Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আরও বাড়ছে সিগারেট, জর্দা ও গুলের দাম
    Lead

    আরও বাড়ছে সিগারেট, জর্দা ও গুলের দাম

    বাজেট ২০২৫-২৬
    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhuryJune 2, 2025No Comments1 Min Read

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। এর ফলে সিগারেট, জর্দা ও গুলের দাম বাড়তে পারে, এমন ইঙ্গিত মিলেছে বাজেট বক্তৃতায়।

    সোমবার (২ জুন) বাজেট প্রস্তাবনায় জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় তামাক চাষ নিরুৎসাহিত করতে তামাক বীজ আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি আরোপের প্রস্তাব করা হয়েছে। এজন্য আগের এইচএস কোড বিভাজন করে তামাক বীজের জন্য নতুন কোড চালু করার কথাও বলা হয়েছে।

    বাজেট বক্তৃতায় আরও উল্লেখ করা হয়, তামাকজাত পণ্যের শুল্ক ফাঁকি সংক্রান্ত তদন্তে দেখা গেছে, সিগারেট উৎপাদনে ব্যবহৃত কিছু কাঁচামাল বাণিজ্যিকভাবে আমদানি করা হলে রাজস্ব হারানোর ঝুঁকি থাকে। সে কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এসব কাঁচামালে শুল্ক হার তিনগুণ করার সুপারিশ করা হয়েছে।

    এই সুপারিশের ভিত্তিতে প্রস্তাব করা হয়েছে—
    -সিগারেট উৎপাদনে ব্যবহৃত পেপার আমদানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ১০০ শতাংশ সম্পূরক শুল্ক।
    -বাণিজ্যিক আমদানিকারকদের জন্য একই পণ্যে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের সম্ভাবনা।
    -অ্যাসিটেট টো ও অ্যাসিটেট ফিল্টার রড নামক কাঁচামালে বাণিজ্যিক আমদানিকারকদের জন্যও ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনা।
    -এ লক্ষ্যে সংশ্লিষ্ট এসআরও সংশোধনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে বাজেট প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

    সরকার মনে করছে, এসব ব্যবস্থা কার্যকর হলে তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত হবে এবং রাজস্ব ফাঁকিও কমবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version