Author: the Zubair Chowdhury

ঢাকা : রাজধানীতে চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই দিনের বেলা চুরি করে, আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। গ্রেপ্তার ৩ জন হলেন, মো. সবুজ সিকদার (৩১), মো. মেহেদী (৩২) ও আশরাফুল হায়দার চৌধুরী (৪১)। মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার সবুজ ও মেহেদী চিহ্নিত চোর। সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি ও আশরাফুলের বিরুদ্ধে ২টি…

Read More

ঢাকা : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি পদ থেকে বরখাস্ত হওয়া হারুন অর রশিদের বিরুদ্ধে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মারধরের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে এডিসি হারুন ও এডিসি সানজিদা আফরিনসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। গত ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর বারডেম হাসপাতালে পুলিশের রমনা বিভাগের এডিসি (সাসপেন্ড) হারুন-অর-রশীদ ও আরেক সরকারি কর্মকর্তা আজিজুল হক মামুনের হাতাহাতি ঘটনার ঘটে। আরেক পুলিশ কর্মকর্তা এবং আজিজুল হক মামুনের স্ত্রী সানজিদা আফরিনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।…

Read More

ঢাকা : বাংদেশের ঐতিহ্য ও সংস্কৃতি বহির্বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম হলো ট্যুরিজম সুভ্যেনির। এ চিন্তা থেকে বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, কার্জন হল, আহসান মঞ্জিল, সুন্দরবন, সেন্ট মার্টিনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনার মিনিয়েচার রেপ্লিকা তৈরি করে বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরছে ‘হাতবাক্স’। যারা ভ্রমণ করতে পছন্দ করেন, তারা ভারতে গেলে তাজমহল, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে স্ট্যাচু অব লিবার্টি, ফ্রান্সে গেলে আইফেল টাওয়ার বা অন্যান্য দেশের ঐতিহ্যবাহী স্থাপনার মিনিয়েচার রেপ্লিকা সংগ্রহ করতে পছন্দ করেন। তবে, বাংলাদেশে এ ধরনের ট্যুরিজম সুভ্যেনির সহজলভ্য ছিল না। প্রিয়জন বা বিদেশি অতিথিদেরকে উপহার দেওয়ার জন্য এমন ঐতিহাসিক স্থাপনার রেপ্লিকা পাওয়া যেত না। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, এমন…

Read More

ঢাকা : কাজে যাওয়ার সময় দুই ছেলেকে সঙ্গে নিয়ে যেতেন অ্যানি বেগম। মায়ের কারখানার পাশে খোলা জায়গায় খেলাধুলা করত তারা। একদিন খেলতে খেলতে বড় ভাই আরিয়ানের পিছে পিছে আমগাছের নিচে যায় রায়হান। আমগাছের গোড়ায় লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় শিশু দুটি। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। শিশু দুটির বাবা বিচারের আশায় থানায় মামলা করেন। কিন্তু, এখন আর দোষীদের বিচার চাচ্ছে না পরিবারটি। তারা আসামিপক্ষের সঙ্গে আপস করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২ লাখ টাকায় আপস করেছে পরিবারটি। গত ১২ এপ্রিল দুপুরে রাজধানীর ডেমরার বামৈল পশ্চিম পাড়া ব্যাংক কলোনির মরহুম ইসমাইল মুহুরির বাড়িতে আমগাছের নিচে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিয়ান ও…

Read More

ড. আতিউর রহমান : অগ্রসর অর্থনীতি আর উদীয়মান অর্থনীতির ১৯টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক ফোরামের নাম জি-২০। এর ১৮তম শীর্ষ সম্মেলন সবে শেষ হলো নয়া দিল্লীতে। করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন আর ইউরোপে চলমান যুদ্ধের কারণে এবারের সম্মেলন স্বভাবতই বিশেষ আগ্রহ জাগিয়েছে। তার ওপর এবার সম্মেলনের সভাপতিত্ব করেছে প্রতিবেশী দেশ ভারত। জি-২০-এর সদস্য না হলেও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে অংশ নিয়েছেন। দুই দেশের আগ্রহেই সদ্য সমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনের পার্শ্বসভায় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদ্বয় বসেছেন মিনি সামিটে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর উৎসাহে নৈশভোজ ও অন্যান্য অনুষ্ঠানে বিশ্বের প্রধান প্রধান শীর্ষ নেতাদের সঙ্গে অনির্ধারিত আলাপ আলোচনার সুযোগ…

