Author: Daily Dhaka Press

নিজস্ব সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে বড় ভাইয়ের গমের জমিতে জোরপূর্বক মাটির আইল দিয়ে রাতারাতি দখল করে নিয়েছে আপন ছোট ভাই মোঃ আজিজুর রহমানসহ তার লোকজন। প্রতিবাদ করায় বড় ভাইকে প্রাণনাশের হুমকি প্রদর্শন। থানায় এমনই অভিযোগ করেছেন বড় ভাই মোঃ হাফিজুর রহমান। অভিযোগে জানা যায়,পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছোটমানিক মৌজার জে.এল. নং- ৭০, খতিয়ান নং ২৬ ,দাগ নং ৪৯৬, রকম- ভিটা, জমির পরিমাণ ৪৯ শতকের কাত ৪১ শতক জমি নিয়ে ঐ গ্রামের মৃত বজির উদ্দিন মোল্লার পুত্র বাদী বড় ভাই হাফিজুর রহমান ও ছোট ভাই বিবাদী আজিজুর রহমান (৬৫)এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ ডিসেম্বর বিকেলে ওই তফসিল…

Read More

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ¡নির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন নিজস্ব সংবাদদাতা:  ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) আজ শনিবার (১৬-১২-২০২৩) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ০৬ টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্বোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

Read More

নিজস্ব সংবাদদাতা: রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়েছে।এতে দুই বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর )ভোর রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাটি ঘটে রাউজানের গহিরা ইউনিয়নের দলইনগর গ্রামের জাহেদ মোহাম্মদ চৌধুরী বাড়িতে। জানা গেছে, ভোর রাতে এই বাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত হলেন মোহাম্মদ ইমম, আব্দুল মালেক, আব্দুর রশিদ। তবে ক্ষয়ক্ষতি হয়েছে ইমন ও মালেক এর। ক্ষতিগ্রস্ত ইমনের মা বলেন, শুক্রবার ভোর রাতে বিকট শব্দ হলে আমার ছেলে ঘুম থেকে আমাকে ডাক দেন। আম্মু বাহিরে কিসের শব্দ হচ্ছে। সেই সময় পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায়…

Read More

রাজিবরায়হান,জাবি প্রতিনিধি : লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ তথ্য ব্যবহার করে ভিডিও কন্টেন্ট তৈরি করে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি গত বুধবার (১৩ ডিসেম্বর) লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং – এর নিজস্ব ফেসবুক পেইজ থেকে পোস্ট করা ৫ মিনিট ২২ সেকেন্ডর ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজন সম্পর্কে নানা অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া যায় । ভিডিও দেখার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। কেউ কেউ শেয়ার দিয়ে ট্রলসূচক মন্তব্য জুড়ে দিচ্ছেন। ৫ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিও পর্যালোচনা করে দেখা যায় যে, ভিডিওর ১মিনিট ৩৭ সেকেন্ডে বিশ্ববিদ্যালয়ের সাবেক উাপাচার্য ড. শরীফ এনামুল কবিরের নামের পূর্বে পদবি দেয়া…

Read More

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার রমনা থানা আওতাধীন সিদ্ধেশ্বরী কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আপনারা এই অফিসে ১৮ই ডিসেম্বরের পর মিছিল মিটিং করবেন এর আগে এমন কোন কাজ করবো না যাহাতে আচরণবিধি লঙ্ঘন হয়। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ১৮ তারিখ থেকে বিভিন্ন মিছিল মিটিং করবেন ৭ই জানুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আপনারা ভোটারদের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার উন্নয়ন ভোটারদের মাঝে তুলে ধরবেন এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ৭ই জানুয়ারি…

Read More

মরিয়ম মারিয়া, ইউএসএ থেকে: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে উপজীব্য করে বিভিন্ন সংগঠনমিলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। এরপর গান – কারার ঐ লৌহ কপাট করেন চন্দন চৌধুরী আবৃত্তি করেন,নজরুল কবীর,তাহরিনা পারভীন প্রীতি,স্বাধীন মজুমদার,ক্লারা রোজারিও, শান্তা শ্রাবনী, গোপন সাহা, ফাসির হোসেন কাব্য। একক সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, চন্দন চৌধুরী, দীনাত জাহান মুন্নী, কাবেরী দাশ। স্বনামধন্য কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিবেশনায় অংশ নেয় তারা হলো,আনন্দ ধ্বনী, বিপা, বাফা, শিল্পকলা একাডেমি, উদীচী স্কুল, আড্ডা ও সঙ্গীত পরিষদ। নাট্যাংশে ছিলেন রোকেয়া রফিক বেবি, বসুনিয়া, এজাজ আলম, শিরীন বকুল ও নজরুল ইসলাম। নৃত্য পরিবেশনায় ছিল,বিপা, বাফা ও…

Read More

নিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। আগামী বছর (২০২৪ সাল) থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বছরের মাঝামাঝি হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে নেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। আর দশম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার। প্রজ্ঞাপনে বর্ণিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার…

Read More

ডেস্ক রিপোর্ট: তাঁকে বলা হতো ‘রথসচাইল্ড অফ ক্যালকাটা‘। স্বয়ং শিবনাথ শাস্ত্রী দরাজ শংসাপত্র দিয়ে জানিয়েছিলেন, তাঁর মতো সত্‍ ও বিনয়ী ব্যবসায়ী ছিলেন বিরল। অথচ বিত্তে তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং রুস্তমজি কাউয়াসজির সমকক্ষ। তিনি মতিলাল শীল। ১৭৯২ সালে, কলকাতায়, এক সুবর্ণবণিক পরিবারে জন্ম তাঁর। পিতা চৈতন্যচরণ শীল ছিলেন চীনাবাজারে কাপড়ের ব্যবসায়ী। কিন্তু মাত্র পাঁচ বছরে পিতৃহীন হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশীদূর লাভ করতে পারেননি মতিলাল। কিন্তু তাঁর ব্যবসায়িক বুদ্ধি ও বিচক্ষণতা ছিল প্রখর। ইংরেজ কোম্পানির অধীনে সামান্য বেতনে কিছুকাল তিনি চাকরি করেন। ইতিমধ্যে সতেরো বছর বয়সে ১৮০৯ সালে সুরতী বাগানের মোহন চাঁদ দে-র কন্যা নাগরী দাসীর সঙ্গে মতিলালের বিয়ে…

Read More

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৩: মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ৪০ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মোঃ রেজাউল করিম, এসইউপি, আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট (করণিক) আবুল খায়ের মোহাঃ আজাহার হোসেন, আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট (গানার) মোঃ বশির উদ্দিন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (টিএ) মোহাম্মদ আলমগীর হোসাইন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (গানার) আল আমিন কোরাইশী, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মোঃ হাবিবুর রহমান, আর্টিলারি;…

Read More

অর্থনৈতিক রিপোর্টার: দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১৫ ও ১৬ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন ।  পণ্যের নাম বাজারমূল্য স্বপ্নমূল্য (ভ্যাটসহ ) সাশ্রয় (প্রায়) পেঁয়াজ (দেশী) প্রতি কেজি ১১০-১৩০ টাকা (প্রতি কেজি) ৯৪ টাকা ( ভ্যাট নেই) ১৬-৩৬ টাকা  (কেজিতে) লাল শাক (প্রতি আঁটি) ১৫ টাকা  ৮ টাকা  ( ভ্যাট নেই)   ৭ টাকা  পালং শাক (প্রতি আঁটি) ১৫ টাকা  ৮ টাকা  ( ভ্যাট নেই)   ৭ টাকা …

Read More