Author: Daily Dhaka Press

ডেস্ক রিপোর্ট: ২০২১-২০২২ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করে সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ রিসোর্সেস এর অঙ্গপ্রতিষ্ঠান ম্যাগনাম স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১১ ডিসেম্বর ২০২৩ ইং সোমবার কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট, ঢাকা (দক্ষিণ) কমিশনারেট এর পক্ষ থেকে প্রদেয় এই সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারিয়া হোসেন। রাজধানীর কাকরাইলে অবস্থিত ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিয়ার্স হলরুমে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃক আয়োজিত ‘জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন কমিশনার জনাব শওকত আলী সাদী। সম্মাননা পাওয়ার পর নিজের অভিব্যক্তি ব্যক্ত করে ফারিয়া হোসেন…

Read More

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটে। এর পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে। নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫)। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল। ট্রেনটি ওই স্থানে পৌঁছালে ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বনখড়িয়া এলাকায় রেলপথের একটি অংশ…

Read More

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) ১১৮তম উরস আগামী ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার গাউসিয়া হক মনজিলে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ…

Read More

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি (ইবিকস) নির্বাচন ২০২৪-২৫ এ জোহা-টুটুল প্যানেল কে হারিয়ে বিজয়ী হয়েছে টিপু-মুকুট প্যানেল। এতে সভাপতি পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ টিপু সুলতান ও সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্টার মোঃ ওয়ালিদ হাসান মুকুট। নির্বাচনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯:৩০ থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ করা হয়। পরে প্রায় রাত ১২ টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। প্যানেলের অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন – সহ-সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন স্বপন (২৮০), উপ হিসাব পরিচালক,…

Read More

চট্টগ্রাম ব্যুরো: দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, যারা দেশের অর্থনীতি স্বাভাবিক নেই বলে অপপ্রচার চালান। তাদের জন্য মেট্রোপলিটন চেম্বারের এই মেলা একটি মেসেজ। এই মেলা নির্দেশ করে দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে বাঁধা সৃষ্টি করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। গতকাল ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে আয়োজিত ৮ম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। সিএমসিসিআই…

Read More

চট্টগ্রাম ব্যুরো:  দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, যারা দেশের অর্থনীতি স্বাভাবিক নেই বলে অপপ্রচার চালান। তাদের জন্য মেট্রোপলিটন চেম্বারের এই মেলা একটি মেসেজ। এই মেলা নির্দেশ করে দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে বাঁধা সৃষ্টি করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। গতকাল ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে আয়োজিত ৮ম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। সিএমসিসিআই…

Read More

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭ এবং ৯ এর বিধান অনুযায়ী- প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিটিআরসির বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন।…

Read More

ইবি প্রতিনিধি : শিক্ষার্থীদের আইন, আইন বিষয়ক ঘটনা এবং আদালতের বাস্তব কর্মদক্ষতা বৃদ্ধি করতে ‘ব্যবহারিক জ্ঞান, মৌখিক এবং অ্যাডভোকেট দক্ষতা বৃদ্ধিতে মুটিংয়ের ভূমিকা’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ। মঙ্গলবার(১২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কর্মশালাটি আয়োজন করে ইবি মুট কোর্ট সোসাইটি। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির উদ্বোধন করা হয়। বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওয়ানা শারমিন নিশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ ড. আবুল কালাম বলেন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের…

Read More

জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে গাঁজাসহ সোহেল রানা নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার সোহেল রানা (২৭) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ৩ থেকে ৪ পোটলা গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিল। এ সময় অন্যান্য কারারক্ষীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। এক পর্যায়ে তার ব্যারাকে তল্লাশি করে…

Read More