চরম…

Read More

দেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ অটোমোটিভ প্রদর্শনী ‘ঢাকা মোটর শো ২০২৫’-এর ১৮তম আসরে অংশ নিচ্ছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বেনজল লুব্রিকেন্টস-এর একমাত্র পরিবেশক হিসেবে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। তিন দিনব্যাপী এই আয়োজন আগামী ১ মে শুরু হয়ে ৩ মে পর্যন্ত রাজধানীর পূর্বাচলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বাংলাদেশ (ICCB)-এ অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আকিজ রিসোর্স তাদের পণ্য ও সেবাগুলো হল ০২-এর স্টল বি২ (B2)-এ প্রদর্শন করবে। এবারের “ঢাকা মোটর শো ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন CEMS Global USA-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। তার সঙ্গে থাকবেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও…

Read More

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার (খুঁটি) বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার। খাল খনন মানে শুধু পানি নিষ্কাশন না, একটি শহরের পানির যে স্রোত এটা নিশ্চিত করতে হবে। খালের আশেপাশে একটি ভিন্ন অর্থনীতি গড়ে তোলা যাবে। স্থানীয় মানুষদের জন্য একটা বিনোদনের জায়গা করে দেওয়া যেতে পারে, তাদের হাঁটার জন্য ওয়াকওয়ে করে দেওয়া যেতে পারে। তিনি শুক্রবার (২ মে) সকালে নগরের কাট্টলী কর্নেলহাট বাজারের বামপাশে ওয়ার্ড অফিস সংলগ্ন রেললাইনের পাশে নাজির খাল ও কালির ছড়া খাল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উত্তর কাট্টলী…

Read More

জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ সেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তাজরুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ওমর হায়দার তারিফ। শুক্রবার (২ মে) বিকালে সংসদের সাধারণ সম্পাদক ওমর হায়দার তারিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এ কমিটির সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক দায়িত্ব পালন করবেন। এছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরো রয়েছেন সহ-সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান আপোষ, সাংগঠনিক সম্পাদক জান্নাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইমন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক পৌষী বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক…

Read More

আবু মেহরাজ শোয়েব :আজ ১লা মে, দিনটি বিশ্বের লাখো-কোটি শ্রমজীবী মানুষের আত্মত্যাগ, সংগ্রাম এবং অধিকার আদায়ের। “মে দিবস” বা “আন্তর্জাতিক শ্রমিক দিবস” হিসেবে এ দিনটি পালন করা হয় বিশ্বব্যাপী। ইতিহাসের পাতা থেকে মে দিবস মে দিবসের ইতিহাস নিবিড়ভাবে জড়িত ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের সঙ্গে। সে সময়কার শ্রমিকেরা ১২-১৬ ঘণ্টার কর্মঘণ্টা, কম মজুরি ও অমানবিক কর্মপরিবেশে কাজ করতেন। এই শোষণের বিরুদ্ধে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি তুলে আন্দোলনে নামেন। ১৮৮৬ সালের ১লা মে শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে মিছিল করেন। ৩রা মে হে মার্কেট স্কয়ারে সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। এই…

Read More

জাবি প্রতিনিধি :দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১ লা মে বৃহস্পতিবার রাত ১২.০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসুর তফসিল ঘোষণা করেন।তিনি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)এর গঠনতন্রের ৮ এর খ. ধারা অনুযায়ী আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন -আমরা ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করেছি। জুলাইয়ের বিদ্রোহের সময় হামলায় জড়িত অপরাধীদের বিচারের পর আমরা এ বছর ৩১ জুলাই…

Read More

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে আছেন সালাউদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন। তবে ১৯ সদস্যর এই কমিটি কত বছরের জন্য করা হয়েছে তা উল্লেখ করা নেই। অভিযোগ আছে এই কমিটির বেশিরভাগ সদস্যই আওয়ামী লীগের সুবিধাবাদী ছিলেন। নতুন কমিটি নিয়ে অভিযোগ জানিয়ে সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাতীয় দলের কোচ কাজী হাসিবুর রহমান শাকিল গণমাধ্যমকে বলেন, ‘নতুন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন ছিলেন স্বৈরাচারের দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নানা রকম সুবিধা নিয়েছে। বিগত ১৫ বছরে ব্যাডমিন্টন জগতে কোন উন্নতির ছোঁয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: ২৬ এপ্রিল ২০২৫ শনিবার ডেসকো বোর্ডের ৫০২ তম বোর্ড সভা সকাল ১১ টায় মিরপুরস্থ ডেসকো’র স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা ( সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। এসময় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। সভায় অন্যতম মূল প্রতিপাদ্য বিষয় ছিল ডেসকো’র ২০২৪-২৫ অর্থ বছরের অনিরীক্ষিত ৩য় ত্রৈমাসিক আর্থিক বিবরণী উপস্থাপিত ও অনুমোদিত হয়। যেখানে গত অর্থবছরে অর্থাৎ ২০২৩-২৪ এ অপারেটিং লস ১৮১.১২ কোটি টাকা ছিল সেখানে এবছর প্রফিট হয়েছে ১১০. ৫২ কোটি টাকা। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সুচিন্তিত, পরিকল্পিত দিক নির্দেশনা, সৎ মানষিকতা এবং ডেসকো’র কর্মকর্তাদের কর্মোদ্দীপনা ফিরে…

Read More

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আওতায় গাজীপুর জেলা:রোভারের “রাণী বিলাসমণি (আরবিএম) ওপেন স্কাউট গ্রুপের রোভার স্কাউট মোঃ মাফরুদ হাসান ও রোভার স্কাউট মোঃ রবিউল ইসলাম রিফাত রোভার প্রোগ্রামের অংশ হিসেবে পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষে পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিমি পরিভ্রমণ সম্পন্ন করেছে। রোভার স্কাউটিংএর সর্বোচ্চ সম্মানসূচক ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস)’ অ্যাওয়ার্ড অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ধাপ হলো “পরিভ্রমণকারী ব্যাজ”। এই লক্ষ্য পূরণে রোভার স্কাউট সদস্যরা ১৩ এপ্রিল ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া থেকে যাত্রা শুরু করে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত ঝিনাইদহ , মাগুরা, যশোর হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত ১৫০ কি.মি পথ অতিক্রম করে করে। রোভার স্কাউট সদস্যরা পরিভ্রমণের…

Read More

ডিডিপি ডেস্ক: নতুন সূর্যোদয়ের মাধ্যমে শুরু হল নতুন বাংলা বছর। বাংলা নববর্ষ ১৪৩২ বা পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বার্তায় তিনি বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার।’ নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘পয়লা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজকে সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ, নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন, আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে…

Read More