Author: Daily Dhaka Press

জুয়েল মিয়া  (নাদিম ) ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় বড়দিন ২০২৩ উদযাপন উপলক্ষে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় তারাকান্দা থানা কমপ্লেক্সে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, , বিট অফিসারবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অনুপ কুমার পণ্ডিত, ঢাকুয়া ইউনিয়ন…

Read More

চট্টগ্রাম ব্যুরো : আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক আভিবাসী দিবস ২০২৩ উপলক্ষ্যে জেলা কর্মসংস্থান অফিসের আয়োজনে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগীতায় বর্ণাঢ্য র‌্যালী ও সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অভিবাসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আল-নাসিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার মনীশ দাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহাকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পান্না আকতার, মহিলা টিটিসির অধ্যক্ষ তাসরিফা তানজিম। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংক এর আঞ্চলিক প্রধান ফেরদৌস খায়ের, আইওএম এর প্রোগ্রামার ফারজানা শাহানাজ,…

Read More

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠুনে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) অরুপ কুমার চৌধুরী বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাড়ির উঠুনে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এসময় অজান্তে পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা…

Read More

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সে জয়ের অংশ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শিবলি। ম্যাচ শেষে তিনি প্লেয়ার অব দ্য ফাইনাল ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রথম পর্বের পরীক্ষার্থী শিবলী। বিভাগের সভাপতি অধ্যাপক মাহফুজা মোবারকের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন আশিকুর রহমান শিবলি। দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। জাপানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫৫ এবং আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের…

Read More

নিউজ ডেস্ক : বেইজক্যাম্প গ্রামার স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় উৎসব। সকাল থেকে আর্ট ও ক্রাফট ওয়ার্কশপ নিয়ে লাল সবুজের পোশাক পরে মুখরিত হয়ে ছিল শিক্ষার্থীরা। পরে বীর মুক্তিযোদ্ধার হাতে তারা হাতে খড়ি নেয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নানান আয়োজন। এরমধ্যে পাপেট শো ম্যাজিক শো ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। এছাড়া অনুষ্ঠান প্রাঙ্গনে জমে ছিল নানান পন্যের মেলা। যা বিজয় উৎসবকে করেছে আরো ঝলমলে। অনুষ্ঠান মঞ্চ থেকে নতুন শিক্ষার্থীরা শপথ নেয়, সুষ্ঠু ও সুন্দর দেশ গড়ার। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিজয় উৎসব।

Read More

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই। মাহিয়া মাহি জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব। নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। এর আগে রোববার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার…

Read More

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গত তিনদিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের এ ধারাবাহিকতায় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তার আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত তিন দিন ধরেই এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ঢাকা পোস্টকে জানান, গতকালের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে (৮-১০ ডিগ্রি) সে অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০…

Read More

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার বলেছেন, মুক্তিযুদ্ধ শুধু আমাদের বিজয়ের গৌরবময় ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণাও। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দায়িত্বশীল ও জনকল্যাণকর সাংবাদিকতা মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তাই গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। শুক্রবার সন্ধ্যায় (১৫ ডিসেম্বর) টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম-এর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম সরওয়ার এসব কথা বলেন। নগরীর নুর…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে এক শিক্ষার্থীকে গুরুতর আহত করার জেরে অভিযুক্ত মোটর সাইকেল চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মোটর সাইকেল চালক ফেরদৌস মাহমুদ নিয়ন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫ তম ব্যাচের আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী। রবিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০২ ফেব্রুয়ারি মওলানা ভাসানী হল সংলগ্ন রাস্তায় বেপরোয়া মটর সাইকেল চালিয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানকে ধাক্কা দিয়ে আহত…

Read More

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : যৌন হয়রানি ও অনৈতিক আচরণের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের স্নাতক চতুর্থ বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী অনুপ কুমার ব্যানার্জীকে একই ইনস্টিটিউটের ছাত্র-সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে৷ এর আগে গত ২৫ নভেম্বর অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক অনুপ কুমার ব্যানার্জীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অনুপ ব্যানার্জীর বিরুদ্ধে গত ৬ ডিসেম্বর একই ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের এক ছাত্রী যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ আনে৷ জানা যায়, সেই ছাত্রীর সঙ্গে অনুপের সম্পর্ক ছিলো। পরবর্তীতে ওই ছাত্রী তার সঙ্গে সম্পর্ক রাখতে না চাওয়ায় তাকে ব্ল্যাকমেইল করতেন অনুপ কুমার। এমনকি…

Read More