Author: Daily Dhaka Press

জেলা প্রতিনিধি, বগুড়া : বগুড়ার গাবতলীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গাবতলী তিন মাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন- গাবতলী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক ও জয়দেব কুমার সাহা। তারা ওই এলাকায় দায়িত্বরত ছিলেন। গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তিনমাথা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। দেশটির এই সংসদ ভবনে প্রাণঘাতী হামলার ২২তম বার্ষিকীতে বুধবার লেকাসভায় আইনপ্রণেতাদের আসনে অতর্কিত ঢুকে পড়েছেন দুই যুবক। তারা হলুদ ধোঁয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন। এ সময় প্রাণ ভয়ে সংসদের অনেক সদস্য দৌড়াদৌড়ি করে পালিয়ে যান। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা দুই মিনিটের দিকে লোকসভার অধিবেশন চলাকালে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। ওই সময় দুই যুবক দর্শক গ্যালারি থেকে লাফিয়ে লোকসভার চেম্বারে ছুটে যান। টেলিভিশন চ্যানেলগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো জ্যাকেট পরা এক যুবক দর্শনার্থীদের আসন থেকে…

Read More

নিজস্ব সংবাদদাতা : প্রতিনিয়ত অবহেলা, বৈষম্য, সামাজিক প্রতিবন্ধকতাসহ নানা ধরনের অধিকার বঞ্চিত ঋষি সম্প্রদায়ের মানুষ।না পাওয়ার হাহাকার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বসবাস এ যেন তাদের নত্যি দিনের চিত্র, যার সমাধানে প্রয়োজন স্থানীয় ও রাষ্ট্রীয় উদ্যোগ। আজ ১৩ ডিসেম্বর ব ধবার বাংলাদেশ রিপোটার্স ইউনিটির সাগর রুনি কনফারেন্স হলে ঋষি সম্প্রদায়ের অধিকার সংরক্ষন বিষয়ক প্রেস কনফারেন্স এ চিত্র তুলে ধরেছেন ঋষি সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় গঠিত অ্যাডভোকেসী ফোরাম ও গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস)। কনফারেন্সে বক্তারা বলেন প্রায় ১৫ লক্ষ ঋষি জনগোষ্ঠীর মধ্যে ঢাকা শহর ও এর আশেপাশে ২৬টি ক্লাস্টার বা পাড়ায় প্রায় দুই লাখ ঋষি সম্প্রদায়ের অত্যন্ত অমানবিক অবস্থায় বসবাস করছে।তাদের বেশীরভাগই…

Read More

* পেয়াঁজসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকটের অপকর্মের হোতাদের বিরুদ্ধে কঠিন শাস্তির পরিবর্তে জামাই আদরের কারনে তারা বারবার অপকর্ম করছে* চট্টগ্রাম ব্যুরো : আইন প্রয়োগে শিথিলতা ও স্থানীয় প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ের কারনে কতিপয় অসাধু ব্যবসায়ী বারবার পেয়াঁজসহ নিত্যপণ্যের বাজারে কারসাজি, মজুত ও অতিমুনাফাসহ নানা কারসাজি করছেন। আর যারা এগুলো দেখার দায়িত্ব তাঁরা দেখেনি বা কোন অভিযোগ পাই নাই এভাবে নানা অজুহাতে বিষয়টিকে পাশকাটানোর কারনে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ভোক্তাদের পকেট কাটছে। ব্যবসায়ীরা একবার পেয়াঁজ, একবার আলু, একবার আদা-মসলা, আরেকবার স্যালাইন আবার ডাবের মতো পণ্য নিয়ে কারসাজি করে মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। আবার আইন প্রয়োগে চেহারা ও রাজনৈতিক পরিচয় দেখে ব্যবস্থা নেবার…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে দিনদুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ২টা ৩৪ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি টেলিফোনে বলেন, শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট টু বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহণের একটি বাসে দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ২টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ২০ মিনিট প্রচেষ্টা চালিয়ে বেলা ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আজ সকালে পুরান ঢাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ধানমন্ডিতেও একটি বাসে…

Read More

ডেস্ক রিপোর্ট :  ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষকদের নিয়ে “প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ১২ ডিসেম্বর ২০২৩ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল বিষয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) এর প্রাক্তন পরিচালক ড. মোঃ শফিকুল হক। আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ এবং মোহাম্মদ নেয়ামত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু…

Read More

জেলা প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন আরও চারজন। নিহত স্কুলছাত্র বায়েজিদ মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসনের ছেলে স্থানীয় উজলপুর মাধ্যিমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার সময় মেহেরপুর কাথুলী সড়কে দুর্ঘটনা ঘটে। এ সময় আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মিঠুর ছেলে মোসাদ্দেক, পৌর কলেজ পাড়ার শাহাবুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, চক শ্যামনগর গ্রামের শহীদুল্লাহর ছেলে মহিদ ও আমিরুল ইসলামের ছেলে শ্রাবণ। দুটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার…

Read More

স্টাফ রিপোর্টার: দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও গত এপ্রিল মাসে অনুষ্ঠিত অনলাইন সমাবেশে বক্তব্য রাখা র্শীষ নেতা ইমতিয়াজ সেলিম ওরফে ইমাদুল আমিন (৪১) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউটার টেরোরিজম এন্ড ট্রান্স নাশনাল ক্রাইম (সিটিসিসি)’র ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ। সিটিটিসি বলছে, ইমতিয়াজ সেলিম দেশের একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা পরিচয়ে ছদ্মবেশে দীর্ঘদিন ধরে সংগঠনটির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে। তিনি সমান তালে পেশাগত পরিচয়ে কাজ করার পাশাপাশি হিজবুত তাহরীর নীতি নির্ধারক হিসেবে কাজ করে আসছে। তাকে গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধারা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো…

Read More

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে‌ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে রিজার্ভ কমবে না, ভালো হবে। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মুখপাত্র মো. মেজবাউল হক সংবাদ সম্মেলন ক‌রে এ সন্তোষ প্রকাশ করেন। ‌তি‌নি বলেন, বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার অনুমোদন ক‌রে‌ছে আইএমএফ। আগামী শুক্রবা‌রের মধ্যে এ অর্থ যোগ হ‌বে। এছাড়া এডিবি থেকে ৪০০ মিলিয়ন, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে ৬২ কো‌টি ডলার আস‌বে। সব মি‌লি‌য়ে এ মা‌সে রিজার্ভে যোগ হ‌বে ১৩১ কো‌টি ডলার (১ দশ‌মিক…

Read More

স্টাফ রিপোর্টার : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ তান-রাত ইনস্টিটিউট এর উদ্যোগে আগামী ১৫ই ডিসেম্বর যমুনা ফিউচার পার্কের কার্গো পার্কিং-এ “বিজয় উল্লাস” কনসার্ট এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বাধীনতার ৫৩ বছর পূর্তি এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ তান-রাত ইনস্টিটিউট এর উদ্যোগে আগামী ১৫ই ডিসেম্বর যমুনা ফিউচার পার্কের কার্গো পার্কিং-এ “বিজয় উল্লাস” কনসার্ট এর আয়োজন করা হবে। এ তথ্য জানায় যমুনা গ্রুপের ব্র‍্যান্ডিং হেড শাফকাত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ তান-রাত ইন্সটিটিউট প্রধান উপদেষ্টা ড. মোঃ সাজ্জাদ বলেন, যুব ক্ষমতায়নের জন্য কাজ…

Read More