Author: Daily Dhaka Press

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটির সাবেক তিনবারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এ দিনে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। একাত্তরের মাউন্টেন ডিভিশনের অধিনায়ক এই বীর মুক্তিযোদ্ধার ধ্যান-জ্ঞান ছিল প্রিয় চট্টগ্রাম নিয়েই। পরপর তিন মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। পাকিস্তান আমলে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকায়, মুক্তিযুদ্ধের সময়ে দেশ শত্রুমুক্ত করার আন্দোলন করায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলের অস্তিত্ব ধরে রাখায় বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়েছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি আদালত হিন্দুদের ধ্বংসাবশেষ এবং প্রতীক রয়েছে কিনা তা নির্ধারণ করতে শতাব্দী প্রাচীন একটি মসজিদ জরিপ করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার ( ডিসেম্বর ১৪, ২০২৩) একজন আইনজীবী বলেছেন, হিন্দু দলগুলোকে উৎসাহিত করার জন্য এটি দেয়া হয়েছে যারা দাবি করে যে মসজিদটি একটি ধ্বংস হওয়া হিন্দু মন্দিরের জায়গায় নির্মিত হয়েছিল। –রয়টার্স, ডিসেম্বর ১৪, ২০২৩

Read More

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চুয়েট পরিবার। এ উপলক্ষ্যে আজ ১৪ ডিসেম্বর (বুধবার) ২০২৩ খ্রি. সকাল ১০.৪০ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালকসহ চুয়েট পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে শহীদ বু্িদ্ধজীবী দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একটি দলীয় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন জাপানের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৪ সদস্য। পদত্যাগকারীদের মধ্যে জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনোও রয়েছেন। জাপানের শাসনতন্ত্রে মন্ত্রিপরিষদ সচিবের পদটিকে পূর্ণ মন্ত্রি এবং সরকারের প্রধান মুখপাত্রের মর্যাদা দেওয়া হয়। এর বাইরেও হিরোকাজু মাৎসুনো জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ‘ডান হাত’ নামে পরিচিত ছিলেন। পদত্যাগকারী আর তিন মন্ত্রি হলেন অর্থ ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, স্বরাষ্ট্রমন্ত্রী জুনজি সুজুকি এবং কৃষিমন্ত্রী ইচিরো মিয়াশিতা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে হিরোকাজু মাৎসুনো জানিয়েছেন, শিগগিরই মন্ত্রিসভার আরও ৫ জন জেষ্ঠ্য উপমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মিচিকো উয়েনোও দায়িত্ব ছাড়ছেন। মন্ত্রিসভার এই টালমাটাল…

Read More

চট্টগ্রাম ব্যুরো : আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা করেন। এছাড়াও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি প্রবীর কুমার রায়, পুলিশ অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম (সেবা), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত ইউনিট কমান্ডার এ কে এম সরোয়ার কামাল বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ…

Read More

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্যপ্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরির আহবান” চট্টগ্রাম ব্যুরো : বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE), বাংলাদেশ সেকশন-এর উদ্যোগে তিনদিনব্যাপী “২৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইসিসিআইটি-২০২৩” (The 26th International Conference on Computer and Information Technology; ICCIT-2023) এবং “১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস” (The 10th International Conference on Power Systems; ICPS-2023) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স পর্যটন নগরী কক্সবাজারের হোটেল লং বিচে শুরু হয়েছে। আজ ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. বাংলাদেশ সময় সকাল ১০:০০টায় উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক…

Read More

মো: মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া।। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনে করা আপিলের শুনানি শেষে বুধবার বিকেলে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। সম্প্রতি ফেসবুক লাইভে মদ ব্যবসাকে হালাল বলে মন্তব্য করে ব্যাপক সমালোচিত হন তিনি।  ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ফিরোজুর। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া তিনি আওয়ামী লীগ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার অন্যতম কেন্দ্রীয় নেতা এবং চলমান এই যুদ্ধের একজন শীর্ষ কমান্ডার রমজান কাদিরভ। বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রদেশের প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে কাদিরভ বলেন, ‘ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় অভিযান চালাচ্ছে, আমরা যদি তাদের স্টাইল বা রণকৌশল অনুসরণ করি— তাহলে আগামী তিন মাসের মধ্যে, অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই কিয়েভের দখল নেওয়া সম্ভব।’ ‘কিন্তু আমাদের প্রেসিডেন্ট (ভ্লাদিমির পুতিন) বারবার নির্দেশ দিয়েছেন যে ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়। এ কারণে আমাদের খানিকটা বেশি সময় লাগবে…তবে আশা করছি,…

Read More

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর ‘বিজয় দিবস’ উপলক্ষে এ দিনে প্রীতিভোজে ইসরায়েল সমর্থনকারী কোম্পানির বাজারজাতকৃত পানীয় বয়কটের অনুরোধ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ে প্রতিটি হলে ১৬ই ডিসেম্বর প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।তবে এবার উঠে এসেছে ভিন্নধর্মী প্রতিবাদ। ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ হলগুলোতে ১৬ই ডিসেম্বরের ফিস্টে 7-up, Coca-Cola, Sprite, Mountain Dew এগুলা বয়কটের বিষয়টি উঠে এসেছে শিক্ষার্থীদের মধ্য থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ স্ট্যাটাস দিয়ে এ দাবির জানান দিচ্ছেন তারা। ফেসবুকে শেয়ার করা অর্ধ শতাধিক স্ট্যাটাস পর্যালোচনা করে এমনটি দেখা গেছে। এতে ইসরায়েলী পানীয়ের বিকল্প হিসেবে অন্য পানীয় চেয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে নিজেদের বিজয়ের দিনে আরেক…

Read More

ডেস্ক রিপোর্ট : একদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। এছাড়া রাতের তাপমাত্রা আরেকটু কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৩ ডিসেম্বর) যা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার যা ছিল রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কমেছে ১.৭ ডিগ্রি। এছাড়া দিনাজপুর ও চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রাও ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬…

Read More