Read More

ঢাকা : অর্থপাচার ঠেকাতে আমদানি পণ্যে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাচার ঠেকাতে আমদানি পণ্যের পূর্ণাঙ্গ বিবরণ, মান, ব্র্যান্ড, উৎপাদনের তারিখ, প্যাকেজিং সংক্রান্ত তথ্য ও গ্রেডসহ বেশকিছু অতিরিক্ত তথ্য দিতে হবে আমদানিকারক ও সংশ্লিস্ট এজেন্টকে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য সম্পর্কে এমনভাবে তথ্য দিতে হবে যার মাধ্যমে পণ্যের গুনগত মানও পৃথক করা যায়। পণ্যে ইউনিট প্রতি মূল্য ও পরিমাণ যাচাই করার তথ্য সরবরাহ করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, গত অক্টোবরে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে জানিয়েছিল, আমদানি পণ্যর মূল্য যাচাইয়ের দায়িত্ব থাকবে বাণিজ্যিক ব্যাংক। আমদানিতে এলসি (ঋণপত্র)…

Read More

ঢাকা : এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল প্রত্যাশিত সাফল্য না পেলেও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত। পুরো আসর জুড়েই তিনি ছিলেন ব্যাটে-বলে উজ্জীবিত। সুপার ফোরপর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে টানা দুই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় টাইগাররা। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টাইগার অধিনায়কের ৮০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে অসাধারণ জয় পায় বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই আসরে ব্যাট হাতে ৪৩ গড়ে সাকিবের সংগ্রহ ১৭৩ রান। বল হাতে তুলে নিয়েছেন ৩টি উইকেট। যার কারণে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র ঘোষিত এশিয়া কাপের সেরা একাদশে নিজের জায়গা নিশ্চিত করেছেন টাইগার অধিনায়ক। ‘ক্রিকইনফো’র ঘোষিত সেরা একাদশে রয়েছেন ৬ ভারতীয়। তালিকায় স্থান…

Read More

সৈয়দ ইশতিয়াক রেজা : ‘বাজারে আলুর কেজি ৫০ টাকা ছুঁয়েছে, যা ১৫ দিন আগেও ছিল ৪০ টাকার নিচে। ঠিক এক বছর আগে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ২৮ টাকা দরে; অর্থাৎ এক বছরে আলুর দাম ৭৮ শতাংশ বেড়েছে’। এই খবরটি গত ৭ সেপ্টেম্বরের পত্রিকার। এর পরদিনই জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর বরাতে খবর বের হলো, জাতিসংঘের খাদ্য সংস্থার বৈশ্বিক খাদ্যমূল্যের সূচক গত আগস্টে দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। কারণ, চাল ও চিনির দাম বাড়লেও এর আগের মাসে বেশিরভাগ খাদ্যপণ্যের দাম তুলনামূলক বেশ কমে যাওয়ায় সার্বিক মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। সারা বিশ্বে কমছে, বাংলাদেশে কেন কমছে না? আপনি বা আমি প্রশ্ন…

Read More

ঢাকা : সন্তান ও পরিবার সামলিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে মেলে ধরা একজন নারীর জন্য বেশ চ্যালেঞ্জের। তবু কঠোর পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে দেশে আজ লাখো নারী প্রতিষ্ঠিত হচ্ছেন উদ্যোক্তা হিসেবে। ২০২০ সালে করোনা মহামারির সময়ে দেশের ব্যবসা ছিল চরম বিপর্যস্ত। আবার একের পর এক লকডাউনে বন্ধ হয়ে গিয়েছিল অনেক ব্যবসা। কর্মহীন হয়ে পড়ে লাখো মানুষ। এমন দুঃসময়ে অনলাইন ব্যবসা কিছুটা গতি পায়। অনেকেই অনলাইনে তাদের পণ্য কেনাবেচা শুরু করেন। এই সময়ে ঘরবন্দি শিরিন আকতারও নতুন কিছু ভাবছিলেন। যেই ভাবা সেই কাজ। পুরান ঢাকার বউ তিনি। নানাবাড়িও পুরান ঢাকায়। সিদ্ধান্ত নিলেন, খাঁটি মশলার ব্যবসা করবেন। এভাবেই পথচলা শুরু। নিজের তত্ত্বাবধানে…

Read More

ঢাকা : তিনি কথায় পটু। এই কথাই তাকে করেছে সমাদৃত। তার মতে, “যে যেই কাজটা ভালো পারে, তার সে কাজটা নিয়েই এগিয়ে যাওয়া উচিৎ। আমি খুব ভালো কথা বলতে পারি। তাই আমার শব্দটাকেই কাজে লাগিয়ে নিজেকেও এগিয়ে নিলাম।” এই কথায় পটু তিনি হলেন ‘জীসান বিডি লার্নিং এন্ড কনসালটেন্সি’র ফাউন্ডার এবং স্পিকার সোলায়মান আহমেদ জীসান। তবে সম্প্রতি তিনি ‘পাবলিক স্পিকিং অফিসিয়াল’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন। এটি নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি। সোলায়মান আহমেদ জীসান একাধারে একজন জনপ্রিয় উপস্থাপক, পাবলিক স্পিকার এবং ট্রেইনার । লন্ডনের ‘World Book of Records’ এ আছে তার নাম । ২০২০ সালের করোনাকালীন সময়ে পৃথিবীর মানুষ যখন ঘরবন্দি…

Read More