Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৩ দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা ইসলামী সমাজের
    বাংলাদেশ

    ৩ দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা ইসলামী সমাজের

    DDP DigitalBy DDP DigitalOctober 19, 2025No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : ইসলামী সমাজ’র আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, যেহেতু গণতন্ত্রের অধীনে নির্বাচন মানুষের সার্বভৌমত্বের অধীনে আল-কুরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করেই অনুষ্ঠিত হয় সেহেতু গণতান্ত্রিক নির্বাচন ইসলাম বিরোধী অপরাধ, ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করা কুফর এবং শিরক। আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি’ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সৈয়দ হুমায়ুন কবীর বলেন, গণতন্ত্রের নির্বাচন, গণআন্দোলন, সেনা ক্যু এবং সশস্ত্র লড়াই ইত্যাদির কোনটাই ইসলাম প্রতিষ্ঠায় ঈমানদাগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারী ঈমানদারগণের সমাজ গঠন আন্দোলনই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানদাগনের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পদ্ধতি।

     

    সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ‘ইসলামী সমাজ’ এর আমীর ৩ দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেন- ১ম দফা : রাজধানী ঢাকার প্রতিটি থানায় নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাসব্যাপী শান্তিপূর্ণ গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ। ২য় দফা : রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর সমূহ এবং কুষ্টিয়া জেলা শহরে আলকুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ। ৩য় দফা: ঈমানদার ও আমলে সালেহকারী লোক গঠনে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সঠিক জ্ঞানার্জনের লক্ষ্যে দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক। কর্মসূচি বাস্তবায়নে দল, মত নির্বিশেষে সকলকে তিনি সমর্থন ও সহযোগীতা করার আহ্বান জানান। এসময় তিনি ইসলামের আইন-বিধান মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

    ইসলামী সমাজ’র ঢাকা মহানগরের দায়িত্বশীল মুহাম্মাদ ইয়াছিন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মোহাম্মাদ আলী জিন্নাহ, মোঃ নুরুদ্দিন, আজমুল হক, আসাদুজ্জামান, মোঃ সেলিম মোল্লা, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মোঃ সোহেল, মিনহাজ উদ্দিন, আবু জাফর মোহাম্মাদ সালেহ, মোস্তফা জামিল সাদ প্রমুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version