Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে ক্যাম্পাসছাড়া জাবি ছাত্রদলের সুপার ফাইভ, পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন
    শিক্ষাঙ্গন

    বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে ক্যাম্পাসছাড়া জাবি ছাত্রদলের সুপার ফাইভ, পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন

    DDP DigitalBy DDP DigitalAugust 15, 2025Updated:August 15, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের কথা থাকলেও বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা ক্যাম্পাসে ঢুকতে না পারায় দোয়া মাহফিলের স্থান পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    শুক্রবার (১৫ আগষ্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের কথা ছিল বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতাকর্মী।

    জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগষ্ট) বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের কথা ছিল।

    কিন্তু গত কয়েকদিন আগে জাবি ছাত্রদলের বর্ধিত আহবায়ক কমিটি ও নবগঠিত হল কমিটিতে ছাত্রলীগ, চাঁদাবাজ, ছিনতাইকারী, বহিষ্কৃতদের জায়গা দেওয়ায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা হয়। তাই সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সুপার ফাইভ ক্যাম্পাস গত ৭ দিন ক্যাম্পাসের বাহিরেই অবস্থান করছে।

    এদিকে এখনো তারা ক্যাম্পাসে ঢুকতে না পারায় পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন করে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর আবাসিক হলগুলোতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতাকর্মী।

    শাখা ছাত্রদলের এক সদস্য বলেন, “শহীদ জিয়ার নিজ হাতের গড়া দলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে একদল স্বার্থান্বেষী নামধারী জাতীয়তাবাদী কর্মী। শাখা ছাত্রদলের বর্তমান আহবায়ক ও সদস্য সচিব সংগঠনকে তাদের পৈত্রিক সম্পদে পরিনত করেছে। “

    তিনি আরও বলেন, “শুধুমাত্র আহবায়ক ও সদস্য সচিবের পদলেহন করে কমিটিতে জায়গা পেয়েছে বিতর্কিতরা। আমরা এদের ধিক্কার জানাই। এদের সাথে ছাত্রদলের কোন সম্পর্ক নেই। জাবি ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে এসব নামধারী জাতীয়তাবাদীদের রুখে দেবে বলেও জানান তিনি।

    জাবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুজ্জামান আতিক বলেন, বিতর্কিতদের দিয়ে বর্ধিত আহবায়ক কমিটি দেওয়ায় জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা ক্যাম্পাসে অবস্থান ধরে রেখেছে। অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করতে হবে, অন্যথায় আমরা কঠিন থেকে কঠিনতম প্রতিরোধ গড়তে বাধ্য হবো।

    এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে একাধিক বার কল দেওয়া হলেও কল তিনি কল রিসিভ করেননি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version