Author: Daily Dhaka Press

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে নির্বাচনে আনতে সরকার চেষ্টা করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি বিএনপি। রোববার (১৭ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে তৈরি একটি প্রতিবেদন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে যে, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকেও ছেড়ে দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের…

Read More

অনলাইন ডেস্ক : জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার মুম্বইয়ের বিকেসি থানায় এফআইআর দায়ের করেছেন এক মহিলা। তিনি পেশায় অভিনেত্রী। তাঁর অভিযোগ, ঘটনাটি ২০২২ সালের জানুয়ারি মাসে ঘটেছে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন জিন্দল। অভিযোগকারিণী দাবি করেছেন, চলতি বছরের শুরুতে তিনি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁর কথায় গুরুত্ব দেয়নি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। এ বার আদালতের নির্দেশেই পুলিশ তাঁর অভিযোগ নিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু…

Read More

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের ৫২ তম সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে জাতীয় পতাকা বিক্রির ধুম লেগেছে। ধামরাইয়ের অলিগলিতে, গ্রামের ভিতরেও পতাকা বিক্রি করতে দেখা যায়। সারা বছর পতাকা বিক্রি করতে দেখা না গেলেও ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ছোট বড় আকারের পতাকা, বিজয়ের ফিতা, হাত পতাকাসহ মহান বিজয় দিবস লেখা বেস লাইট বিক্রি করতে দেখা যায়। গতকাল রোববার (১৭ডিসেম্বর) দুপুরের দিকে পৌরসভার নতুন দক্ষিণ পাড়া এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে পতাকা বিক্রি করতে দেখা যায়। শুধু তাই নয় উপজেলা চত্বর, ধামরাই বাজার, কালামপুর বাজারের রাস্তায়ও পতাকা বিক্রি করতে দেখা যায়। কিন্তু তাদের বেশির ভাগই মৌসুমি…

Read More

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি। বিস্তারিত আসছে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : আকাশপথে ইজরায়েলি হানায় আজ উত্তর গাজা স্ট্রিপের জাবালিয়া এলাকায় কমপক্ষে ১৪ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। অনেকে আহত। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। গাজ়ার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৮ হাজার মানুষ ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ। মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ও মৃতদের মধ্যে ৭০ শতাংশ মহিলা এবং শিশু। হামাস বনাম ইজ়রায়েল যুদ্ধে রাষ্ট্রপুঞ্জে আনা সংঘর্ষবিরতির একটি প্রস্তাবে ভিটো দিয়েছে আমেরিকা। ইজ়রায়েলকে প্রচুর অস্ত্র পাঠাচ্ছে তারা। কিন্তু একই সঙ্গে ইজরায়েলকে সতর্ক করে যাচ্ছে তারা, গাজ়ায় এ ভাবে হামলা চললে আন্তর্জাতিক সমর্থন খোয়াতে পারে দেশটি। গত কাল আমেরিকার…

Read More

সুমন চৌধুরী : গতকাল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মেরাজনগর গিয়াস সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কদমতলী প্রেসক্লাব, ঢাকার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু করা হয়। পুরো প্রেসক্লাব চত্বরে পতাকা আর লাল সবুজের লাইটিং করা হয়।দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো সাংবাদিক দের ক্যারামবোর্ডে প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,সহ খিচুড়ি রান্নার ব্যবস্থা করন। সন্ধ্যায় বিজয়ের বায়ান্ন বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এইচ শিবলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি শেখ হেলাল উদ্দিন। সাংগঠনিক…

Read More

প্রতিনিধি, ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার সকাল থেকেই ঢাকার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন দলটির নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি অংশ নির্বাচন বর্জনের দাবি জানিয়ে মিছিল করেছেন। তাঁরা ‘দালালি না রাজপথ’, ‘নির্বাচনে অংশগ্রহণ নয়, বর্জন বর্জন’ স্লোগান দিচ্ছেন। এদিকে পুলিশ সদস্যরা বনানীর কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সোয়া ১১টার দিকে কার্যালয়ে পৌঁছান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তার আগে ও পরে কার্যালয়ে আসেন দলের মহাসচিব মুজিবুল হক, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও রংপুর সিটি করপোরেশনের…

Read More

স্টাফ রিপোর্টার: রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জোসনা বেগম (৪২) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে তেজগাঁও থানা এলাকার কাওরান বাজার শুটকী পট্টির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী। ওসি মহসীন বলেন, তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘুরেন। এর আড়ালেই তিনি তার গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা…

Read More

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ রাসেল হলে বিজয় দিবসের প্রীতিভোজে নকল কুপন ব্যবহারের অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের সাথে কথা বলে জানা যায় শেখ রাসেল হল ছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ হল, শহীদ সালাম বরকত হলসহ আরও কয়েকটি হলে নকল কুপন ব্যবহারের অভিযোগ উঠেছে। হলে প্রীতিভোজের খাবার নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে কুপনের অবিকল ফটোকপি করা নকল কুপন পাওয়া যায়। এভাবে শুধু শেখ রাসেল হলেই প্রায় ২৫-৩০ টি নকল কুপন ব্যবহার করা হয়েছে বলে জানা যায়। এমন কুপনধারী এক শিক্ষার্থী বলেন, “আমি ঢাকার বাইরে থাকায় কুপন কাটতে পারিনি। এজন্য আমি আমার ডিপার্টমেন্টের জুনিয়রের সাথে কথা বলে…

Read More

নিজস্ব সংবাদদাতা : জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরো শাণিত করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘বিজয় শোভাযাত্রা’ উদ্বোধনকালে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।  ড. হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকার মতো। আগামী জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে দেশ কি এগিয়ে যাবে না কি বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানে পিছিয়ে যাবে। তাই সাংবাদিকদের আহবান জানাবো, জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে আপনারা কলম ধরেছেন, বক্তব্য দিচ্ছেন, এ সবই আরও শানিত হোক।’ তিনি বলেন, ‘আমরা যদি সবাই একযোগে এই…

Read More