Author: ডিডিপি ডেস্ক

বালোচ ইয়াকজেহতি কমিটি (BYC)-এর আটক নেত্রী ডা. মাহরাং বালুচ মানবাধিকার আইনজীবী ইমান জয়নাব মাজারি-হাজির ও হাদি আলী চাট্টার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রের ‘দমনমূলক কৌশল’ এবং ‘ভিন্নমত দমনে উপনিবেশিক শাসনামলের আইন ব্যবহারেরই প্রতিফলন।’ সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডা. বালুচ বলেন, ইমান মাজারি ও হাদি চাট্টার বছরের পর বছর ধরে মানবাধিকার রক্ষায় অগ্রভাগে থেকে কাজ করেছেন—প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে সামনে এনেছেন এবং অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেন, তাদের এই সাহস ‘নীরবতার মাধ্যমে উপেক্ষিত হওয়া উচিত নয়।’ তিনি লেখেন, “মতপ্রকাশের স্বাধীনতা—যা একটি মৌলিক মানবাধিকার—অস্বীকার করা হচ্ছে।” ডা. বালুচের মতে,…

Read More

Detained Baloch Yakjehti Committee (BYC) leader Dr Mahrang Baloch has expressed solidarity with human rights lawyers Imaan Zainab Mazari-Hazir and Hadi Ali Chattha, saying the charges against them reflect the state’s “oppressive tactics” and the use of “colonial-era laws to silence dissent.” In a statement posted on X, Dr Baloch said the pair had been “at the forefront of human rights advocacy for years,” amplifying marginalized voices and speaking against injustice and abuses of power. She said their courage “must not be met with silence.” “Freedom of speech, an essential human right, has been denied,” she wrote, arguing that rather…

Read More

টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধে আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। সরকারের লক্ষ্য, নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং রাজস্ব বৃদ্ধি। তবে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং এনইআইআর সংস্কারের দাবিতে রোববার বিটিআরসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ মোবাইল ব্যবসায়ীরা। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর ব্যানারে শত শত ব্যবসায়ী অবস্থান নিলে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং বিটিআরসি চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত…

Read More

নারী ফুটসাল বিশ্বকাপের ইতিহাসের পাতায় নাম লিখল ব্রাজিল। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সেলেসাও নারীরা। ফাইনালে শক্তিশালী পর্তুগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। ম্যানিলার ফিলস্পোর্টস এরেনায় গ্যালারিভর্তি দর্শকের সামনে পুরো ম্যাচজুড়েই ব্রাজিলের আধিপত্য ছিল স্পষ্ট। পর্তুগালের গোলরক্ষক আনা কাতারিনা পেরেইরা বেশ কিছু দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু ব্রাজিলের চমৎকার টেকনিক, সৃজনশীলতা আর স্কোয়াডের গভীরতার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি লুইস কনসেইসাওয়ের দল। ৪০ মিনিটের লড়াই শেষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ব্রাজিলের ফুটবলে ফুটসালের প্রভাব নতুন কিছু নয়। সাবেক বিশ্বসেরা তারকা রোনালদিনহো নিজেও…

Read More

সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ- এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল । অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে৷ তবে জোটে থাকছে না গণঅধিকার পরিষদ৷ রবিবার (৭ ডিসেম্বর) বিকাল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোটের ঘোষণা দেওয়া হবে৷ দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷ এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন…

Read More

২৩৫ কোটি টাকার অর্থনৈতিক অপরাধ মামলায় পলাতক ঘোষিত বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ফাতেমা জহির মজুমদার কোম্পানি আইন ভঙ্গ, কোরামবিহীন বোর্ড পরিচালনা, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম স্থবির করে দেওয়ার গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। আদালতের নির্দেশ অমান্য, পলাতক ঘোষণা : জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশনা অনুযায়ী গেল ১৬ নভেম্বর শুনানির দিন উপস্থিত না হওয়ায় তাকে পলাতক আসামি ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেয় সংশ্লিষ্ট আমলি আদালত। হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও আদালতে অনুপস্থিত থেকে তিনি এড়িয়ে যান শুনানি। কোম্পানি আইন ভঙ্গ ও বেআইনি বোর্ড গঠন : অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিষ্ঠানটি…

Read More

ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার (৩০ নভেম্বর) গভীর রাত থেকে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা নিবিড়ভাবে চিকিৎসা চলছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার ভাষায়, “বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল হয়েছে। রোববার (৩০ নভেম্বর) গভীর রাত থেকে তাকে ভেন্টিলেশনে নিতে হয়েছে। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য প্রাণপণ…

Read More

অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ায় দুদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালত। দণ্ডিত অন্যরা হলেন– জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার,…

Read More

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০-এর সীমা অতিক্রম করেছে। নিখোঁজ শত শত মানুষকে উদ্ধারে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে তিন দেশেই যুদ্ধকালীন গতিতে কাজ করছে কর্তৃপক্ষ। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ভয়াবহ পরিস্থিতি জলবায়ু সংকটের কারণে আরো প্রকট হয়ে দাঁড়িয়েছে। মৌসুমি বর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে একটি ট্রপিক্যাল ঝড়, যা গত কয়েক দিনে অঞ্চলের বহু এলাকা প্লাবিত করেছে। এর মাধ্যমে হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় সাইক্লোন ‘দিতওয়া’–এর আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রবিবার (৩১ ডিসেম্বর) মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩৪-এ দাঁড়িয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ, আর রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলের বড়…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ৯২,১৪৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৭৭,৩৪৬ জন পুরুষ এবং ১৪,৭৯৯ জন নারী ভোটার রয়েছেন। এবারই প্রথমবার আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট প্রয়োগ করা হচ্ছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। এজন্য অবশ্যই অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে এবং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন প্রক্রিয়া চলছে বিভিন্ন দেশে, যেমন—…

Read More