Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো : আজ ১৭ ডিসেম্বর চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এদিনে চট্টগ্রাম থেকে পাকিস্তানী হানাদার বাহিনী থেকে মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত হানাদার মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, ডেপুটি কমান্ডার মহানগর ইউনিট বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বক্তব্য প্রদান করেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জাতীয় পতাকার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় এবং মহান…

Read More

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের মতো নওগাঁর ছয়টি সংসদীয় আসন থেকে জাকের পার্টির প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন, নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের মোহাম্মদ আলী, নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) আসনের এস জে এম আর ফারুক, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আলাল হোসেন, নওগাঁ-৪ মান্দা আসনের দেলোয়ার হোসেন (ডবলু) , নওগাঁ-৫ (নওগাঁ সদর)…

Read More

নিজস্ব প্রতিবেদক : এ বছরের শেষ দিকে এসে দারুণ একটি সাফল্য পেয়েছে দেশের ক্রীড়াঙ্গন। অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জুনিয়র ক্রিকেট দলের সাফল্যে পৃথক পৃথক অভিনন্দন বার্তা দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার অভিনন্দন বার্তায় বলেন, ‘বিজয়ের মাসে জুনিয়র টাইগারদের এশিয়া কাপ জয় নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের। এবারের বিজয় মাসটি যেনো শুধুই ক্রিকেটের। শুধুই বিজয়ের, উদযাপনের। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমি উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’ বাফুফে সংক্ষিপ্ত এক অভিনন্দন বার্তায় জানায়, ‘বাংলাদেশ…

Read More

মানিকগঞ্জ সংবাদদাতা: মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে “মাদক যেখানে, প্রতিরোধ সেখানে” প্রত্যয়ে গঠিত মাদক প্রতিরোধ কমিটি, ভাটবাউর, মানিকগঞ্জ এর উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভাটবাউর মাঠে ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ক্রীড়ানুষ্ঠানে প্রীতি ক্রিকেট ম্যাচ ও ছোটদের জন্য বিভিন্ন আনন্দদায়ক খেলাধূলা পরিচালনা করা হয়। ক্রীড়ানুষ্ঠান শেষে পুরস্কার বিতরনীর সময় বিচারকমন্ডলীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। জানা যায়, ভাটবাউর গ্রামটি জেলা শহরের নিকটবর্তী হওয়ায় এবং মাদকের সহজলভ্যতা, অভিভাবকদের অসচেতনতা, ধর্মীয় শিক্ষার অভাব ও সহজেই টাকা উপার্জনের সুযোগ থাকায় বিভিন্ন কারণে মাদকসেবী ও বিক্রেতার আধিক্য বৃদ্ধি পেয়েছে। সাথে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। কতিপয় মাদকসেবী ও ব্যবসায়ীর…

Read More

চট্টগ্রাম ব্যুরো: বিজয়ের মাসে নতুন আরেকটি শিল্পবিপ্লব, রাউজান উপজেলাস্থ পাঁচখাইন গ্রামের বিশিষ্ট শিল্পপতি দিলু চৌধুরী বড়ুয়া নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলাস্থ মনার বাড়ি ধামগড় এলাকায় নতুন শিল্প প্রতিষ্ঠান ডি আর পেপার ইন্ডাস্ট্রিজ লি: শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও অনাথালয়ের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের। অনুষ্ঠানে ভূমিসূত্র পাঠ, মঙ্গলসূত্র পাঠ, করণীয় মেত্তা সূত্র, ভোজাঙ্গসূত্র, শিবলী পরিত্রাণ, বিশেষ দেবতা আমন্ত্রণ পাঠ ও জ্ঞাতিভোজন। পাঁচখাইন দুর্বার সংঘের পক্ষ থেকে দিলু চৌধুরী বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বজিরানন্দ মহাথের, বিজয়ানন্দ মহাথের, তিস্সানন্দ মহাথের, বিপস্সী মহাথের,…

Read More

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আজ রোববার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, এই ৩২ আসনে তাদের প্রার্থী থাকছে না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের চিঠি নিয়ে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ১৪ দলের শরিকেরা নৌকা মার্কায় ভোটে অংশ নেবেন। আর জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলগত ও জোটগতভাবে অংশগ্রহণ করবে মর্মে নির্বাচন…

Read More

ডেস্ক রিপোর্ট : আমি নিম্নস্বাক্ষরকারী ছালেহা আক্তার সুমি (৩১), পিতা: মাসুক আহমদ, মাতা: রোসনা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৩৩০২২৭২২২৮ ঠিকানা (স্থায়ী) , ইউনিয়ন/ওয়ার্ড বারঠাকুরী, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট ও ঠিকানা (বর্তমান)-, গ্রাম-০৪ নং ওয়ার্ড শাহপরাণ, ইউনিয়ন/ ওয়ার্ড-খাদিমপাড়া, থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট, মোবাইল নং -০১৮৩৪৬৯২৩৭৫। গত ১১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকার সময় শাহপরান (রঃ) থানাধীন খাদিমপাড়া ইউনিয়ন/ ওয়ার্ড এর ০৪ নং ওয়ার্ড আল-মদিনা এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। নিম্নে আমার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো। রেজিষ্টেশন নং- ২৭৯০৫৬, প্রতিষ্ঠানের নাম- হাফসা মজুমদার কলেজ, রোল নং-৩০৪০৯০, শিক্ষাবর্ষ-২০০৯-২০১০, কোড নং-১০৯, শিক্ষার্থীর নাম : ছালেহা আক্তার সুমি, মাতার…

Read More

স্টাফ রিপোর্টার: গাজীপুরে রেল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগে কাউন্সিলর সহ ৭ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ) মোহাম্মদ নাজির আহমেদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলো- জান্নাতুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২৫), মোঃ হাসান আজমল ভূঁইয়া (৫০), জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), শাহানুর আলম (৫৩), মোঃ সাইদুল ইসলাম (৩২), সোহেল রানা (৩৮) । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে শনিবার রাতে দুঃষ্কৃতিকারী দলের সদস্য জান্নাতুল ইসলাম (২৩) ও মেহেদী হাসান (২৫) কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা…

Read More

স্টাফ রিপোর্টার : খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শুভ বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন। এসময় তিনি খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন । আইজিপি খ্রিস্টান কমিউনিটির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।…

Read More

কুষ্টিয়া সংবাদদাতা : একটি, দুটি কিংবা তিনটি নয়, সাতটি বিয়ে করেছেন কুষ্টিয়া সদর উপজেলার রবিজুল ইসলাম (৩৯) নামে এক যুবক। সাত বউকে নিয়ে সুখের সংসার তার। স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে। মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেন তিনি। রবিজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। তিনি ১৫ বছর লিবিয়াতে ছিলেন। দুই বছর আগে আসেন দেশে। লিবিয়াতে থাকার সময়ই ১৯৯৯ সালে করেন প্রথম বিয়ে। এরপর একে একে করেন আরও ছয়জনকে। তার স্ত্রীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হালসা গ্রামের রুবিনা খাতুন (৩৫), একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার (২৫), কিশোরগঞ্জের হেলেনা খাতুন (৩০), রাজশাহীর…

Read More