Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবির ছাত্রলীগ কর্মী আলিফ এখন সালাম-বরকত হল ছাত্রদলের সেক্রেটারি 
    শিক্ষাঙ্গন

    জাবির ছাত্রলীগ কর্মী আলিফ এখন সালাম-বরকত হল ছাত্রদলের সেক্রেটারি 

    DDP DigitalBy DDP DigitalAugust 10, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বর্ধিত আহ্বায়ক কমিটি ও নতুন হল কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আলিফ।

    ‎শুক্রবার (৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এবং জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

    এ কমিটিতে পদায়ন পাওয়া আব্দুল্লাহ আলিফ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন এবং হলের ব্লকে অবস্থান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন তিনি। এছাড়াও জাবি ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ হিসাবে তিনি ক্যাম্পাসে পরিচিত ছিলেন।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আলিফ বলেন, ” আমি কখনো মন থেকে ছাত্রলীগ করিনি। সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতাম। আর সবসময় ওদের পিছনে পিছনে থাকতাম। কখনো সামনে আসিনি। ব্লকে তৃতীয় বর্ষে এসে উঠেছি। কিন্তু এখন মন থেকেই ছাত্রদল করি এবং ছাত্রদলকে ভালোবাসি। তাই সামনে থেকেই রাজনীতি করি।”

    ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের কর্মী পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কেউ ফোন ধরেননি।

    উল্লেখ্য, ৮ আগস্ট জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে মেয়েদের ৬ টি হল ও ছেলেদের ১১ টি হলের কমিটি প্রকাশ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version