Author: ডিডিপি ডেস্ক

➤ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বৈশ্বিক অর্থনীতিতে এ সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রম কোর্টের দেওয়া এ রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। রায়ে আদালত জানিয়েছে, জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত ১৯৭৭ সালের একটি আইন ব্যবহার করে ট্রাম্প যেভাবে ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন, তা তার সাংবিধানিক ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে। এ রায়কে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সুপ্রিম কোর্টে প্রশাসনের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর…

Read More

বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত উন্মুখ হয়ে আছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন। জয়সওয়াল বলেন, গত ১৭ তারিখ শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন। তিনি বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া আট উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ…

Read More

বিএনপির নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে নতুন সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে কাজ শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়। জানা গেছে, শাসনব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, দুর্নীতিবিরোধী কাঠামো জোরদার, বাকস্বাধীনতা ও অর্থনীতি পুনরুদ্ধারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখাও প্রস্তুত করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় দ্রুততার সঙ্গে পরিকল্পনা প্রণয়নের কাজ এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শিগগিরই মন্ত্রীরা তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। তাৎক্ষণিক অগ্রাধিকার সরকারি সূত্র জানায়, সারাদেশে খাল খনন কর্মসূচি শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৮০ দিনের কর্মসূচির আওতায় অধিকাংশ এলাকায় খননকাজ শুরু হবে। একই সঙ্গে নিম্নআয়ের মানুষের জন্য…

Read More

টি-টোয়েন্টিতে ১১০ রান সাধারণত নিরাপদ স্কোর নয়। কিন্তু ব্যাংককে সে রানকেই বড় পুঁজি বানিয়ে পাকিস্তান নারী ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ৫৪ রানের জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান তোলে বাংলাদেশ। ইনিংসের বড় ভরসা ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত ৪০ রান করেন তিনি। দলের অন্য কেউ ২০ রানের গণ্ডি পেরোতে না পারলেও ফাহিমা একপ্রান্ত ধরে রেখে সংগ্রহকে তিন অঙ্কে নিয়ে যান। শারমিন সুলতানা করেন ২০ বলে ১৫ রান, শামীমা সুলতানা যোগ করেন ১৩। পাকিস্তানের…

Read More

ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সবচেয়ে বড় রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে বছর ব্যবধানে বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্য প্রায় ৪ শতাংশ কমেছে। শুধু ডিসেম্বর মাসেই দাম কমেছে ১২ শতাংশ। চাহিদা কমে যাওয়া এবং মার্কিন শুল্কের প্রভাব মিলিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, ভারত ও ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়বে। চলতি অর্থবছর জুলাই মাসে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি দিয়ে শুরু হলেও জানুয়ারি পর্যন্ত পরবর্তী ছয় মাসে রফতানি আয় আর বাড়েনি। এর পেছনে তৈরি পোশাক খাতের রফতানি বাজারে ধাক্কা খাওয়াকেই কারণ হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা।…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী, রমজান মাসের মধ্যেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়া গেছে। জোটগত হিসাব অনুযায়ী, এর মধ্যে বিএনপির ভাগে পড়তে পারে ৩৭টি আসন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে বিজয়ী হয়। ফল ঘোষণা বাকি থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে জয়ী সাতজনই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া বিএনপি নেতা। ফলে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে বিএনপির সংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা পুনর্গঠনে তার উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ সংগঠনটির মাধ্যেম ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে কয়েকটি দেশ। ওয়াশিংটনে সংগঠনটির প্রথম বৈঠকে তিনি এ ঘোষণা দেন। গত মাসে গঠিত এই বোর্ডে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পশ্চিমা মিত্র দেশ যোগ দেয়নি। তাদের আশঙ্কা— ইসরায়েল-হামাস যুদ্ধ অবসানের লক্ষ্যে গঠিত এ সংস্থাটি জাতিসংঘকে পাশ কাটিয়ে বিকল্প কাঠামো দাঁড় করাতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প বৈঠকে বলেন, মনে হচ্ছে হামাস অস্ত্র সমর্পণে রাজি হতে পারে। তবে বাস্তবে ফিলিস্তিনি গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের স্পষ্ট লক্ষণ নেই। গাজার বাসিন্দাদের…

Read More

বাংলা গানের জনপ্রিয় ধারার নির্মাতা, কিংবদন্তি কবি ও লোকজ গীতিকবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “এসো গণতন্ত্র গড়ে তুলি নতুন দিনের, নতুন দিনের” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও মাসিক জনপ্রশাসন পত্রিকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী ও সমাজসেবী সন্তু সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. গোলাম শফিক—কথাসাহিত্যিক, নাট্যকার ও সাবেক অতিরিক্ত সচিব; প্রফেসর গাউসুর রহমান—গবেষক, প্রাবন্ধিক ও কবি; মোহাম্মদ আশরাফুল ইসলাম—প্রাবন্ধিক, গবেষক ও…

Read More

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ দাবি করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খান খুব দ্রুতই তার রাজনৈতিক প্রভাব হারাতে চলেছেন। গুজরানওয়ালায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ইমরান খানের শাসনামল, সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তীব্র সমালোচনা করেন। সানাউল্লাহ বলেন, ইমরান খানের নেতৃত্বে দেশ বিপদের মুখে পড়ে, আর সে সময়ের বেশ কিছু সিদ্ধান্তের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার বাজবার ওপরও বর্তায়। তিনি উল্লেখ করেন, নওয়াজ শরিফ কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যে আক্রমণ করেননি—যা পিটিআইয়ের রাজনৈতিক আচরণের সম্পূর্ণ বিপরীত। তার বক্তব্যে আরও উঠে আসে, রাজনৈতিক প্রতিপক্ষকে সরানোর প্রচেষ্টাই ইমরান খান ও এস্টাবলিশমেন্টের মধ্যে…

Read More