Author: Daily Dhaka Press

স্টাফ রিপোর্টার: আনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সামনে নাশকতা কারীদের দাঁড়ানোর সাহস নেই বলে জানিয়েছেন পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার(১২ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচনের দিনেও অবরোধ-হরতাল কর্মসূচির চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি চালায়। আপনারা দেখেছেন বিচ্ছিন্নভাবে তারা থেমে থাকা গাড়িতে আগুন দিচ্ছেন। নাশকতা মূলক কার্যক্রম করছেন। কিন্তু নাশকতাকারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দাড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে…

Read More

স্টাফ রিপোর্টার:  রাজধানীর আশুলিয়া এলাকার শিমুলিয়ার বংশাই নদীতে ভাসমান অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধারের পর র‌্যাবের OIVS প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় শনাক্ত করেছে র‍্যাব। পাশাপাশি ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যায় সরাসরি জড়িত এনামুল সানা সহ অপর সহযোগীকে আলামতসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন- এনামুল সানা (২৭) ও সোহাগ রানা (২৮)। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছেন। র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এনামুল ও রুবিনার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। রুবিনা বিয়ের কথা বললে এনামুল অস্বীকৃতি জানায় এবং রাগান্বিত হয়ে পড়লে…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ফুয়াদ আল খতিবের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে মরদেহ উদ্ধার করার সময় তার শরীরের কিছু জায়গায় লাল ও কালো দাগ ছিল বলে জানা যায়। তার মৃত্যুর সঠিক কারণ জানতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ একরামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আবাসিক শিক্ষক মো. রবিউল…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা ১৮ মিনিটে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১২…

Read More

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের আয়োজনে এবং তথ্য অধিকার কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৮ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এম. এঞ্জেলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

কেরানীগঞ্জ সংবাদদাতা,  মোঃ ইমরান হোসেন ইমু :   কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় কেরানীগঞ্জ মডেল থানায় বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) খালেদুর রহমান খালেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোঃ শাহাবুদ্দিন কবির অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধনায় প্রধান অতিথি বলেন, ওসি মামুন অর রশিদ একজন উদার মনের মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে এ থানায় কর্মরত ছিলেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক সেটাই আমরা কামনা করি।…

Read More

স্টাফ রিপোর্টার : একা‌ধিক গণপ‌রিবহন‌কে একত্রিত করে স্কট সুবিধার মাধ‌্যমে ৪০ হাজা‌রের বে‌শি যানবাহনকে গন্ত‌ব্যে পৌ‌ঁছে দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে র‌্যাব। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। খন্দকার আল মঈন ব‌লেন, নাশকতা সহিংসতা দূর করতে আমাদের সবার সম্মিলিত সামগ্রিকভাবে কাজ করতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক, তেলের লরি ও যাত্রীবাহি বাস রয়েছে সে খানে ই‌স্পেশাল স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে র‍্যাব। স্ক‌টের এভাবে আমরা ৪০ হাজারের অধিক পরিবহন গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে‌ছি।…

Read More

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের মধ্যে ৫৫-৬০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে বলে জানা গেছে। সোমবার (১১ডিসেম্বর) গভীর রাতে পানছড়ি উপজেলার ফাতেমানগরে এই ঘটনা ঘটেছে। খাগড়াছড়িতে ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর এটিই সবচেয়ে বড় ঘটনা। গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, কেন্দ্রীয় পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সহ সভাপতি লিটন চাকমা, ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা নিহত হয়েছেন। ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এ নৃশংস ঘটনার নিন্দা জানিয়েছেন। একটি সম্মেলনকে কেন্দ্র করে পানছড়িতে কেন্দ্রীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোয়া ১০টা নাগাদ আগুন নির্বাপণ করা হয়।

Read More

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রোজলিন শহীদ চৌধুরী কর্মস্থলে যোগদান করেছেন। মঙ্গলবার রায়পুরা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে রোববার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জানা গেছে, রায়পুরার নবাগত ইউএনও রোজলিন শহীদ চৌধুরী সদ‍্য বিদায়ী ইউএনও মো আজগর হোসেন এর স্থলাভিষিক্ত হন। রোজলিন শহীদ চৌধুরী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে বদলি হয়ে রায়পুরায় যোগদান করেন। পাশাপাশি মো আজগর হোসেন পাকুন্দিয়া উপজেলায় যোগদান করেন।

Read More