Author: Daily Dhaka Press

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ সেপ্টেম্বর। এবার চূড়ান্ত হয়েছে আসরের সময় সূচিও। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দূরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু…

Read More

ছবি-প্রতিকী স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলে শিল্প ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর আসলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসটি পায়নি। আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেছে বলে জানা গেছে। মতিঝিল থানার পরিদর্শক (পেট্রোল) মো. বেলাল হোসেন বলেন, শিল্প ব্যাংকের একটি স্টাফ বাস বাংলাদেশ ব্যাংকে পেছনে দাঁড়ানো ছিল। এরপর আগুন দেওয়া হয়। আগুনে বাসের সিট পুড়েছে। এছাড়া আর কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

Read More

স্টাফ রিপোর্টার: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র বিভিন্ন অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৷ গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা (৪১), মো. শরিফুল ইসলাম ওরফে মুরাদ (৩১), আশিকুর রহমান ওরফে উসাইমান (২৭), মুহাম্মদ জাকারিয়া ওরফে আবরার (২৪), মো. আল আমিন ওরফে রবিন ওরফে সামুরা (২৪) ও মো. আবু জর ওরফে মারুফ (১৮)। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জিহাদী ও উগ্রবাদী বই এবং অন্যান্য সরঞ্জামাদী। র‍্যাব জানায়,রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই য়ের তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর…

Read More

ঢামেক প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তিস্তার গেট এলাকায় আনোয়ার টেক্সটাইল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুস সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তৌহিদুল ইসলাম নামে আরও এক যুবক আহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন। তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সিকান্দার আলী জানান, সাত্তার ওই মিলের ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। আজ ওই মিলে গ্যাস সিলিন্ডার চেক করার সময় হঠাৎ বিস্ফোরণে সাত্তার ও তৌহিদুল আহত…

Read More

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  সোমবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় দিবসসমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর ২০২৩ দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন…

Read More

খেলা ডেস্ক : নভেম্বর মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন নাহিদা আক্তার। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন বাঁহাতি এ স্পিনার। সতীর্থ ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে টপকে এ পুরস্কার জিতেছেন তিনি। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটির সিরিজে ৩ ম্যাচে ১৪.১৪ গড়ে ৭টি উইকেট নেন নাহিদা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা নাহিদা। প্রথম ম্যাচে ৮৮ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারলেও নাহিদা নেন ৩ উইকেট। পরের ম্যাচে ৪৩ রানে ১ উইকেটের বোলিংয়ের পথে নাহিদা ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। সে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে আবার বোলিংয়ে আসেন তিনি, সেখানে ৭…

Read More

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দেশে বৃষ্টিপাত হয়। এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর সারা দেশে শীত শীত অনুভব শুরু হয়েছে। দু-য়েক দিনের মধ্যে আরও কমে যেতে পারে রাতের তাপমাত্রাও। তবে এরইমধ্যে উত্তরে জেঁকে বসেছে শীত। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানী ঢাকাতেও ভোর থেকে ঘন কুয়াশা ছিল, সেই সাথে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। তবে শীত পড়তেই আর বৃষ্টি কমে যাওয়াতে ঢাকাতে বেড়েছে বায়ু দূষণের মাত্রা

Read More

রাজিব রায়হান,জাবি প্রতিনিধি: ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে রোববার (১০ ডিসেম্বর) বিভিন্ন আয়োজনে এ দিবস পালন করা হয়। এদিন সকাল সাড়ে নয়টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে এ উপলক্ষে র‍্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের নেতৃত্বে র‍্যালিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপার্চায (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,…

Read More

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না চিত্রনায়িকা মাহিয়া মাহির। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন। এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেন মাহিয়া মাহি। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী। যদিও আপিল তথ্যে তার নাম…

Read More

বিনোদন ডেস্ক: ‘জলসা’য় অশান্তি নাকি আর থামানো যাচ্ছে না। গত কয়েক মাস ধরে শিরোনামে বলিউডের বিখ্যাত বচ্চন পরিবার। দিন দিন নাকি বাড়ছে পারিবারিক কলহ। সম্প্রতি শোনা গিয়েছিল, বিয়ের আংটিও খুলে ফেলেছেন অভিষেক বচ্চন। তার কয়েক দিনের মধ্যে ভাগ্নে অগস্ত্যের ছবি ‘দি আর্চিজ’-এর প্রিমিয়ারে ঐশ্বরিয়ার আঙুলে অনুপস্থিত ছিল তাদের বিয়ের আংটি। যদিও ছবির প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসাথে দেখে আশ্বস্ত হয়েছিল তাদের অনুরাগীরা। তবে তার এক দিনের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিজের সমাজমাধ্যম থেকে আনফলো করে দেন অমিতাভ বচ্চন। বরাবরই সমাজমাধ্যমে সক্রিয় ‘বিগ বি’। বলিসূত্রে খবর, ইনস্টাগ্রামের পাতায় পরিবারের সবাইকে অনুসরণ করলেও, ঐশ্বরিয়াকে সেই তালিকায় দেখা যাচ্ছে না। ফলে ঐশ্বরিয়ার সাথে বচ্চন…

Read More