Author: Daily Dhaka Press

ইবি প্রতিনিধি: কুরআনখানি, মোমবাতি প্রজ্বলন, শোক র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১২:০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মোমবাতি প্রজ্জ্বলন করার মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে, সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন…

Read More

নিজস্ব সংবাদদাতা:  মহাসচিব বীর মুক্তিশহীদ বুদ্ধিজীবী দিবসে বিজয় দিবস উদযাপন পরিষদের শ্রদ্ধান্জলি জ্ঞাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাং ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোহাং জমির, যুগ্ন মহাসচিব মোঃ জসীম উদ্দিন চৌধুরী। এসময় তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান এবং স্মৃতিচারণ করেন। এসময় তারা বলেন, পাকিস্তানি ঘাতকরা মনে করেছিল বাঙালির মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে পারবে। কিন্তু তাদের এ অপচেষ্টা সফল হয়নি, ব্যর্থ হয়েছে তাদের ঘৃণ্য চক্রান্ত।

Read More

ইবি প্রতিনিধি : ১৪ ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সামি আল সাদ আওন, যায়ীদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মংক্যচিং মারমা।

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় ইসরায়েলের কাছে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। টানা দুই মাস ধরে চলা এই ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এসব ফিলিস্তিনির ৭০ শতাংশই নারী ও শিশু। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার উদ্বেগের কথা জানিয়েছে বলে বুধবার জানিয়েছে হোয়াইট হাউস। গাজায় নির্বিচারে বোমা হামলার জন্য ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে পারে বলে প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করার পর হোয়াইট হাউস একথা জানাল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন,…

Read More

চট্টগ্রাম ব্যুরো : নবনিযুক্ত সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী’র সাথে আজ ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এক সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, আমি ১১ ডিসেম্বর বান্দরবানের রোয়াংছড়ি থেকে সন্দ্বীপ বদলি হই নির্বাচন কমিশনারের আদেশে এবং গত ১২ ডিসেম্বর সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করি। তিনি আরও জানান আমি কুমিল্লায় জম্মগ্রহন করি এবং ৩৪তম বিসিএস ক্যাডারের মাধ্যমে চাকুরী জীবন শুরু করি। সাংবাদিকদের উদ্যেশে তিনি বলেন আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। কোন…

Read More

ফ্যাশন ডেস্ক :  ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে ইজি বরবারই এগিয়ে। এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে উইন্টার কালেকশনে। হুডি ফ্যাশন সচেতন তরুণ-তরুণীর মধ্যেও জনপ্রিয় পোশাক এটি। হুডি পোশাক পশ্চিমা ফ্যাশনের গুরুত্বপূর্ণ এক সংস্করণ। সময় বদলের ফ্যাশনে হুডি টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে। হালকা শীতের মধ্যে এ পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। শীতের সহনীয় আঁচ গায়ে অনুভূত হওয়ামাত্র তরুণ-তরুণীরা গায়ে জড়ায় তাদের প্রিয় হুডি। বাজার ঘুরে দেখা যায়, আগের বছরগুলোর তুলনায় চলতি হাওয়ার হুডি ট্রেন্ডগুলোয় বিশেষ পরিবর্তন এসেছে। ফ্যাশন বা পোশাক যেদিক থেকেই বলি না কেন, এটি এখন তরুণ-তরুণীদের মধ্যে হুডি পরিচিত হয়ে উঠেছে। রঙ, ঢঙ ও স্টাইলে…

Read More

রায়হান আহমেদ, ময়মনসিংহ: গতকাল ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের ০৩ (তিন) টি ইটভাটায়( মেসার্স পারভেজ এন্টারপ্রাইজ , মেসার্স শান্তা ব্রিকস, মেসার্স বিবিএম ব্রিকস) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ এর উদ্যোগে অভিযান পরিচালিত হয়। উক্ত তিনটি অবৈধ ইটভাটা কে মোট ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং ভেঙে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মনসুর এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ…

Read More

চট্টগ্রাম ব্যুরো : রাউজানে খোলা বাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে এক ইউপি সদস্য। ওই ইউপি সদস্যের নাম জসিম উদ্দিন। তিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রাউজান উপজেলার আমীর চৌধুরী হাটে গিয়ে দেখা যায়, ইউপি সদস্যের বিক্রয় প্রতিনিধি প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করছেন ১৩০ টাকায়। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্নস্থানে খবর নিয়ে দেখা যায়, কোথাও প্রতিকেজি ১৮০ টাকা, আবার কোথাও বিক্রি হচ্ছে তার কমবেশি। এদিকে ১৩০ টাকায় বিক্রি খবর পেয়ে ভীড় করেন ক্রেতাসাধারণ। পেঁয়াজ ক্রয় করতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, বাসায় পিঁয়াজ আছে, কমদামে পাওয়ায় আবারো ক্রয় করছি। ইউপি সদস্যের…

Read More

কক্সবাজার সংবাদদাতা: আজ ১৩ ডিসেম্বর কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তুলাতুলি এলাকার গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান এবং কারখানায় অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের ব্রিফিং এ জানান র্্যার ১৫ শুরু থেকেই নিজ দায়িত্বাধীন এলাকায় খুন, ধর্ষণ, অপহরণ, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গী দমন, মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয়…

Read More

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আরফানুল হক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২২ সালের ১৫ জুন আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন মেয়র মনিরুল হক ওরফে সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তিনি এই সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র আরফানুল…

Read More